মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬ ০৯:৩০ এএম
চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে দুই ব্যক্তিকে মোট এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গত ৬ মার্চ ২০২৬ মধ্যরাতে এবং ৭ মার্চ ২০২৬ সন্ধ্যায় উপজেলার মগধরা ও মুছাপুর এলাকায় পৃথকভাবে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মংচিংনু মারমা।
অভিযান চলাকালে অবৈধভাবে মাটি কাটার দায়ে মো. কামরুল হাসান মাইনউদ্দীনকে ৫০ হাজার টাকা এবং মো. রানাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালত তাদের কাছ থেকে মোট এক লাখ টাকা আদায় করে।
অভিযানে সার্বিক সহযোগিতা করেন সন্দ্বীপ থানার পরিদর্শক (তদন্ত) মো. সুজনসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
উপজেলা প্রশাসন জানিয়েছে, পরিবেশ ও কৃষিজমি রক্ষায় অবৈধভাবে মাটি কাটা বন্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।
আন্জুমানে মোত্তবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারীর উদ্যোগে এবং লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপ ও লিও ক... বিস্তারিত
হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে অগ্নি নির্বা... বিস্তারিত
‘সৃজনে আনন্দ’—এই প্রত্যয়কে ধারণ করে হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত ... বিস্তারিত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার ব... বিস্তারিত
সামাজিক সংগঠন প্রয়াস এর উদ্যোগে ২১ আগষ্ট শুক্রবার বিকালে নগরের বেলভিউ হসপিটাল লি: প্রাঙ্গনে সমাজ... বিস্তারিত
সীতাকুণ্ডে ইত্তেহাদ ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও চারা বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল ... বিস্তারিত