মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬ ০৯:২১ এএম
খায়রুল ইসলাম সীতাকুণ্ড:
সীতাকুণ্ডে জামায়াতের আনোয়ারের নির্বাচনী বিশাল গণমিছিল এবং বিএনপির আসলামের বিভিন্ন স্হানে মাজার জেয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করেছে। এদিকে নির্বাচনকে ঘিরে আগামীকাল শুক্রবার থেকে বিভিন্ন স্হানে দুই দলের মধ্যে সংঘর্ষের আশংকা করছে ভোটাররা।
জানা যায়, গত বৃহস্পতিবার বিকাল ৫ টায় বিএনপি মনোনীত প্রার্থী মোঃ আসলাম চৌধুরী এফসিএ উপজেলার বিভিন্ন মাজারে জেয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচারনা শুরু করে। সকালে ফৌজদারহাট জলিলস্থ স্টেশন ফকিরা জামে মসজিদে ফজরের নামাজ আদায়ের পর পারিবারিক কবরস্থানে পূর্ব পুরুষদের কবর জেয়ারত করেন। এরপর ফৌজদারহাট হযরত শফিউর রহমান হাশেমী (রঃ) এবং মুস্তাকিম হাশেমী (রঃ)'র মাজার, কাট্টলী হযরত মাঈনুদ্দিন শাহ (রঃ) এর মাজার, ছলিমপুর হযরত কালু শাহ (রঃ) এর মাজার, মাদামবিবির হাট শাহজানিয়া শাহ (রঃ)'র মাজার, হযরত পীর বার আউলিয়া (রহঃ) দরগাহ শরীফ, কুমিরার ডাল চাল মিয়ার মাজার, বাঁশবাড়ীয়া ওয়ারিশ শাহ (রঃ) মাজার, মুরাদপুর ফকিরহাট সাদেক মাস্তান (রঃ)'র মাজার এবং সর্বশেষ পৌরসভাস্থ পন্থিশাহ (রঃ) মাজারের মধ্য দিয়ে প্রথম দিনের প্রচারণা এবং মাজার জেয়ারত কর্মসূচী সমাপ্ত করেন।
আনুষ্ঠানিক প্রচার প্রচারণা শুরুর প্রাক্কালে স্থানীয় জনগণ ও ব্যবসায়ীদের মধ্যে কিছু লিফলেট বিতরণ এবং মাদ্রাসা শিক্ষার্থী ও স্থানীয় এলাকাবাসীর সাথে কুশল বিনিময় করেন।
অপরদিকে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী শিক্ষানুরাগী আনোয়ার ছিদ্দিক চৌধুরী প্রায় ১০ হাজার নেতাকর্মীরা ও জনগণকে সাথে নিয়ে উপজেলা পরিষদ গেইট থেকে বিশাল গণমিছিল নিয়ে পৌরসদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে পৌরসভা গেইটের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মধ্যে দিয়ে মিছিল শেষ হয়।
এদিকে অত্র উপজেলায় নির্বাচনকে ঘিরে ভোটারদের মাঝে উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়। তবে আগামীকাল শুক্রবার থেকে বিভিন্ন স্হানে দুই দলের মধ্যে সংঘর্ষের আশংকা করছে ভোটাররা। কিন্তু এধরনের অপ্রীতিকর ঘটনা গুলো এড়িয়ে চলার জন্য অত্র অঞ্চলের জনসাধারণসহ সচতন মহল সকল নেতাদের প্রতি আহ্বান জানান।
চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর সম্মানিত পরিচালক এবং দেশসেরা অনুপ্রেরণাক... বিস্তারিত
সন্দ্বীপে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ জুন) সকালে উপজেলা পরিষদের সম্মে... বিস্তারিত
প্রবাসী ও বৃহত্তর চট্টগ্রামে বসবাসরত সন্দ্বীপবাসীর অন্যতম ঐতিহ্যবাহী সংগঠন সন্দ্বীপ এসোসিয়েশন ... বিস্তারিত
সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, দেশপ্রেম, সততা ও সচেতনতা ছাড়া কোনো জাতি উন্নতির শিখরে পৌঁছাতে প... বিস্তারিত
৩ মে: রঙ-পেন্সিলের ছোঁয়ায় কাগজ জুড়ে ফুটে উঠল শিশুমনের কল্পনা, স্বপ্ন আর অনুভূতির নান্দনিক প্রকাশ। ... বিস্তারিত
অসহায় মানুষের আইনি সহায়তা এবং এসিড সন্ত্রাসের বিরুদ্ধে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ অ্যাডভোকেট... বিস্তারিত
আন্জুমানে মোত্তবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারীর উদ্যোগে এবং লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপ ও লিও ক... বিস্তারিত
হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে অগ্নি নির্বা... বিস্তারিত
‘সৃজনে আনন্দ’—এই প্রত্যয়কে ধারণ করে হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত ... বিস্তারিত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার ব... বিস্তারিত