মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬ ০৯:২৩ এএম
রাষ্ট্রের প্রশাসন মানেই কাগজ, ফাইল, নির্দেশনা আর সময়ের অভাব—এমন ধারণা আমাদের দীর্ঘদিনের। কিন্তু কখনো কখনো এই যান্ত্রিক ধারণার বাইরে দাঁড়িয়ে কেউ একজন দেখিয়ে দেন, প্রশাসন কেবল ক্ষমতার নয়, দায়িত্বেরও নাম। চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা তেমনই একজন ব্যতিক্রমী উদাহরণ। জাতীয় নির্বাচনের মতো রাষ্ট্রের সবচেয়ে বড় আয়োজনের মাঝখানে দাঁড়িয়ে তিনি দেখিয়েছেন—সময় কখনোই অজুহাত হতে পারে না, যদি দায়বোধ থাকে। ব্যস্ততার ভিড়ে দাঁড়িয়ে তিনি থামেননি মানুষের জন্য সময় বের করতে। বরং বলেই দিয়েছেন—“সরকার আমাদের সময় কিনেছে, আর সেই কেনা সময় থেকেই মানুষের জন্য সময় বের করতে হয়।”
এই একটি বাক্যেই লুকিয়ে আছে প্রশাসনের প্রকৃত দর্শন। চট্টগ্রামের আনোয়ারায় কনকনে শীতের রাতে সড়কের পাশে উদ্ধার হওয়া দুই শিশুর ভবিষ্যৎ নিয়ে ভাবতে গিয়েই তাঁর দৃষ্টি পড়ে খুলশীর একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের দিকে—উপলব্ধি ফাউন্ডেশন। নামটি শুনেই তাঁর ভেতরে যে নাড়া দিয়েছিল, সেটি ছিল নিছক প্রশাসনিক কৌতূহল নয়, ছিল মানবিক দায়বদ্ধতার টান।
শুধু খোঁজ নিয়ে থেমে থাকেননি। নিজ উদ্যোগে ডেকেছেন, শুনেছেন, বুঝেছেন। এরপর কথার সঙ্গে কাজের মিল রেখে নিজে গিয়ে দেখেছেন—চোখে দেখে বিশ্বাস করেছেন। শিশুদের থাকার জায়গা, পড়ালেখা, খেলাধুলা—সব দেখেছেন। এমনকি রান্নাঘর পর্যন্ত গিয়ে খোঁজ নিয়েছেন—আজ বাচ্চাদের জন্য কী রান্না হচ্ছে। এখানেই তিনি আলাদা। কারণ, অনেকেই শিশুদের নিয়ে কথা বলেন, খুব কম মানুষ শিশুদের চোখের দিকে তাকান। প্রায় ৭৫ জন স্বজনহীন, ঠিকানাহীন মেয়েশিশুর কাছে ‘উপলব্ধি ফাউন্ডেশন’ যেখানে একমাত্র আশ্রয়, সেখানে জেলা প্রশাসক গেছেন কোনো ক্যামেরার তাড়া ছাড়াই, কোনো আনুষ্ঠানিকতা ছাড়াই। গেছেন মানুষের মতো মানুষের কাছে। শিশুদের সঙ্গে কথা বলেছেন, হাসছেন, ছবি তুলেছেন, খেলাধুলার সামগ্রী হাতে তুলে দিয়েছেন। শুধু সহানুভূতি নয়—খাবারের দায়িত্ব নিয়েছেন, বই কিনে দিয়েছেন, শীতের রাতে গায়ে জড়ানোর জন্য কম্বল দিয়েছেন। এই সহায়তা পরিমাণে হয়তো বড় নয়, কিন্তু বার্তায় অত্যন্ত শক্তিশালী। বার্তাটি স্পষ্ট—রাষ্ট্র এখনো অসহায়দের পাশে দাঁড়াতে পারে, যদি নেতৃত্ব মানবিক হয়। জেলা প্রশাসকের একটি প্রশ্ন যেন পুরো সমাজের বিবেককে নাড়িয়ে দেয়—“মানুষ তো নিজের সন্তানের কথাই ভাবে; কিন্তু অন্যের সন্তানের কথা কয়জন ভাবে?” এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে আমাদের সামাজিক ব্যর্থতার ভেতরে। অথচ এই প্রশ্ন করেই তিনি থেমে থাকেননি—নিজেই সেই ‘কয়জন’-এর একজন হয়ে উঠেছেন। তিনি মনে করিয়ে দিয়েছেন, সুবিধাবঞ্চিত শিশুরা সমাজের বোঝা নয়। সঠিক সুযোগ পেলে তারাই হয়ে উঠবে ভবিষ্যতের সম্পদ। এটি কোনো আবেগী বক্তৃতা নয়—উপলব্ধি ফাউন্ডেশনের শিশুরাই তার জীবন্ত প্রমাণ, যারা আজ স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ে পড়ছে, খেলাধুলা ও সাংস্কৃতিক অঙ্গনে দেশের নাম উজ্জ্বল করছে। এই পরিদর্শন একটি অনুষ্ঠান ছিল না, ছিল একটি অবস্থান। একটি নীরব বার্তা—প্রশাসন চাইলে মানুষের সবচেয়ে কাছে যেতে পারে। আজ যখন রাষ্ট্রীয় ব্যবস্থাপনা নিয়ে মানুষের আস্থা প্রশ্নের মুখে, তখন মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার মতো প্রশাসকেরা প্রমাণ করেন—ব্যবস্থার ভেতর থেকেও মানবিক হওয়া যায়, দায়িত্বশীল হওয়া যায়। সময়ের সেরা ব্যবহার যদি মানুষের পাশে দাঁড়ানো হয়, তবে বলা যায়— চট্টগ্রাম পেয়েছে একজন মানবিক জেলা প্রশাসক, আর রাষ্ট্র পেয়েছে এক অনুকরণীয় উদাহরণ।
চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর সম্মানিত পরিচালক এবং দেশসেরা অনুপ্রেরণাক... বিস্তারিত
সন্দ্বীপে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ জুন) সকালে উপজেলা পরিষদের সম্মে... বিস্তারিত
প্রবাসী ও বৃহত্তর চট্টগ্রামে বসবাসরত সন্দ্বীপবাসীর অন্যতম ঐতিহ্যবাহী সংগঠন সন্দ্বীপ এসোসিয়েশন ... বিস্তারিত
সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, দেশপ্রেম, সততা ও সচেতনতা ছাড়া কোনো জাতি উন্নতির শিখরে পৌঁছাতে প... বিস্তারিত
৩ মে: রঙ-পেন্সিলের ছোঁয়ায় কাগজ জুড়ে ফুটে উঠল শিশুমনের কল্পনা, স্বপ্ন আর অনুভূতির নান্দনিক প্রকাশ। ... বিস্তারিত
অসহায় মানুষের আইনি সহায়তা এবং এসিড সন্ত্রাসের বিরুদ্ধে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ অ্যাডভোকেট... বিস্তারিত
আন্জুমানে মোত্তবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারীর উদ্যোগে এবং লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপ ও লিও ক... বিস্তারিত
হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে অগ্নি নির্বা... বিস্তারিত
‘সৃজনে আনন্দ’—এই প্রত্যয়কে ধারণ করে হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত ... বিস্তারিত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার ব... বিস্তারিত