মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬ ০৯:৫৭ এএম
ইমামে আহলে সুন্নাত হযরত আল্লামা গাজী শেরে বাংলা সৈয়দ মোহাম্মদ আজিজুল হক আল কাদেরী (রহ.)-এর ৫৮তম বার্ষিক ওরশ শরীফ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র আলহাজ মোস্তফা হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন ও আলহাজ হোসনে আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্টের প্রতিষ্ঠাতা আলহাজ মোহাম্মদ মনজুর আলমের সভাপতিত্বে বৃহস্পতিবার (১ জানুয়ারি ২০২৬) বাদে মাগরিব হযরত তৈয়্যব শাহ (রহ.) জামে মসজিদে এ সভা অনুষ্ঠিত হয়।
সভাপতির বক্তব্যে আলহাজ মোহাম্মদ মনজুর আলম বলেন, “শেরে বাংলা আল্লামা গাজী আজিজুল হক (রহ.) সুন্নিয়ত প্রতিষ্ঠায় জীবনপণ লড়াই করেছেন। শ্রম, ঘাম ও রক্ত ঝরিয়ে তিনি যে আদর্শ রেখে গেছেন, তা অনুসরণ করাই আজ সময়ের দাবি।” তিনি এই মহান মনীষীর জীবনচরিত থেকে শিক্ষা গ্রহণ করে তা বাস্তব জীবনে প্রয়োগের জন্য ধর্মপ্রাণ মুসলমানদের প্রতি আহ্বান জানান।
আলোচনা সভায় প্রধান মেহমান হিসেবে বক্তব্য দেন আহমদিয়া, তৈয়বিয়া সুন্নিয়া মাদ্রাসার প্রভাষক হযরত সৈয়দ ইউনুস রজভী।
এ ছাড়া আলোচনায় অংশ নেন সমাজসেবক নেসার আহমদ, সাবেক উপাধ্যক্ষ বাদশা আলম, হাফেজ আবদুল মান্নান, মাওলানা মোহাম্মদ রাশেদ, মাওলানা মোহাম্মদ কামাল উদ্দিন ও মাওলানা আবদুল শুক্কুরসহ আরও অনেকে।
বক্তারা বলেন, আল্লামা গাজী শেরে বাংলা (রহ.) ছিলেন সুন্নি আকিদা ও ইসলামী আদর্শ প্রচার-প্রসারে একজন নির্ভীক সংগ্রামী আলেম। তাঁর অবদান নতুন প্রজন্মের মাঝে তুলে ধরার মাধ্যমে ইসলামী মূল্যবোধকে আরও সুদৃঢ় করা সম্ভব।
আন্জুমানে মোত্তবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারীর উদ্যোগে এবং লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপ ও লিও ক... বিস্তারিত
হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে অগ্নি নির্বা... বিস্তারিত
‘সৃজনে আনন্দ’—এই প্রত্যয়কে ধারণ করে হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত ... বিস্তারিত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার ব... বিস্তারিত
সামাজিক সংগঠন প্রয়াস এর উদ্যোগে ২১ আগষ্ট শুক্রবার বিকালে নগরের বেলভিউ হসপিটাল লি: প্রাঙ্গনে সমাজ... বিস্তারিত
সীতাকুণ্ডে ইত্তেহাদ ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও চারা বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল ... বিস্তারিত