মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬ ০৯:২৩ এএম
সাবেক মহামান্য রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের এবং সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান, সৌভাগ্যের রাজপুত্র, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন, বাংলাদেশের প্রধানমন্ত্রী আপনি দীর্ঘ প্রায় ১৭ বছর যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয়ে থাকার পর স্বাধীন সার্বভৌম বাংলাদেশ যেখানে আপনার জন্মভূমি সেখানে বীরের বেশে গত ২৫শে ডিসেম্বর প্রত্যাবর্তন করেছেন। বাংলার জনগণ আপনাকে তাদের হৃদয় নিংড়ানো ভালোবাসা দিয়ে, সম্মান দিয়ে, ইজ্জত দিয়ে সগৌরবে বরণ করে নিয়েছে। আপনার মাতা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর আপনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন পদে অধিষ্ঠিত হয়ে প্রথমবারের মতো মহান জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়েছেন। ১২ ফেব্রুয়ারি ২০২৬ অনুষ্ঠিত ১৩ তম মহান জাতীয় সংসদ নির্বাচনে আপনি নিজে দুটি সংসদীয় আসন থেকে জয়লাভ করেছেন। আপনার দল ২১৩ টি আসনে নিরঙ্কুশ বিজয় অর্জন করেছে। আপনি এ সপ্তাহের মধ্যেই সরকার গঠন করে প্রধানমন্ত্রীর আসনে অধিষ্ঠিত হবেন। দেশ ও জাতির বর্তমান প্রেক্ষাপটে আপনার জন্য, আপনার কাছে কয়েকটি প্রস্তাব উপস্থাপন করছি। আপনি অবগত আছেন গত পাঁচ আগস্ট ২০২৪ সরকার পতনের পর বাংলাদেশ তার হারানো গৌরব ফিরে পাওয়ার জন্য আপনাকে, আপনার দলকে, বিএনপিকে মানুষ বেছে নিয়েছে। আপনার পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একজন খাঁটি দেশ প্রেমিক, বীর মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালে মেজর জিয়াউর রহমান দেশপ্রেম উদ্বুদ্ধ হয়ে জীবন বাজি রেখে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘোষিত স্বাধীনতার বাণী চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র থেকে ২৭ মার্চ ১৯৭১ সালে স্বাধীনতার ঘোষণা উপস্থাপন করেন। সেই থেকে সারা পৃথিবীর কাছে পৌঁছে যায় বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের বিরল কথা। মেজর জিয়াউর গঠিত জেঠ ফোর্স বীরত্বের সাথে মহান মুক্তিযুদ্ধ পরিচালনা করে।১৯৭১ এর ১৬ডিসেম্বর পাকিস্তানি বাহিনী পরাজয় বরণ করার পর অর্জিত হয় আমাদের মহান বিজয়। দেশ স্বাধীন হওয়ার পর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত ছিলেন। দেশের এক ক্রান্তিলগ্নে তিনি দেশ পরিচালনার দায়িত্ব গ্রহণ করেন ৭ নভেম্বর ১৯৭৫। এরপর তিনি রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন এবং বিএনপি নামক দলটির প্রতিষ্ঠা করেন। ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউজে তিনি শাহাদাত বরণ করেন। সে ইতিহাস। সেদিকে আমার বক্তব্য নাই। আপনি বর্তমান বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী আপনার কাছে আমার কয়েকটি আরজ। ১। জাতি হিসেবে আমরা বাঙালি এবং বাংলাদেশী এই দুটি শব্দের মর্যাদা সুরক্ষা করুন। ২। জাতির পিতা ও স্বাধীনতার ঘোষক বিষয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জিয়াউর রহমানকে সংবিধানে প্রতিস্থাপন করুন। ৩। জাতীয় সংবিধানে গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, বিসমিল্লাহ ও রাষ্ট্রধর্ম ইসলাম সুন্নিবেশিত করুন। ৪। ১৯৭১ সালের অপরাধীদের চিহ্নিত করে তাদেরকে জাতির কাছে নিঃস্বার্থ ক্ষমা চাইতে বাধ্য করোন ৫। ১৯৭২ সাল থেকে ১১ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত সব ধরনের রাজনৈতিক মামলা প্রত্যাহার করুন। ৬.প্রতিশোধ ও প্রতিহিংসার রাজনীতি পরিহার করুন । ৭.বাংলাদেশে কোন রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা থেকে বিরত থাকুন । ইতিপূর্বে নির্বাহী আদেশে নিষিদ্ধ কৃত রাজনৈতিক দল কে রাজনীতি করার সুযোগ করে দিন। ৮. দেশের সকল নাগরিকের স্বাধীন মত প্রকাশের পরিবেশ সৃষ্টি করুন, নিশ্চিত করুন। সকলের প্রতি শ্রদ্ধাবোধ, গঠনমূলক আলোচনা সমালোচনার স্বাধীনতা দিন। ১০. দেশের জন্য, দেশের স্বার্থে, গণতন্ত্রের জন্য যারা যারা জীবন উৎসর্গ করেছে সকলকে শহীদি মর্যাদা দিন। ১১. জাতির পিতা ও স্বাধীনতার ঘোষক এর পরিবারকে রাষ্ট্রীয় সুরক্ষা দিন। ১২. জাতীয় স্থাপনা থেকে নাম পরিবর্তন এবং প্রতিশোধের নামকরণ পরিহার করে জাতীয় স্বার্থে নামকরণ অব্যাহত রাখুন। ১৩. বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের জন্য যাদের অবদান আছে তাদেরকে মর্যাদায় প্রতিষ্ঠিত করুন। আল্লাহর দরবারে আপনার সুখ, শান্তি ও দীর্ঘজীবন কামনা করছি।
চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর সম্মানিত পরিচালক এবং দেশসেরা অনুপ্রেরণাক... বিস্তারিত
সন্দ্বীপে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ জুন) সকালে উপজেলা পরিষদের সম্মে... বিস্তারিত
প্রবাসী ও বৃহত্তর চট্টগ্রামে বসবাসরত সন্দ্বীপবাসীর অন্যতম ঐতিহ্যবাহী সংগঠন সন্দ্বীপ এসোসিয়েশন ... বিস্তারিত
সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, দেশপ্রেম, সততা ও সচেতনতা ছাড়া কোনো জাতি উন্নতির শিখরে পৌঁছাতে প... বিস্তারিত
৩ মে: রঙ-পেন্সিলের ছোঁয়ায় কাগজ জুড়ে ফুটে উঠল শিশুমনের কল্পনা, স্বপ্ন আর অনুভূতির নান্দনিক প্রকাশ। ... বিস্তারিত
অসহায় মানুষের আইনি সহায়তা এবং এসিড সন্ত্রাসের বিরুদ্ধে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ অ্যাডভোকেট... বিস্তারিত
আন্জুমানে মোত্তবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারীর উদ্যোগে এবং লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপ ও লিও ক... বিস্তারিত
হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে অগ্নি নির্বা... বিস্তারিত
‘সৃজনে আনন্দ’—এই প্রত্যয়কে ধারণ করে হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত ... বিস্তারিত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার ব... বিস্তারিত