মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬ ০৯:২৪ এএম
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চেহলাম উপলক্ষে ধর্মীয় কর্মসূচিতে অংশ নিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র আলহাজ্ব মোহাম্মদ মনজুর আলম। তিনি আজ ভোরে ফজরের নামাজের পর ঢাকাস্থ জিয়া উদ্যানের মাজারে উপস্থিত হন।
এ সময় তিনি পবিত্র কুরআন তেলাওয়াত, ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন। মোনাজাতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা এবং তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করার জন্য আল্লাহর দরবারে দোয়া করা হয়।
মোনাজাতে সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলম বলেন, ২০১০ সালে বেগম খালেদা জিয়া তাঁকে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র পদে মনোনয়ন দিয়ে নির্বাচনের সুযোগ করে দেন এবং পরবর্তীতে উপদেষ্টা হিসেবে দায়িত্ব প্রদান করেন। ২০১৫ সালের সিটি করপোরেশন নির্বাচনেও তাঁকে পুনরায় মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ দেন। এ জন্য তিনি বেগম খালেদা জিয়ার প্রতি আজীবন কৃতজ্ঞ বলে উল্লেখ করেন।
চেহলাম উপলক্ষে বিভিন্ন ধর্মীয় কর্মসূচির আয়োজন করা হয়। এর মধ্যে ছিল খতমে কুরআন, দোয়া ও মিলাদ মাহফিল, বিশেষ মোনাজাত এবং তবারক বিতরণ।
এদিকে বেগম খালেদা জিয়ার স্মৃতি সংরক্ষণে সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলম তাঁর নিজস্ব অর্থায়নে বিভিন্ন সামাজিক উদ্যোগ গ্রহণ করেছেন। এর মধ্যে রয়েছে চট্টগ্রাম সিটি গেইট এলাকায় বাগান বাড়িতে বেগম খালেদা জিয়ার নামে একটি অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় স্থাপন, আকবর শাহ থানা এলাকায় একটি দাতব্য চিকিৎসালয় এবং পটিয়ায় একটি জামে মসজিদ নির্মাণ।
এ ছাড়া তাঁর সাবেক নির্বাচনী এলাকা ফেনী-১ (ফুলগাজী, ছাগলনাইয়া ও পরশুরাম) অঞ্চলের দরিদ্র মানুষের চিকিৎসাসেবার জন্য একটি অ্যাম্বুলেন্স প্রদান করা হয়েছে। ওই এলাকার দরিদ্র শিক্ষার্থীদের যাতায়াত সুবিধার জন্য দুটি স্কুল ভ্যান দেওয়া হয়। পবিত্র রমজান মাসে জিয়া উদ্যানে প্রতিদিন ১০০ জন রোজাদারকে ইফতার প্রদান এবং মাজার প্রাঙ্গণে অনির্দিষ্টকালের জন্য খতমে কুরআন অব্যাহত রাখার উদ্যোগ নেওয়া হয়েছে।
এসব উদ্যোগ বেগম খালেদা জিয়াকে স্মরণীয় করে রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলম। চেহলাম উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে তাঁর সঙ্গে বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর সম্মানিত পরিচালক এবং দেশসেরা অনুপ্রেরণাক... বিস্তারিত
সন্দ্বীপে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ জুন) সকালে উপজেলা পরিষদের সম্মে... বিস্তারিত
প্রবাসী ও বৃহত্তর চট্টগ্রামে বসবাসরত সন্দ্বীপবাসীর অন্যতম ঐতিহ্যবাহী সংগঠন সন্দ্বীপ এসোসিয়েশন ... বিস্তারিত
সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, দেশপ্রেম, সততা ও সচেতনতা ছাড়া কোনো জাতি উন্নতির শিখরে পৌঁছাতে প... বিস্তারিত
৩ মে: রঙ-পেন্সিলের ছোঁয়ায় কাগজ জুড়ে ফুটে উঠল শিশুমনের কল্পনা, স্বপ্ন আর অনুভূতির নান্দনিক প্রকাশ। ... বিস্তারিত
অসহায় মানুষের আইনি সহায়তা এবং এসিড সন্ত্রাসের বিরুদ্ধে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ অ্যাডভোকেট... বিস্তারিত
আন্জুমানে মোত্তবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারীর উদ্যোগে এবং লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপ ও লিও ক... বিস্তারিত
হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে অগ্নি নির্বা... বিস্তারিত
‘সৃজনে আনন্দ’—এই প্রত্যয়কে ধারণ করে হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত ... বিস্তারিত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার ব... বিস্তারিত