মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬ ০৯:৪৩ এএম
শহীদ রাষ্ট্রপতি, মহান মুক্তিযুদ্ধের জেড ফোর্সের অধিনায়ক ও স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে ধর্মীয় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র আলহাজ মোহাম্মদ মনজুর আলম প্রতিষ্ঠিত বেগম খালেদা জিয়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে সোমবার (১৯ জানুয়ারি ২০২৬) বিদ্যালয়ের মিলনায়তনে এ কর্মসূচি আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে খতমে কুরআনে পাক ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মিসেস নুসরাত মারিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র আলহাজ মোহাম্মদ মনজুর আলম।
আলোচনা সভায় মোহাম্মদ মনজুর আলম বলেন, ১৯৭১ সালে কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। মহান মুক্তিযুদ্ধে তাঁর নেতৃত্বে জেড ফোর্স পরিচালিত হয়, যা স্বাধীনতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি আরও বলেন, স্বাধীনতার পর দেশ ও জাতির প্রয়োজনে ১৯৭৫ সালের ৭ নভেম্বর জিয়াউর রহমান রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করেন এবং ১৯৭৭ সালের ২১ এপ্রিল রাষ্ট্রপতির দায়িত্ব নেন। তাঁর নেতৃত্বে দেশে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তিত হয়।
তিনি বলেন, ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠা করেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। ১৯৮১ সালের ৩০ মে একদল বিপথগামী সেনা সদস্যের হাতে তিনি শাহাদাত বরণ করেন। এ সময় তিনি শহীদ রাষ্ট্রপতির আত্মার মাগফিরাত কামনা করেন।
আলোচনা সভায় আরও বক্তব্য দেন মোস্তফা হাকিম কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আলমগীর, উপাধ্যক্ষ বাদশাহ আলম, আবদুস সাত্তার মজুমদার, মোহাম্মদ কামালসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আন্জুমানে মোত্তবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারীর উদ্যোগে এবং লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপ ও লিও ক... বিস্তারিত
হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে অগ্নি নির্বা... বিস্তারিত
‘সৃজনে আনন্দ’—এই প্রত্যয়কে ধারণ করে হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত ... বিস্তারিত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার ব... বিস্তারিত
সামাজিক সংগঠন প্রয়াস এর উদ্যোগে ২১ আগষ্ট শুক্রবার বিকালে নগরের বেলভিউ হসপিটাল লি: প্রাঙ্গনে সমাজ... বিস্তারিত
সীতাকুণ্ডে ইত্তেহাদ ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও চারা বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল ... বিস্তারিত