‘ছায়া মন্ত্রিসভা’ কী, এটি কতটুকু কার্যকর

১    ০৭:২২ পিএম, ২০২৬-০২-১৫    54


‘ছায়া মন্ত্রিসভা’ কী, এটি কতটুকু কার্যকর

দেশের রাজনৈতিক অঙ্গনে হঠাৎ আলোচনায় এসেছে ‘শ্যাডো ক্যাবিনেট’ বা ‘ছায়া মন্ত্রিসভা’। বিএনপির সরকার গঠনের প্রাক্কালে জামায়াতে ইসলামী ও এনসিপির নেতাদের ‘ছায়া মন্ত্রিসভা’ গঠনের ঘোষণায় এই আলোচনা তৈরি হয়েছে। অনেকের প্রশ্ন, ছায়া মন্ত্রিসভা কী? সংসদীয় গণতন্ত্রে এটি আসলে কতটুকু কার্যকর?

গত শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে জামায়াতে ইসলামীর সুনামগঞ্জ-২ (দিরাই–শাল্লা) আসনের প্রার্থী শিশির মনির ঘোষণা দেন, ‘আমরা একটি শ্যাডো ক্যাবিনেট গঠন করব, ইনশাআল্লাহ।’ তার এ ঘোষণার পর রাজনৈতিক মহল ও সাধারণ জনগণের মধ্যে নতুন করে আগ্রহ তৈরি হয়।  এরপর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সাজীব ভূঁইয়াও অনুরূপ বক্তব্য দেন। তিনি রোববার (১৫ ফেব্রুয়ারি) সকালে ফেসবুকে লেখেন, ‘আমরা একটি শ্যাডো ক্যাবিনেট গঠনের প্রস্তুতি নিচ্ছি। শ্যাডো ক্যাবিনেট স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে এবং সামগ্রিক কার্যক্রম তদারকিতে ওয়াচডগ হিসেবে কাজ করবে।’

ছায়া মন্ত্রিসভা আসলে কী?
দেশের রাজনীতিতে ‘ছায়া মন্ত্রিসভা’ হতে পারে নতুন গণতান্ত্রিক চর্চা।

সরকারের জবাবদিহি নিশ্চিত করতে ‘ছায়া মন্ত্রিসভা’ ভূমিকা রাখতে পারে।

যুক্তরাজ্যের পার্লামেন্টের ওয়েবসাইটে এ বিষয়ে বলা হয়েছে, ‘শ্যাডো ক্যাবিনেট’ হলো জ্যেষ্ঠ নেতাদের নিয়ে বিরোধী দলের নেতার নির্বাচিত একটি টিম, যারা সরকারে থাকা মন্ত্রিসভার সমান্তরালে দায়িত্ব পালন করেন। শ্যাডো ক্যাবিনেটের প্রতিটি সদস্যকে দলের পক্ষ থেকে একটি নির্দিষ্ট নীতিখাতের দায়িত্ব দেওয়া হয় এবং তিনি সেই খাতের সংশ্লিষ্ট মন্ত্রীর কার্যক্রম নিয়ে প্রশ্ন তোলেন ও চ্যালেঞ্জ করেন। এভাবে সরকারি বিরোধী দল নিজেদের বিকল্প ‘অপেক্ষমাণ সরকার’ হিসেবে উপস্থাপন করার চেষ্টা করে।  রাজনৈতিক বিশ্লেষকদের মতে, শ্যাডো ক্যাবিনেট শুধু সমালোচনার একটি হাতিয়ার নয়। এটি বিরোধী দলের নেতাদের জন্য এক ধরনের প্রশিক্ষণ ক্ষেত্র হিসেবেও কাজ করে, যেখানে দলীয় সদস্যরা প্রশাসনিক কাঠামো, বাজেট এবং নীতিনির্ধারণ প্রক্রিয়া সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জন করেন—যা ভবিষ্যতে সরকার গঠনের জন্য প্রস্তুত হতে সহায়তা করে।

এ পদ্ধতি সবচেয়ে বেশি প্রচলিত যুক্তরাজ্যভিত্তিক ওয়েস্টমিনস্টার ধারার গণতন্ত্রে। দেশটির শ্যাডো ক্যাবিনেট নিয়মিতভাবে সরকারের কার্যক্রম পর্যবেক্ষণ করে এবং সংসদে মন্ত্রীদের প্রশ্নের মুখোমুখি করে জবাবদিহিতা নিশ্চিত করে। একইভাবে অস্ট্রেলিয়াতেও শ্যাডো ক্যাবিনেট সরকারি সিদ্ধান্তসমূহ পর্যালোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

বাংলাদেশ প্রেক্ষাপট
বাংলাদেশের সংবিধানে ছায়া মন্ত্রিসভা নিয়ে কোনো বিধান নেই। ফলে এটি পুরোপুরি রাজনৈতিক দলের উদ্যোগের ওপর নির্ভরশীল। অতীতে বিভিন্ন সময়ে বড় রাজনৈতিক দলগুলো বিরোধী দলে থাকাকালে অনানুষ্ঠানিকভাবে কিছু নেতাকে নির্দিষ্ট খাতভিত্তিক দায়িত্ব দিলেও তা স্থায়ী বা সুসংগঠিত কাঠামো পায়নি।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সংসদ বর্জনের সংস্কৃতি, তীব্র রাজনৈতিক মেরুকরণ এবং সংসদীয় চর্চার সীমাবদ্ধতার কারণে এ ব্যবস্থা কার্যকর রূপ পায়নি।

সম্ভাবনা
বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশে যদি সংসদীয় সংস্কৃতি আরও প্রাতিষ্ঠানিক ও অংশগ্রহণমূলক হয়, তবে ছায়া মন্ত্রিসভা কার্যকর একটি রাজনৈতিক অনুশীলনে পরিণত হতে পারে। তবে তা নির্ভর করবে রাজনৈতিক সদিচ্ছা ও পারস্পরিক আস্থার ওপর।

ছায়া মন্ত্রিসভা- বাংলাদেশে এখনও একটি ধারণা; তবে গণতান্ত্রিক চর্চা জোরদার হলে এটি বাস্তব কাঠামোতেও রূপ নিতে পারে।

গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভের মধ্য দিয়ে সরকার গঠন করতে যাচ্ছে তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি। তারা ২০৯টি আসন পেয়েছে। অন্যদিকে, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন বিরোধী দলীয় জোট পেয়েছে ৭৭টি আসন। এর মধ্যে জামায়াত এককভাবে পেয়েছে ৬৮টি। আগামী মঙ্গলবার (১৭ ফ্রেব্রুয়ারি) নতুন সরকারের মন্ত্রিসভার সদস্যরা শপথ নিতে যাচ্ছে।


রিটেলেড নিউজ

মোবাইল ব্যবহার নিয়ে যে পরামর্শ জয়া আহসানের

মোবাইল ব্যবহার নিয়ে যে পরামর্শ জয়া আহসানের

মানুষের প্রকৃতির সঙ্গে সম্পর্ক গড়ে তোলার প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে মোবাইল ফোন। তাই সম্ভব হলে এবং ... বিস্তারিত

স্মার্ট সন্দ্বীপ বিনির্মাণে কারিগরি শিক্ষার বিকল্প নেই - আমজাদ হোসেন

স্মার্ট সন্দ্বীপ বিনির্মাণে কারিগরি শিক্ষার বিকল্প নেই - আমজাদ হোসেন

সন্দ্বীপে ‘কারিগরি শিক্ষা: রাজনীতিবিদদের করণীয় ও টেকসই উন্নয়নের রোডম্যাপ’ শীর্ষক সেমিনারে স্মা... বিস্তারিত

একজনের নামে সর্বোচ্চ ১০টি সিম

একজনের নামে সর্বোচ্চ ১০টি সিম

ডেস্ক রিপোর্ট

একজন গ্রাহক একটি জাতীয় পরিচয়পত্রের বিপরীতে সর্বাধিক ১০টি মোবাইল ফোন সিম ব্যবহার করতে পারবেন। এর ... বিস্তারিত

প্রযুক্তি নির্ভর যুবশক্তি গড়তে সন্দ্বীপে যুব দিবস পালিত

প্রযুক্তি নির্ভর যুবশক্তি গড়তে সন্দ্বীপে যুব দিবস পালিত

কেফায়েত উল্লাহ কায়সার, সম্পাদক-সাদা কাগজ

জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে “প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্ব অগ্রগত... বিস্তারিত

প্রযুক্তির সম্ভাবনার মাঝে প্রতারণার ভয়াল ছায়া

প্রযুক্তির সম্ভাবনার মাঝে প্রতারণার ভয়াল ছায়া

ডেস্ক রিপোর্ট

শুনতে কল্পবিজ্ঞান মনে হলেও, এখন আর তা শুধুই কল্পনা নয়। কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) যুগে ভয়েস ক্লোনি... বিস্তারিত

এক এনআইডিতে সর্বোচ্চ ১০ সিম, অতিরিক্ত সিম ডি-রেজিস্ট্রারের সময়সীমা ৩০ অক্টোবর

এক এনআইডিতে সর্বোচ্চ ১০ সিম, অতিরিক্ত সিম ডি-রেজিস্ট্রারের সময়সীমা ৩০ অক্টোবর

ডেস্ক রিপোর্ট

একজন গ্রাহক এখন থেকে এক জাতীয় পরিচয়পত্রে সর্বোচ্চ ১০টি মোবাইল সিম ব্যবহার করতে পারবেন। এর বেশি সি... বিস্তারিত

সর্বশেষ

বোয়ালখালীতে লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপের সহযোগিতায় ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

বোয়ালখালীতে লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপের সহযোগিতায় ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

সাদা কাগজ প্রতিবেদক

 আন্জুমানে মোত্তবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারীর উদ্যোগে এবং লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপ ও লিও ক... বিস্তারিত

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে  অগ্নি নির্বাপন মহড়া–২০২৬ অনুষ্ঠিত

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অগ্নি নির্বাপন মহড়া–২০২৬ অনুষ্ঠিত

সাদা কাগজ প্রতিবেদক

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে অগ্নি নির্বা... বিস্তারিত

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে হস্তশিল্প ও চিত্র প্রদর্শনী

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে হস্তশিল্প ও চিত্র প্রদর্শনী

সাদা কাগজ প্রতিবেদক

‘সৃজনে আনন্দ’—এই প্রত্যয়কে ধারণ করে হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত ... বিস্তারিত

চবি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সংবর্ধনা

চবি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সংবর্ধনা

হাসান মেহেদী

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার ব... বিস্তারিত