মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬ ০৯:৩০ এএম
পবিত্র রমজান মাসজুড়ে এতিম, হেফজখানার শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে প্রতিদিন ইফতার করছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলম।
রমজানের প্রথম দিন থেকে শুরু করে ৩০ রমজান পর্যন্ত চট্টগ্রাম নগরীর তাঁর নিজ বাসভবনে প্রতিদিন এই ইফতারের আয়োজন করা হচ্ছে। এতে এতিমখানা, হেফজখানার শিক্ষার্থী, আলেম-ওলামা ও নানা শ্রেণি-পেশার সর্বস্তরের রোজাদাররা অংশ নিচ্ছেন। প্রতিদিন সহস্রাধিক রোজাদারদের সঙ্গে সাবেক মেয়র মনজুর আলম, তাঁর সন্তান ও নাতিরা একসঙ্গে ইফতার করেন।
এ ছাড়া চট্টগ্রামের বাইরে ঢাকার জিয়া উদ্যান এলাকায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধি প্রাঙ্গনেও রমজানের শুরু থেকে প্রতিদিন প্রায় ৫০০ রোজাদারের জন্য ইফতারের ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি হাইকোর্ট মাজার ও মিরপুরের হযরত শাহ আলী মাজার এলাকায়ও ইফতার বিতরণ করা হচ্ছে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, প্রতি শুক্রবার বিশেষভাবে বিরিয়ানি বিতরণ করা হয়। ইফতারির তালিকায় বিভিন্ন আইটেমের পাশাপাশি বিরিয়ানি ও পায়েসও থাকে। একই সঙ্গে চট্টগ্রাম নগরীর ভাসমান ও অসহায় মানুষের মাঝেও ইফতার বিতরণ করা হচ্ছে।
উল্লেখ্য, সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলম সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় তাঁর মৃত্যুর পর থেকে ঢাকার সমাধি এলাকায় প্রতিদিন হাফেজদের মাধ্যমে খতমে কোরআনের আয়োজন করে আসছেন।
এই ইফতার কার্যক্রমে মোস্তফা হাকিম পরিবারের সদস্য ও মোস্তফা হাকিম শিল্প গ্রুপের পরিচালক আলহাজ্ব মো. নিজামুল আলম, আলহাজ্ব মো. সরোয়ার আলম, আলহাজ্ব মোহাম্মদ ফারুক আজম, আলহাজ্ব মোহাম্মদ সাইফুল আলম, আলহাজ্ব মোহাম্মদ শাহিদুল আলমসহ তাঁদের পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসার শিক্ষক, বিভিন্ন মসজিদের খতিব ও ইমামরা সহযোগিতা করছেন।
প্রতিদিন ইফতার শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
আন্জুমানে মোত্তবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারীর উদ্যোগে এবং লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপ ও লিও ক... বিস্তারিত
হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে অগ্নি নির্বা... বিস্তারিত
‘সৃজনে আনন্দ’—এই প্রত্যয়কে ধারণ করে হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত ... বিস্তারিত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার ব... বিস্তারিত
সামাজিক সংগঠন প্রয়াস এর উদ্যোগে ২১ আগষ্ট শুক্রবার বিকালে নগরের বেলভিউ হসপিটাল লি: প্রাঙ্গনে সমাজ... বিস্তারিত
সীতাকুণ্ডে ইত্তেহাদ ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও চারা বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল ... বিস্তারিত