মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬ ০৯:১৬ এএম
চট্টগ্রাম-৩ সন্দ্বীপ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও বিশিষ্ট শিক্ষাবিদ এবং সমাজ সেবক মোহাম্মদ আমজাদ হোসেন একটি সাম্প্রতিক ঘটনা নিয়ে জরুরি সংবাদ সম্মেলন করেছেন। সন্দ্বীপে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বিষয়টি নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেন।
সংবাদ সম্মেলনে আমজাদ হোসাইন জানান, সম্প্রতি সন্দ্বীপে আয়োজিত একটি সামাজিক অনুষ্ঠানে তিনি উপস্থিত ছিলেন। ওই অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিক হাসানুজ্জামান তাঁর সঙ্গে এক ব্যক্তির পরিচয় করিয়ে দেন। তখন ওই ব্যক্তিকে একজন ধর্মীয় মেহমান ও তাবলিগের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তি হিসেবে পরিচয় করানো হয়। সে পরিচয়ের ভিত্তিতে কেবল সৌজন্যমূলকভাবে তার সঙ্গে কুশল বিনিময় করেন তিনি।
পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমে ওই ব্যক্তিকে ঘিরে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়ছে বলে অভিযোগ করেন আমজাদ হোসাইন। তিনি বলেন, “যে তথ্য এখন প্রচার করা হচ্ছে, তার সঙ্গে বাস্তব ঘটনার কোনো মিল নেই। আমাকে জানানো হয়েছিল তিনি একজন ধর্ম প্রচারক। আমি শুধু সৌজন্য রক্ষা করেছি। এর বাইরে কোনো সম্পর্ক বা আমন্ত্রণের বিষয় নেই।”
আমজাদ হোসাইন আরও বলেন, তাঁর দীর্ঘ শিক্ষাজীবন ও সামাজিক কর্মকাণ্ডে ধর্মীয় মূল্যবোধ ও নৈতিকতার প্রতি শ্রদ্ধা সবসময়ই অগ্রাধিকার পেয়েছে। এ বিষয়ে কোনো বিভ্রান্তি ছড়ানো হলে তিনি তা স্পষ্টভাবে প্রত্যাখ্যান করেন।
ঘটনাটি নিয়ে স্থানীয়ভাবে আলোচনা তৈরি হলে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বিষয়টি সতর্কতার সঙ্গে দেখার আহ্বান জানিয়েছেন। তারা মনে করছেন, নির্বাচনকে সামনে রেখে যে কোনো তথ্য যাচাই-বাছাই করে গ্রহণ করা প্রয়োজন।
উল্লেখ্য, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনে বিভিন্ন প্রার্থীর গণসংযোগ ও রাজনৈতিক তৎপরতা বাড়ছে।
নব্বইয়ের দশক ও ২০০০ সালের শুরুতে কাতারের রাজধানী দোহায় বড় হয়ে ওঠার সময় একটি দৃশ্য বারবার চোখে পড়ত।... বিস্তারিত
খায়রুল ইসলাম সীতাকুণ্ড :চট্টগ্রাম - সীতাকুণ্ড আসন থেকে নির্বাচিত লায়ন মোহাম্মদ আসলাম চৌধুরী এফসি... বিস্তারিত
চট্টগ্রাম জেলা পরিষদের নতুন প্রশাসক হিসেবে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ইঞ্... বিস্তারিত
আসন্ন চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়... বিস্তারিত
বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেল... বিস্তারিত
সাবেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও খলিলুর রহমানকে আইনের আওতায় এনে জিজ্ঞাসাবাদ ও তাঁদের বিচার ... বিস্তারিত
আন্জুমানে মোত্তবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারীর উদ্যোগে এবং লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপ ও লিও ক... বিস্তারিত
হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে অগ্নি নির্বা... বিস্তারিত
‘সৃজনে আনন্দ’—এই প্রত্যয়কে ধারণ করে হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত ... বিস্তারিত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার ব... বিস্তারিত