মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬ ০৯:২৩ এএম
চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র আলহাজ্ব মোহাম্মদ মনজুর আলমের পিতা খাদেমুল আউলিয়া হযরত খাজা আব্দুল হাকিম মাইজভান্ডারীর (রহ) ৩০তম পবিত্র ওরশ শরিফ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে।
২৬ জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ বাদে ফজর থেকে দিনব্যাপী কর্মসূচির মাধ্যমে ওরশ শরিফ পালিত হয়। কর্মসূচির মধ্যে ছিল খতমে কোরআনে পাক, মুজমায়ে সালাওয়াতে রাসুল (সা.), খতমে গাউছিয়া শরিফ, খতমে খাজেগান, আলোচনা সভা, বিশেষ মোনাজাত এবং সর্বসাধারণের মাঝে তবারক ও খাবার বিতরণ।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন ওরশ শরিফ ইন্তেজামিয়া কমিটির সভাপতি ও মোস্তফা হাকিম গ্রুপের পরিচালক আলহাজ্ব মোহাম্মদ নিজামুল আলম রাজু। প্রধান অতিথির বক্তব্যে সাবেক মেয়র আলহাজ্ব মোহাম্মদ মনজুর আলম বলেন, তাঁর পিতা অলি-আউলিয়াদের সান্নিধ্যে থেকে ইসলামের খেদমতে নিজেকে নিয়োজিত রেখেছিলেন। সত্য ও ন্যায়পরায়ণতা, গরিব-দুঃখী মানুষের সেবা এবং মানবকল্যাণ ছিল তাঁর জীবনের মূল আদর্শ।
তিনি আরও বলেন, পিতার দেখানো পথে মানবসেবায় আত্মনিয়োগ করেই তাঁদের পরিবার কাজ করে যাচ্ছে। আলহাজ্ব মোস্তফা হাকিম ফাউন্ডেশন ও আলহাজ্ব হোসনে আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্টের মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা, এতিমখানা, মসজিদ ও দাতব্য চিকিৎসালয়সহ মোট ১২০টি প্রতিষ্ঠানে মানবসেবামূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে।
আলোচনা সভায় আরও বক্তব্য দেন মোস্তফা হাকিম পরিবারের সদস্য ও গ্রুপের পরিচালক আলহাজ্ব মোহাম্মদ সরওয়ার আলম, আলহাজ্ব ফারুক আজম, আলহাজ্ব সাইফুল আলম, আলহাজ্ব শাহিদুল আলম, মাওলানা মোহাম্মদ হাবিবুর রহমান, সৈয়দ গোলাম সারোয়ার, মোহাম্মদ আব্দুর রহমান, প্রিন্সিপাল মোহাম্মদ আলমগীর, উপাধ্যক্ষ বাদশাহ আলম, অধ্যক্ষ সেলিম জাহাঙ্গীর ও সমাজসেবক নেছার আহমদ।
বিশেষ মোনাজাত পরিচালনা করেন হযরত তৈয়বিয়া জামে মসজিদের খতিব মাওলানা আলহাজ্ব ইমরান হাসান আল কাদেরী।
চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর সম্মানিত পরিচালক এবং দেশসেরা অনুপ্রেরণাক... বিস্তারিত
সন্দ্বীপে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ জুন) সকালে উপজেলা পরিষদের সম্মে... বিস্তারিত
প্রবাসী ও বৃহত্তর চট্টগ্রামে বসবাসরত সন্দ্বীপবাসীর অন্যতম ঐতিহ্যবাহী সংগঠন সন্দ্বীপ এসোসিয়েশন ... বিস্তারিত
সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, দেশপ্রেম, সততা ও সচেতনতা ছাড়া কোনো জাতি উন্নতির শিখরে পৌঁছাতে প... বিস্তারিত
৩ মে: রঙ-পেন্সিলের ছোঁয়ায় কাগজ জুড়ে ফুটে উঠল শিশুমনের কল্পনা, স্বপ্ন আর অনুভূতির নান্দনিক প্রকাশ। ... বিস্তারিত
অসহায় মানুষের আইনি সহায়তা এবং এসিড সন্ত্রাসের বিরুদ্ধে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ অ্যাডভোকেট... বিস্তারিত
আন্জুমানে মোত্তবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারীর উদ্যোগে এবং লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপ ও লিও ক... বিস্তারিত
হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে অগ্নি নির্বা... বিস্তারিত
‘সৃজনে আনন্দ’—এই প্রত্যয়কে ধারণ করে হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত ... বিস্তারিত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার ব... বিস্তারিত