মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬ ০৯:২৯ এএম
চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ইউনিয়ন দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ মার্চ ২০২৬) দুপুর ২টায় অনুষ্ঠিত এ সমাবেশে সংগঠনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতারা অংশ নেন।
উপজেলা আমীর মাওলানা সিরাজুল ইসলাম ফিরোজের সভাপতিত্বে এবং উপজেলা সেক্রেটারি মাওলানা আবু তাহেরের সঞ্চালনায় সমাবেশটি অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম উত্তর জেলার সেক্রেটারি আব্দুল জব্বার। তিনি বলেন, সংগঠনের দায়িত্বশীলদের আল্লাহর ভয় ও তাকওয়া অবলম্বন করে দায়িত্ব পালন করতে হবে। একটি আদর্শ সমাজ গঠনে দায়িত্বশীলদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, প্রতিটি দায়িত্বশীলকে সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে জনগণের কল্যাণে কাজ করতে হবে।
প্রধান অতিথি আরও বলেন, দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনকে বেগবান করতে ঐক্য, শৃঙ্খলা ও পারস্পরিক সহযোগিতার কোনো বিকল্প নেই। বর্তমান পরিস্থিতিতে ধৈর্য, প্রজ্ঞা ও দূরদর্শিতার সঙ্গে কাজ করে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম উত্তর জেলার সহকারী সেক্রেটারি মুহাম্মদ ফজলুল করিম এবং বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি মুহাম্মদ ইউছুপ বিন আবু বকর।
সমাবেশে উপজেলার বিভিন্ন ইউনিয়নের দায়িত্বশীল নেতারা উপস্থিত ছিলেন।
আন্জুমানে মোত্তবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারীর উদ্যোগে এবং লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপ ও লিও ক... বিস্তারিত
হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে অগ্নি নির্বা... বিস্তারিত
‘সৃজনে আনন্দ’—এই প্রত্যয়কে ধারণ করে হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত ... বিস্তারিত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার ব... বিস্তারিত
সামাজিক সংগঠন প্রয়াস এর উদ্যোগে ২১ আগষ্ট শুক্রবার বিকালে নগরের বেলভিউ হসপিটাল লি: প্রাঙ্গনে সমাজ... বিস্তারিত
সীতাকুণ্ডে ইত্তেহাদ ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও চারা বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল ... বিস্তারিত