ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের মাধ্যমে সরকার গঠনের পথে রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আগামী মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নতুন সরকারের শপথ গ্রহণের কথা রয়েছে।
প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হতে যাওয়া তারেক রহমানের নেতৃত্বে প্রথম মন্ত্রিসভা কেমন হতে যাচ্ছে, তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে ও সাধারণ মানুষের মধ্যে চলছে ব্যাপক আলোচনা।
বিশেষ করে তারেক রহমানের মন্ত্রিসভায় তরুণদের মধ্য থেকে কারা স্থান পাচ্ছেন এবং জোটের শরিক দলগুলোর নেতারা মন্ত্রিসভায় থাকছেন কি না, তা নিয়ে জনমনে তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল।












