মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬ ০৯:৩০ এএম
চট্টগ্রামের হালিশহর এলাকায় পবিত্র রমজান মাস উপলক্ষে এতিম, পথশিশু, দরিদ্র ও অসহায় মানুষের মাঝে ইফতার, সেহেরির মুদিবাজার এবং বিভিন্ন সহায়তা সামগ্রী বিতরণ করা হয়েছে।
হালিশহর মারকাযুস সুন্নাহ মাদ্রাসা ও এতিমখানায় এতিম শিক্ষার্থীদের জন্য ইফতার, সেহেরির মুদিবাজার, টুপি ও পাগরি বিতরণ করা হয়। পাশাপাশি চট্টগ্রাম রেলওয়ে স্টেশন সংলগ্ন একটি এতিমখানায় এতিম শিশুদের জন্য ঈদের জামাকাপড়, ঈদ উপহার, ঢেউটিন, ফ্যান এবং ইফতার সামগ্রী প্রদান করা হয়েছে।
এ ছাড়া রমজান মাসজুড়ে হালিশহর বিডিআর মাঠ, চুনা ফ্যাক্টরি মোড়, বাসস্ট্যান্ড মোড়, এইচ ব্লক, আই ব্লক, কেন্দ্রীয় জামে মসজিদ, বি ব্লক এলাকা এবং ফইল্লাতলী বাজার এলাকায় প্রায় ৩০০ জন এতিম, পথশিশু, দরিদ্র, অসহায়, বৃদ্ধ ও প্রতিবন্ধী মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়।
একই সঙ্গে একটি বৃদ্ধাশ্রমে ইফতার ও সেহেরির জন্য মুদিবাজার ক্রয় করে দেওয়া হয়। এছাড়া অনেক বিধবা নারী, বৃদ্ধ ও প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে নগদ অর্থ সহায়তাও প্রদান করা হয়েছে।
এই কার্যক্রম বাস্তবায়নে সহযোগিতা করেন হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী ফয়সাল, ইরফান ও ইয়ামিনসহ আরও অনেকে।
সার্বিক পৃষ্ঠপোষকতা ও বিতরণ কার্যক্রমে সহযোগিতা করেন হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের চারু ও কারুকলা বিষয়ের সিনিয়র শিক্ষক সৈয়দ শরফুদ্দিন ইশতিয়াক।
তিনি বলেন, “দান করলে সম্পদ কমে না; বরং মানুষের সম্পদ আরও পরিশুদ্ধ ও বরকতময় হয়।” তিনি সমাজের সচ্ছল ব্যক্তিদের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
আন্জুমানে মোত্তবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারীর উদ্যোগে এবং লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপ ও লিও ক... বিস্তারিত
হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে অগ্নি নির্বা... বিস্তারিত
‘সৃজনে আনন্দ’—এই প্রত্যয়কে ধারণ করে হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত ... বিস্তারিত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার ব... বিস্তারিত
সামাজিক সংগঠন প্রয়াস এর উদ্যোগে ২১ আগষ্ট শুক্রবার বিকালে নগরের বেলভিউ হসপিটাল লি: প্রাঙ্গনে সমাজ... বিস্তারিত
সীতাকুণ্ডে ইত্তেহাদ ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও চারা বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল ... বিস্তারিত