নবীনদের স্বাগত জানিয়ে সন্দ্বীপ ডিপ্লোমা শিক্ষার্থীদের ইফতার ও ক্যারিয়ার গাইডলাইন আয়োজন

১    ১০:৫০ পিএম, ২০২৬-০৩-০১    28

নবীনদের স্বাগত জানিয়ে সন্দ্বীপ ডিপ্লোমা শিক্ষার্থীদের ইফতার ও ক্যারিয়ার গাইডলাইন আয়োজন

সন্দ্বীপ ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টস ফোরাম আয়োজিত নবীন বরণ, ক্যারিয়ার বিষয়ক গাইডলাইন ও ইফতার মাহফিল–২০২৬ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার (২৭ ফেব্রুয়ারি), পবিত্র রমজানের ৯ রোজা উপলক্ষে নগরীর হেভেন সিটি সেন্টারের সানসিটি রেস্টুরেন্টে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

ফোরামের সভাপতি মো. জিহাদের সভাপতিত্বে এবং সদস্য সচিব মুশফিকুল মাওলার সঞ্চালনায় অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক, পেশাজীবী ও শিক্ষাঙ্গনের ব্যক্তিবর্গ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

অতিথিদের মধ্যে বক্তব্য দেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতে ইসলামীর আমির আলা উদ্দিন সিকদার, সম্মিলিত পেশাজীবী সংগঠনের সভাপতি ও চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি জাহিদুল ইসলাম কচি, ফোরামের উপদেষ্টা পরিষদের সদস্য ও অধিকারের হিউম্যান ডিফেন্ডার প্রকৌশলী মো. মোমেন, চট্টগ্রাম মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের কম্পিউটার বিভাগের বিভাগীয় প্রধান এস. এম. হামিদুল হক, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজকর্মী আবু তাহের, কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের উপব্যবস্থাপক প্রকৌশলী নাজমুল আলম এবং বিএসআরএম কোম্পানি লিমিটেডের সহকারী প্রকৌশলী মো. আরিফ।

এ ছাড়া ফোরামের প্রতিষ্ঠাকালীন সাংগঠনিক সম্পাদক সাজিদুল হক মিলন, বিওডি কমিটির সদস্য নাছির উদ্দিন মো. সাকিব, মেহরাব হোসেন, কামরুজ্জামান নিশাদ ও মাহমুদ আলম আকিব, সিনিয়র সদস্য নাজমুল জুয়েল, চট্টগ্রাম জর্জকোর্টের আইনজীবী অ্যাডভোকেট আমিন রসুল রাসেল এবং এমএআইটির ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলামসহ অনেকে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে দেশের বাইরে থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি ও বিওডি সদস্য ইঞ্জিনিয়ার জুয়েল আফসার রায়হান।

বক্তারা বলেন, দেশের অবকাঠামো ও প্রযুক্তিগত উন্নয়নে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দক্ষ ও কর্মমুখী শিক্ষার মাধ্যমে তরুণদের দ্রুত কর্মসংস্থানের সুযোগ তৈরি হচ্ছে, যা বেকারত্ব হ্রাসে সহায়ক এবং দেশের জন্য দক্ষ জনশক্তি গড়ে তুলছে।

অনুষ্ঠানের শুরুতে নবীন শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি ক্যারিয়ার গাইডলাইন সেশন অনুষ্ঠিত হয়, যেখানে ভবিষ্যৎ কর্মক্ষেত্র, দক্ষতা উন্নয়ন এবং প্রযুক্তিনির্ভর শিক্ষার গুরুত্ব তুলে ধরা হয়।

উল্লেখ্য, ২০১৩ সালে প্রতিষ্ঠার পর থেকে সন্দ্বীপ ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টস ফোরাম পলিটেকনিক ইনস্টিটিউটে অধ্যয়নরত সন্দ্বীপের শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি, সাবেক শিক্ষার্থীদের নেটওয়ার্ক গড়ে তোলা এবং কারিগরি শিক্ষার প্রসারে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে।

রিটেলেড নিউজ

বোয়ালখালীতে লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপের সহযোগিতায় ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

সাদা কাগজ প্রতিবেদক

 আন্জুমানে মোত্তবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারীর উদ্যোগে এবং লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপ ও লিও ক... বিস্তারিত

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে  অগ্নি নির্বাপন মহড়া–২০২৬ অনুষ্ঠিত

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে অগ্নি নির্বা... বিস্তারিত

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে হস্তশিল্প ও চিত্র প্রদর্শনী

‘সৃজনে আনন্দ’—এই প্রত্যয়কে ধারণ করে হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত ... বিস্তারিত

চবি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সংবর্ধনা

হাসান মেহেদী

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার ব... বিস্তারিত

প্রয়াসের খাদ্য বিতরণ অনুষ্ঠানে লায়ন জি কে লালা এমজেএফ  দেশ সেবায় ১৮ বছর ধরে সেবা দিয়ে যাচ্ছে প্রয়াস

অলিউল্লাহ খান

সামাজিক সংগঠন প্রয়াস এর উদ্যোগে ২১ আগষ্ট শুক্রবার বিকালে নগরের বেলভিউ হসপিটাল লি: প্রাঙ্গনে সমাজ... বিস্তারিত

সীতাকুণ্ডে ইত্তেহাদ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ ও চারা বিতরণ

খায়রুল ইসলাম, সীতাকুণ্ড

সীতাকুণ্ডে ইত্তেহাদ ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও চারা বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল ... বিস্তারিত

সর্বশেষ