মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬ ০৯:৪২ এএম
সি-ট্রাক বন্ধ হয়ে যাওয়ার ঘটনা শুধু একটি প্রশাসনিক সিদ্ধান্ত নয়; এটি সন্দ্বীপবাসীর জীবনের ওপর সরাসরি আঘাত। একটি দ্বীপ অঞ্চলের মানুষের জন্য সি-ট্রাক বিলাসিতা নয়, অপরিহার্য যোগাযোগমাধ্যম। এই সেবা বন্ধ মানে চিকিৎসা, শিক্ষা, ব্যবসা-বাণিজ্য ও নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহকে অনিশ্চয়তার মুখে ঠেলে দেওয়া।
প্রতিবারই একই চিত্র—যোগাযোগ সংকট, আশ্বাস, তারপর দীর্ঘ নীরবতা। প্রশ্ন হলো, কতদিন এভাবে চলবে? জরুরি চিকিৎসার জন্য রোগী সময়মতো মূল ভূখণ্ডে পৌঁছাতে না পারা কি কারও বিবেককে নাড়া দেয় না? শিক্ষার্থীদের ভবিষ্যৎ ও কৃষক-ব্যবসায়ীদের জীবিকা কি বারবার ঝুঁকির মুখে পড়তেই থাকবে?
আমরা পরিষ্কারভাবে জানাতে চাই, সি-ট্রাক কোনো দয়া-দাক্ষিণ্যের বিষয় নয়; এটি সাংবিধানিক অধিকার। রাষ্ট্রের দায়িত্ব নাগরিকের নিরাপদ ও নিয়মিত যোগাযোগ নিশ্চিত করা। সন্দ্বীপবাসীকে অনিশ্চয়তার মধ্যে রেখে উন্নয়নের কথা বলা বাস্তবতার সঙ্গে সংগতিপূর্ণ নয়।
এখন সময় কথার নয়, কার্যকর সিদ্ধান্তের। দৃশ্যমান পদক্ষেপ নিয়ে দ্রুত সি-ট্রাক চালু করতে হবে এবং দীর্ঘমেয়াদি, টেকসই সমাধান নিশ্চিত করতে হবে। দ্বীপাঞ্চলের মানুষকে দ্বিতীয় শ্রেণির নাগরিকের মতো আচরণ করার দিন শেষ হওয়া উচিত।
সন্দ্বীপবাসী ভিক্ষা চায় না; তারা তাদের ন্যায্য অধিকার চায়—এবং সেই অধিকার আদায়ে তারা সচেতন ও ঐক্যবদ্ধ।
আন্জুমানে মোত্তবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারীর উদ্যোগে এবং লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপ ও লিও ক... বিস্তারিত
হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে অগ্নি নির্বা... বিস্তারিত
‘সৃজনে আনন্দ’—এই প্রত্যয়কে ধারণ করে হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত ... বিস্তারিত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার ব... বিস্তারিত
সামাজিক সংগঠন প্রয়াস এর উদ্যোগে ২১ আগষ্ট শুক্রবার বিকালে নগরের বেলভিউ হসপিটাল লি: প্রাঙ্গনে সমাজ... বিস্তারিত
সীতাকুণ্ডে ইত্তেহাদ ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও চারা বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল ... বিস্তারিত