মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬ ০৯:২৪ এএম
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এমবিএ অ্যাসোসিয়েশন ইউনিভার্সিটি অব চিটাগং এর উদ্যোগে গ্র্যান্ড ইফতার মাহফিল ও অ্যাওয়ার্ড অনুষ্ঠান ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার চট্টগ্রামের হল–২৪–এ আয়োজিত এ অনুষ্ঠানে অ্যালামনাই সদস্য, শিক্ষক, শিক্ষার্থী ও তাদের পরিবারবর্গের অংশগ্রহণে মিলনমেলায় পরিণত হয় আয়োজনটি।
পবিত্র খতমে কোরআনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরে অ্যাওয়ার্ড পর্ব পরিচালনা করেন মোহাম্মদ মাঈন উদ্দিন। আয়োজকেরা জানান, অ্যালামনাইদের পারস্পরিক বন্ধন সুদৃঢ় করা এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের ঐতিহ্য ও সুনাম ধরে রাখাই ছিল অনুষ্ঠানের মূল উদ্দেশ্য।
অনুষ্ঠানে অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, ম্যানেজমেন্ট, মার্কেটিং, এইচআরএম এবং ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের ছয়জন শিক্ষার্থীকে সহশিক্ষা কার্যক্রমে নেতৃত্ব ও বিশেষ অবদানের জন্য সম্মাননা দেওয়া হয়। পাশাপাশি এসএসসি, এইচএসসি, ও-লেভেল ও এ-লেভেল পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফল অর্জনকারী অ্যালামনাই সদস্যদের ২৭ জন সন্তানকেও বিশেষ সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আবু সাঈদ চৌধুরী। বক্তব্য দেন মোতাসেম বিল্লাহ, ওয়াজেদ আলী ও এনামুল হক টিটু। বক্তারা অ্যালামনাই ঐক্য, মেন্টরশিপ এবং শিক্ষা ও সামাজিক উন্নয়নে সম্মিলিত উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন।
অনুষ্ঠানটির সার্বিক সমন্বয় ও বাস্তবায়ন করেন আহবায়ক মো. জসিম উদ্দিন হেলাল। আয়োজকেরা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন ভবিষ্যতেও অ্যালামনাই, শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় করবে এবং শিক্ষাঙ্গনের ইতিবাচক অগ্রযাত্রাকে এগিয়ে নেবে।
চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর সম্মানিত পরিচালক এবং দেশসেরা অনুপ্রেরণাক... বিস্তারিত
সন্দ্বীপে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ জুন) সকালে উপজেলা পরিষদের সম্মে... বিস্তারিত
প্রবাসী ও বৃহত্তর চট্টগ্রামে বসবাসরত সন্দ্বীপবাসীর অন্যতম ঐতিহ্যবাহী সংগঠন সন্দ্বীপ এসোসিয়েশন ... বিস্তারিত
সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, দেশপ্রেম, সততা ও সচেতনতা ছাড়া কোনো জাতি উন্নতির শিখরে পৌঁছাতে প... বিস্তারিত
৩ মে: রঙ-পেন্সিলের ছোঁয়ায় কাগজ জুড়ে ফুটে উঠল শিশুমনের কল্পনা, স্বপ্ন আর অনুভূতির নান্দনিক প্রকাশ। ... বিস্তারিত
অসহায় মানুষের আইনি সহায়তা এবং এসিড সন্ত্রাসের বিরুদ্ধে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ অ্যাডভোকেট... বিস্তারিত
আন্জুমানে মোত্তবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারীর উদ্যোগে এবং লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপ ও লিও ক... বিস্তারিত
হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে অগ্নি নির্বা... বিস্তারিত
‘সৃজনে আনন্দ’—এই প্রত্যয়কে ধারণ করে হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত ... বিস্তারিত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার ব... বিস্তারিত