মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬ ০৯:২৩ এএম
মোহাম্মদ তাজুল ইসলাম কামরুল।
_____________________________
আজ প্রভাতে পুষ্প রথে চরে
নেমে এলো ঋতুরাজ বসন্ত।
বাংলার ষড়ঋতুর পালাবদলে শুরু হলো ঋতুরাজ বসন্ত । এরই মধ্যে প্রকৃতির বর্ণিল সাজ জানান দিচ্ছে, ঋতুরাজ বসন্তের উপস্থিতি ।শহররে যান্ত্রিক কোলাহল ছেড়ে কোন পল্লির পলাশ শিমুল বনে গেলেই শোনা যাবে কোকিলের কুহুতান। পাতা ঝরা বৃক্ষ ডালে কচি পাতার সমারহ,নানান রঙ্গের ফুলের ডালি নিযে প্রকৃতিতে সাজ সাজ রব। জোড়া শালিকের কিচির মিচির গান আর কোকিলের কুহু কুহু তানে জানান দিয়ে যায়- আজি বসন্ত জাগ্রত দ্বারে...
আজ আবার কাকতালীয় ভাবে বিশ্ব ভালোবাসা দিবস,দিবসটি উদযাপনের ইতিহাস বেশ পুরানো। এ নিয়ে একাধিক কাহিনী প্রচলিত আছে। আমরা সেই ইতিহাসের দিকে যাবোনা। এই দিবসটিকে আমরা যে সিমান্তে নিয়ে দাঁড় করেছি তা কিন্তু নয় ।
তরুন-তরুনির প্রেম উৎসারিত ভালোবাসার বাইরেও ভালোবাসা আছে।প্রকৃতপক্ষে ভালোবাসা দিবসের অন্তর্নিহিত মর্মবাণী হচ্ছে প্রত্যেকের হৃদয়ে ভালোবাসার উষ্ণতা জাগিয়ে তোলা।
ভালোবাসার জন্য কোনো দিবস লাগে না! তবুও আমরা ভ্যালেন্টাইনের প্রেমকাহিনিকে অবলম্বন করে ভালোবাসার দিনক্ষণ পেতে রেখেছি। ভালোবাসা শুধু প্রেমিক-প্রেমিকার মাঝে সীমাবদ্ধ নয়। এটি জগৎজুড়ে এক মায়ার বন্ধন। বাবা-মা,ভাই বোন, আত্মীয়-স্বজন সবাই ভালোবাসার অংশ। কেউ ভালোবেসে হাসে, কেউ ভালোবেসে হাসায়। ভালোবাসা দিবসে কেউ ছুটে আপনজনের কাছে, কেউ ছুটে যায় পথ শিশুদের মাঝে । কেউ ভালোবাসে, কেউ বাসায়।
ভালোবাসার পবিত্রতা রক্ষা করে পূর্ণ হোক সব আশা। হীনম্মন্যতা দূর করে সত্যিকারের ভালোবাসায় নিমজ্জিত হোক তরুণরা। ভালোবাসায় ভরে উঠুক জীবন। এ বছর ১৪ ফেব্রুয়ারি ভালোবাসার নতুন দৃষ্টান্ত স্থাপিত হোক। বসন্তের রঙে রাঙিয়ে তুলুন জীবন। ভালোবাসুন মাতৃভাষা, দেশ এবং দেশের মানুষ। ভালোবাসুন নিজস্ব সংস্কৃতি। ভালোবাসায় ভরে উঠুক সবার জীবন।
আজকের এই দিনটি এবার ত্রিমাত্রিক আনন্দে উচ্ছ্বসিত হয়ে প্রগতিশীলদের মনে দোলা লেগেছে। বসন্তের আগমন, বিশ্ব ভালোবাসা দিবস আর জাতীয় সংসদের নির্বাচনী ফলাফলের উৎসবের গুঞ্জন।
জাতির এদারুন কালে,আশা ভরসা সুখ দুখ মিলিয়ে বসন্তের রঙেই আরো রঙিন হয়ে উঠুক ভালবাসা। প্রকৃতির রঙ্গে সকল মানুষ পাক প্রাণের ছোঁয়া, নব উদ্যোম। সবাইকে ফাল্গুনী হাওয়ায় উষ্ণ ভালবাসা, শুভ হোক বসন্ত ।
চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর সম্মানিত পরিচালক এবং দেশসেরা অনুপ্রেরণাক... বিস্তারিত
সন্দ্বীপে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ জুন) সকালে উপজেলা পরিষদের সম্মে... বিস্তারিত
প্রবাসী ও বৃহত্তর চট্টগ্রামে বসবাসরত সন্দ্বীপবাসীর অন্যতম ঐতিহ্যবাহী সংগঠন সন্দ্বীপ এসোসিয়েশন ... বিস্তারিত
সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, দেশপ্রেম, সততা ও সচেতনতা ছাড়া কোনো জাতি উন্নতির শিখরে পৌঁছাতে প... বিস্তারিত
৩ মে: রঙ-পেন্সিলের ছোঁয়ায় কাগজ জুড়ে ফুটে উঠল শিশুমনের কল্পনা, স্বপ্ন আর অনুভূতির নান্দনিক প্রকাশ। ... বিস্তারিত
অসহায় মানুষের আইনি সহায়তা এবং এসিড সন্ত্রাসের বিরুদ্ধে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ অ্যাডভোকেট... বিস্তারিত
আন্জুমানে মোত্তবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারীর উদ্যোগে এবং লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপ ও লিও ক... বিস্তারিত
হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে অগ্নি নির্বা... বিস্তারিত
‘সৃজনে আনন্দ’—এই প্রত্যয়কে ধারণ করে হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত ... বিস্তারিত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার ব... বিস্তারিত