মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬ ০৯:৪২ এএম
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আলহাজ্ব মোহাম্মদ মনজুর আলমের সুযোগ্য পিতা হযরত খাজা আব্দুল হাকিম মাইজভান্ডারীর ৩১ তম ওফাত চন্দ্রবার্ষিকী উপলক্ষে চার রমজান, ২২ ফেব্রুয়ারি দিনব্যাপী কর্মসূচি পালিত হয়েছে। পারিবারিক আয়োজনে মোস্তফা হাকিম ভবন অডিটোরিয়ামে খতমে কুরআনে পাক, মিলাদ ও দোয়া মাহফিল, আলোচনা সভা ও ইফতার অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় সভাপতিত্ব করেন সাবেক মেয়র মোহাম্মদ মঞ্জুর আলম। আলোচনা করেন বিএনপি চট্টগ্রাম মহানগরের যুগ্ম আহ্বায়ক মঞ্জুরুল আলম মঞ্জু, মোস্তফা হাকিম গ্রুপের পরিচালক, সমাজসেবক ও শিক্ষানুরাগী আলহাজ্ব মোঃ সরওয়ার আলম, ১০ নং ওয়ার্ড বিএনপি'র আহবায়ক রফিক উদ্দিন চৌধুরী, সদস্য সচিব সেলিম উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক শামসুল আলম, আব্বাস রশিদ, কুতুব উদ্দিন, আইয়ুব খান, মাইনুদ্দিন চৌধুরী, মোহাম্মদ শফি, নাসির উদ্দিন প্রমূখ। আলোচনা সভায় মোস্তফা হাকিম গ্রুপের পরিচালক আলহাজ্ব মোঃ নিজামুল আলম, আলহাজ্ব মোহাম্মদ ফারুক আজম, আলহাজ্ব মোঃ সাইফুল আলম, আলহাজ্ব মোঃ শাহিদুল আলম, বিএনপি, যুবদল, শ্রমিক দল, মহিলা দল, ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভাপতির আলোচনায় সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলম বলেন, আমার পিতা আব্দুল হাকিম মাইজভান্ডারী সব সময় আখেরাতের চিন্তায় কর্মজীবন পরিচালনা করেছেন। তিনি অলি আউলিয়াদের প্রতি ভক্তি ও শ্রদ্ধা পোষণ করে জীবন অতিবাহিত করেছেন। তার কাছে দাম্ভিকতা, অহমিকা ও লোভ লালসা কিছুই ছিল না। তিনি ছিলেন একজন খাঁটি ধার্মিক মাটির মানুষ। আমরা তার পদাঙ্ক অনুসরণ করে জীবন জীবিকা পরিচালনা করছি। তিনি বলেন, তার পিতার আদর্শ দারুন করে সমাজসেবা করে যাচ্ছি। আলোচনা সভার পর হাজারের বেশি রোজাদারদের ইফতার করানো হয়। মোনাজাত পরিচালনা করেন তৈয়বিয়া জামে মসজিদের খতিব হযরত মাওলানা শাহ ইমরান রজভী।
আন্জুমানে মোত্তবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারীর উদ্যোগে এবং লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপ ও লিও ক... বিস্তারিত
হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে অগ্নি নির্বা... বিস্তারিত
‘সৃজনে আনন্দ’—এই প্রত্যয়কে ধারণ করে হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত ... বিস্তারিত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার ব... বিস্তারিত
সামাজিক সংগঠন প্রয়াস এর উদ্যোগে ২১ আগষ্ট শুক্রবার বিকালে নগরের বেলভিউ হসপিটাল লি: প্রাঙ্গনে সমাজ... বিস্তারিত
সীতাকুণ্ডে ইত্তেহাদ ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও চারা বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল ... বিস্তারিত