পদোন্নতিপ্রাপ্ত দুই সেনা কর্মকর্তাকে র‌্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

১    ০১:৪৪ পিএম, ২০২৬-০২-২৩    24

পদোন্নতিপ্রাপ্ত দুই সেনা কর্মকর্তাকে র‌্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ সেনাবাহিনীতে পদোন্নতি পাওয়া দুই কর্মকর্তাকে র‌্যাংক ব্যাজ পরিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ দুই কর্মকর্তা হলেন– লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর রহমান ও মেজর জেনারেল কায়সার রশিদ চৌধুরী।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে ঢাকা সেনানিবাসে অবস্থিত সশস্ত্র বাহিনী বিভাগে নিজের কার্যালয়ে প্রধানমন্ত্রী এ দুজনকে র‌্যাংক ব্যাজ পরিয়ে দেন।

চট্টগ্রামের ২৪ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মীর মুশফিকুর রহমানকে রোববার লেফটেন্যান্ট জেনারেল হিসেবে পদোন্নতি দিয়ে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) করা হয়। আর সেনা সদরে দায়িত্বরত ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ কায়সার রশিদ চৌধুরীকে মেজর জেনারেল হিসেবে পদোন্নতি দিয়ে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) মহাপরিচালক করা হয়।

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এই প্রথমবারের মতো সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন তারেক রহমান। সকালে প্রধানমন্ত্রী তার কার্যালয়ে পৌঁছালে তিন বাহিনীর প্রধানরা তাকে স্বাগত জানান। এ সময় সরকারপ্রধান সশস্ত্র বাহিনী প্রধানদের সঙ্গে কুশল ও শুভেচ্ছা বিনিময় করেন।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ড. এ কে এম শামছুল ইসলাম, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান, বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন ও প্রতিরক্ষা সচিব মো. আশরাফ উদ্দিন।

এ ছাড়া অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন ও প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২ মো. মেহেদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

রিটেলেড নিউজ

আরব দেশগুলো নিরাপত্তার নামে যেভাবে প্রতারিত হলো

আরব দেশগুলো নিরাপত্তার নামে যেভাবে প্রতারিত হলো

নব্বইয়ের দশক ও ২০০০ সালের শুরুতে কাতারের রাজধানী দোহায় বড় হয়ে ওঠার সময় একটি দৃশ্য বারবার চোখে পড়ত।... বিস্তারিত

শ্রমজীবি মানুষের অধিকার আদায়ে আমি কাজ করে যাবো : আসলাম চৌধুরী এফসিএ

শ্রমজীবি মানুষের অধিকার আদায়ে আমি কাজ করে যাবো : আসলাম চৌধুরী এফসিএ

খায়রুল ইসলাম সীতাকুণ্ড  :চট্টগ্রাম - সীতাকুণ্ড আসন থেকে নির্বাচিত লায়ন মোহাম্মদ আসলাম চৌধুরী এফসি... বিস্তারিত

চট্টগ্রাম জেলা পরিষদে নতুন প্রশাসক: আলোচনায় ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন

চট্টগ্রাম জেলা পরিষদে নতুন প্রশাসক: আলোচনায় ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন

চট্টগ্রাম জেলা পরিষদের নতুন প্রশাসক হিসেবে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ইঞ্... বিস্তারিত

চসিক নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী হচ্ছেন গিয়াস উদ্দিন সম্রাট

চসিক নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী হচ্ছেন গিয়াস উদ্দিন সম্রাট

আসন্ন চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়... বিস্তারিত

অপরাধ দমন ও অপরাধী গ্রেপ্তারে জিরো টলারেন্স: মীর হেলাল

অপরাধ দমন ও অপরাধী গ্রেপ্তারে জিরো টলারেন্স: মীর হেলাল

বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেল... বিস্তারিত

রিজওয়ানা হাসানকে জিজ্ঞাসাবাদ ও বিচার দাবি জামায়াতের

রিজওয়ানা হাসানকে জিজ্ঞাসাবাদ ও বিচার দাবি জামায়াতের

সাবেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও খলিলুর রহমানকে আইনের আওতায় এনে জিজ্ঞাসাবাদ ও তাঁদের বিচার ... বিস্তারিত

সর্বশেষ

বোয়ালখালীতে লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপের সহযোগিতায় ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

বোয়ালখালীতে লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপের সহযোগিতায় ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

সাদা কাগজ প্রতিবেদক

 আন্জুমানে মোত্তবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারীর উদ্যোগে এবং লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপ ও লিও ক... বিস্তারিত

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে  অগ্নি নির্বাপন মহড়া–২০২৬ অনুষ্ঠিত

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অগ্নি নির্বাপন মহড়া–২০২৬ অনুষ্ঠিত

সাদা কাগজ প্রতিবেদক

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে অগ্নি নির্বা... বিস্তারিত

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে হস্তশিল্প ও চিত্র প্রদর্শনী

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে হস্তশিল্প ও চিত্র প্রদর্শনী

সাদা কাগজ প্রতিবেদক

‘সৃজনে আনন্দ’—এই প্রত্যয়কে ধারণ করে হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত ... বিস্তারিত

চবি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সংবর্ধনা

চবি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সংবর্ধনা

হাসান মেহেদী

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার ব... বিস্তারিত