সীতাকুণ্ডে জায়গা দখল ও হামলার প্রতিবাদে সাবেক মেম্বার পত্নীর সংবাদ সম্মেলন

১    ১১:৩৯ পিএম, ২০২৬-০২-২৫    40

সীতাকুণ্ডে জায়গা দখল ও হামলার প্রতিবাদে সাবেক মেম্বার পত্নীর সংবাদ সম্মেলন

খায়রুল ইসলাম সীতাকুণ্ড :

​সীতাকুণ্ডের কুমিরা ইউনিয়নের বড় কুমিরা এলাকায় পৈত্রিক ও খরিদকৃত জায়গা দখল এবং পরিবারের সদস্যদের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী মরিয়ম বেগম।

  ২৫ ফেব্রুয়ারি (বুধবার) সীতাকুণ্ড প্রেস ক্লাবের এক লিখিত বক্তব্যের মাধ্যমে তিনি এলাকার শতাধিক লোকজন নিয়ে  এই ঘটনার সুষ্ঠু বিচার ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

​মরিয়ম বেগম জানান, তার স্বামী আ.ন.ম. আলমগীর, যিনি কুমিরা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সাবেক মেম্বার এবং ইউনিয়ন জাতীয়তাবাদী যুবদলের সভাপতি হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করছেন, তার পৈত্রিক এবং খরিদকৃত জমিতে দীর্ঘ সময় ধরে ভোগদখল করে আসছেন। কিন্তু স্থানীয় প্রভাবশালী মো. হোসাইন, আমির হোসেন ও নুরুল আলমসহ একদল দুষ্কৃতকারী দীর্ঘদিন ধরে ওই জমি দখলের পায়তারা করছিল।

​সংবাদ সম্মেলনে লিখিত অভিযোগে বলা হয়, গত ২১ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ রাত আনুমানিক ১১টার সময় অভিযুক্তরা দেশীয় অস্ত্রশস্ত্রে ৫/৬ জনকে সজ্জিত হয়ে পরিকল্পিতভাবে তাদের ওপর হামলা চালায়। হামলাকারীরা ​লোহার রড ও লাঠিসোটা দিয়ে মরিয়ম বেগমের স্বামী আলমগীর এবং তার ছেলে মোর্শেদকে গুরুতর আহত করে।

​হামলাকারীরা মোবাইল ফোন ছিনিয়ে নেয় এবং প্রাণনাশের হুমকি দিয়ে জমি ছেড়ে দেওয়ার জন্য চাপ দেয়।

​ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরবর্তীতে অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) ভর্তি করে। বর্তমানে আলমগীর ও তার ছেলে চিকিৎসাধীন রয়েছেন।

​মরিয়ম বেগম জানান, সীতাকুণ্ড থানা পুলিশ ঘটনার সংবাদ পেয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণ করেছে। মামলার প্রেক্ষিতে পুলিশ অভিযুক্ত বাদশা ও বাপ্পী নামক দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। তবে মূল হোতারা এখনো ধরাছোঁয়ার বাইরে থাকায় পরিবারটি নিরাপত্তা হীনতায় ভুগছে।

​সংবাদ সম্মেলনের শেষ পর্যায়ে মরিয়ম বেগম বলেন ​"আমার স্বামী দীর্ঘদিন যাবৎ সুনামের সাথে রাজনীতি ও সমাজসেবা করে আসছেন। একটি কুচক্রী মহল তার রাজনৈতিক ও সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ করার জন্য এবং আমাদের ভিটেমাটি দখলের উদ্দেশ্যে এই হামলা চালিয়েছে। আমি সাংবাদিকদের মাধ্যমে প্রশাসনের কাছে এই অপরাধীদের কঠোর শাস্তি এবং আমাদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানাচ্ছি।"

সংবাদ সম্মেলনে উপস্হিত ছিলেন ক্ষতিগ্রহস্হ জায়গার মারিক মরিয়ম বেগম,স্হানীয় বিেনপি নেতা মোঃ সামছুদ্দোহা,গাজী নিজাম উদ্দিন,জানে আরম,ওমর ফারুখ,মনোয়ারা বেগম,হাছিনা বেগম,কোহিনুর বেগম সহ শতাধিক এলাকাবাসি নারী পুরুষ উপস্হিত থেকে হামলাকারীসন্ত্রাসীদের বিচার দাবী করেন।

রিটেলেড নিউজ

সীতাকুণ্ড হোটেল মালিক সমিতির সভাপতির বিরুদ্ধে অপ-প্রচারে লিপ্ত সীতাকুণ্ডের কণ্ঠ'র বিরুদ্ধেও সীতাকুণ্ড জনসাধারণ নামের দুটি আইডির  বিরুদ্ধে  থানায় জিডি

সীতাকুণ্ড হোটেল মালিক সমিতির সভাপতির বিরুদ্ধে অপ-প্রচারে লিপ্ত সীতাকুণ্ডের কণ্ঠ'র বিরুদ্ধেও সীতাকুণ্ড জনসাধারণ নামের দুটি আইডির বিরুদ্ধে থানায় জিডি

সাদা কাগজ প্রতিবেদক

সীতাকুণ্ড হোটেল মালিক সমিতির সভাপতির ও সীতাকুণ্ড প্রেসক্লাবের  সহ সভাপতি বিরুদ্ধে ফেসবুকে অপ-প্à¦... বিস্তারিত

লায়ন্স ক্লাব অব চট্টগ্রাম লিবার্টির উদ্যোগে স্বাস্থ্যসেবা পেলেন চার শতাধিক মানুষ

লায়ন্স ক্লাব অব চট্টগ্রাম লিবার্টির উদ্যোগে স্বাস্থ্যসেবা পেলেন চার শতাধিক মানুষ

সাদা কাগজ প্রতিবেদক

লায়ন্স ক্লাব অব চট্টগ্রাম লিবার্টির উদ্যোগে সীতাকুণ্ডে চক্ষু ও স্বাস্থ্যসেবামূলক কর্মসূচি অনুষ... বিস্তারিত

অতিরিক্ত জেলা প্রশাসক কামরুজ্জামান সীতাকুণ্ড বিভিন্ন মন্ডপ পরিদর্শন করেন

অতিরিক্ত জেলা প্রশাসক কামরুজ্জামান সীতাকুণ্ড বিভিন্ন মন্ডপ পরিদর্শন করেন

খায়রুল ইসলাম, সীতাকুণ্ড

আসন্ন দূর্গাপুজা সুষ্ঠ ও শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন করার লক্ষ্যে চট্টগ্রাম  অতিরিক্ত জেলা প্রশাসক... বিস্তারিত

সীতাকুণ্ড জালাল ভূঁইয়া মার্কেটের ব্যবসায়ী কমিটির  গঠন,  সভাপতি সাংবাদিক খায়রুল ইসলাম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম সবুজ,

সীতাকুণ্ড জালাল ভূঁইয়া মার্কেটের ব্যবসায়ী কমিটির গঠন, সভাপতি সাংবাদিক খায়রুল ইসলাম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম সবুজ,

সাদা কাগজ প্রতিবেদক

সীতাকুণ্ড দক্ষিণ বাজার জালাল ভূঁইয়া মার্কেটের ব্যবসায়ীরা গতকাল ৯ অক্টোবর বেলা ১২ টা সময় জালাল... বিস্তারিত

সন্দ্বীপে বইচিন্তার আয়োজনে সীরাতভিত্তিক সাধারণ জ্ঞান প্রতিযোগিতা

সন্দ্বীপে বইচিন্তার আয়োজনে সীরাতভিত্তিক সাধারণ জ্ঞান প্রতিযোগিতা

সাদা কাগজ প্রতিবেদক

চট্টগ্রামের সন্দ্বীপে সাউথ সন্দ্বীপ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে রাসূল (সা.) এর সীরাত (জীবনী) শীর্ষক সাধà¦... বিস্তারিত

সীতাকুণ্ডে জামায়াতের সংবাদ সম্মেলন, জামায়াতের শহীদদের হত্যা মামলায় সুষ্ঠু তদন্ত ও আসামীদের বিচারের আওতায় আনার দাবি

সীতাকুণ্ডে জামায়াতের সংবাদ সম্মেলন, জামায়াতের শহীদদের হত্যা মামলায় সুষ্ঠু তদন্ত ও আসামীদের বিচারের আওতায় আনার দাবি

খায়রুল ইসলাম, সীতাকুণ্ড

সীতাকুণ্ডে বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার উদ্যোগে জরুরি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এà¦... বিস্তারিত

সর্বশেষ

জোলাপাতির আর পুতুল খেলার দিনগুলো

জোলাপাতির আর পুতুল খেলার দিনগুলো

সাদা কাগজ প্রতিবেদক

-মোঃ তাজুল ইসলাম কামরুল   " আমাদের যুগে আমরা যখন খেলেছি পুতুল খেলা, তোমরা এ যুগে সেই বয়সেই লেখাপড়... বিস্তারিত