মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬ ০৯:৪১ এএম
বিএনপি মনোনীত চট্টগ্রাম ৪ সীতাকুণ্ড সংসদীয় আসনের প্রার্থী আসলাম চৌধুরীর সমর্থনে চট্টগ্রাম
সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আলহাজ্ব মোঃ মনজুর আলম ৩০ জানুয়ারি ২০২৬ শুক্রবার সকালে
নিউ মনসুরাবাদ হাই স্কুল মাঠে একটি সভাতে প্রধান অতিথি ছিলেন। সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম
মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ মনজুরুল আলম মঞ্জু। সভাটি ৯ ও ১০ নম্বর ওয়ার্ড এলাকার
সর্বসাধারণদের নিয়ে অনুষ্ঠিত হয়। সমাবেশে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আলহাজ্ব মোঃ
মনজুর আলম প্রধান অতিথির বক্তব্যে বলেন, ক্রান্তিকালে দেশ ও জাতির একমাত্র ভরসা বিএনপি।
তিনি বলেন, দেশের কল্যাণের লক্ষ্যে এবং রাষ্ট্র সংস্কার কে সামনে রেখে বিএনপি ৩১ দফা জাতির
সামনে উপস্থাপন করেছে । ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত করা হলে ৩১
দফা বাস্তবায়ন হবে।এর ফলে দেশ ও জনগণ উপকৃত হবে। জনাব মনজুর আলম সীতাকুন্ড ৪ আসনে
বিএনপি প্রার্থী আসলাম চৌধুরীকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জয় যুক্ত করার আহ্বান জানান।
সকালের সভার সভাপতি মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ মনজুরুল আলম মঞ্জু বলেন, ধানের
শীষ জয়ী হলে দেশের স্থিতিশীলতা ফিরে আসবে। তিনি দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হয়ে
ধানের শীষে ভোট দেয়ার আহ্বান জানান। সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন মহানগর বিএনপির
সদস্য জাফর আহমদ, ১০ নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক রফিক আহমেদ চৌধুরী, সদস্য সচিব
মোহাম্মদ সেলিম উদ্দিন, মহিলা নেত্রী জোহরা বেগম, আকবর শাহ থানা বিএনপি'র মাইনুদ্দিন চৌধুরী
মাইন, আইয়ুব খান, বিএনপি নেতা আলাউদ্দিন, মোহাম্মদ গিয়াস উদ্দিন টুনু, আব্দুল ওহাব বাবুল,
নুরুল আলম ভুট্টু, আলম রনি, মোহাম্মদ জানে আলম পারভেজ, আনোয়ার হোসেন, কামরুদ্দিন
রিপন, নুর আহমদ তুহিন, আলী আজগর আরজু, আব্দুল্লাহ আল নাদেন, মনির হোসেন ও রফিকুল
ইসলামসহ অন্যরা।
আন্জুমানে মোত্তবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারীর উদ্যোগে এবং লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপ ও লিও ক... বিস্তারিত
হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে অগ্নি নির্বা... বিস্তারিত
‘সৃজনে আনন্দ’—এই প্রত্যয়কে ধারণ করে হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত ... বিস্তারিত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার ব... বিস্তারিত
সামাজিক সংগঠন প্রয়াস এর উদ্যোগে ২১ আগষ্ট শুক্রবার বিকালে নগরের বেলভিউ হসপিটাল লি: প্রাঙ্গনে সমাজ... বিস্তারিত
সীতাকুণ্ডে ইত্তেহাদ ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও চারা বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল ... বিস্তারিত