মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬ ০৯:২৪ এএম
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে উত্তর কাট্টলী আলহাজ্ব মোস্তফা–হাকিম কলেজ শিক্ষক পরিষদের উদ্যোগে খতমে কুরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ সকাল ১১টায় কলেজ মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ আলহাজ্ব মোহাম্মদ আলমগীর। খতমে কুরআন শেষে অনুষ্ঠিত দোয়া মাহফিলে মরহুমা বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়। একই সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ জিয়া পরিবারের সদস্যদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।
মোনাজাতে দেশ ও জাতির শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি কামনার পাশাপাশি বেগম জিয়ার পরিবার ও দেশবাসীকে এই শোক সহ্য করার শক্তি দান করার জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করা হয়।
অনুষ্ঠানে কলেজ শিক্ষক পরিষদের পক্ষ থেকে উপস্থিত ছিলেন অধ্যাপক মোহাম্মদ আবু ছগীর, কাজী মাহবুবুর রহমান, মো. আবদুল্লাহ মহসীন, মোহসীন চৌধুরী, সবুজ কুমার দত্ত, দিল মোহাম্মদ পলাশ, মোহাম্মদ আলী হোছাইন, সাইদুর রহমান, সোহেল, নজরুল ইসলাম, নাজিম উদ্দিন, নুর মোহাম্মদ চৌধুরী, বাসুদেব ধর, আবদুস সালাম, নাসিম উদ্দিন, দিদারুল আলম, সাজ্জাদুল আমিন চৌধুরী, ছায়েদ আহাম্মদ, শামসুল হুদা, মোহাম্মদ হোবাইব, ফেরদাউস হাসান, আবির আহমেদ, আবদুল গনী, সাদ্দাম হোসেনসহ শিক্ষক পরিষদের অন্যান্য সদস্যরা।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা এম. এ. মান্নান।
চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর সম্মানিত পরিচালক এবং দেশসেরা অনুপ্রেরণাক... বিস্তারিত
সন্দ্বীপে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ জুন) সকালে উপজেলা পরিষদের সম্মে... বিস্তারিত
প্রবাসী ও বৃহত্তর চট্টগ্রামে বসবাসরত সন্দ্বীপবাসীর অন্যতম ঐতিহ্যবাহী সংগঠন সন্দ্বীপ এসোসিয়েশন ... বিস্তারিত
সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, দেশপ্রেম, সততা ও সচেতনতা ছাড়া কোনো জাতি উন্নতির শিখরে পৌঁছাতে প... বিস্তারিত
৩ মে: রঙ-পেন্সিলের ছোঁয়ায় কাগজ জুড়ে ফুটে উঠল শিশুমনের কল্পনা, স্বপ্ন আর অনুভূতির নান্দনিক প্রকাশ। ... বিস্তারিত
অসহায় মানুষের আইনি সহায়তা এবং এসিড সন্ত্রাসের বিরুদ্ধে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ অ্যাডভোকেট... বিস্তারিত
আন্জুমানে মোত্তবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারীর উদ্যোগে এবং লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপ ও লিও ক... বিস্তারিত
হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে অগ্নি নির্বা... বিস্তারিত
‘সৃজনে আনন্দ’—এই প্রত্যয়কে ধারণ করে হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত ... বিস্তারিত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার ব... বিস্তারিত