মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬ ০৯:২৯ এএম
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ প্রাপ্ত হয়েছেন অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের অধ্যাপক ও চবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সিনিয়র সহ-সভাপতি। আজ (সোমবার) শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে উপচার্য হিসেবে অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকানের নাম ঘোষণা দেন তিনি।
অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান চবি প্রাণিবিদ্যা বিভাগ থেকে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।
উল্লেখ্য, চবির উদ্ভিদবিদ্যা বিভাগ থেকে প্রথম শ্রেণিতে বিএসসি ও এমএস শেষ করে ১৯৯৩ সালে প্রভাষক হিসেবে যোগদান করেন তিনি। পরবর্তীতে ২০০৬ সালে অধ্যাপক পদে উন্নীত হন।
তিনি যুক্তরাজ্যের নটিংহাম বিশ্ববিদ্যালয় থেকে ধানের জেনেটিক ইঞ্জিনিয়ারিং উপর গবেষণা করে ডক্টরেট ডিগ্রি অর্জন করেন।
পরবর্তীতে কানাডার ইউনিভার্সিটি অব আলবার্টা ও অ্যাগ্রিকালচারাল রিসার্চ কাউন্সিল। থেকে পোস্ট ডক্টরাল ফেলো হন।
তিনি ভিজিটিং প্রফেসর হিসেবে দায়িত্ব পালন করেন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ায়।
২০০৪ সালে তার হাতেই চবির জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের পথচলা শুরু। তিনি বিভাগে প্রতিষ্ঠা করেছেন অত্যাধুনিক 'ফাংশনাল জেনোমিক্স অ্যান্ড প্রোটিওমিক্স ল্যাবরেটরি' এবং অত্যাধুনিক সুবিধা সম্বলিত জলবায়ু নিয়ন্ত্রিত গ্রিনহাউস। তাঁর ৩১ বছরের ক্যারিয়ারে ৫১টি আন্তর্জাতিক গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে এবং তিনি ৫০টিরও বেশি দেশি-বিদেশি গবেষণা অনুদান (ইউএসডিএ, বিসিসিটি, জিএআরই) অর্জন করেছেন। গবেষণা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখার কারণে ড. আল-ফোরকান মর্যাদাপূর্ণ ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক স্কলারশিপ অর্জন করেন।
করোনা মহামারির (২০১৯-২০২২) কঠিন সময়ে তিনি কোভিড-১৯ শনাক্তকরণ কার্যক্রমে সমন্বয়ক হিসেবে সম্মুখসারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন।
কর্মজীবনে একাডেমিক দায়িত্ব পালনের পাশাপাশি তিনি তিনি বিভিন্ন সময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তিনি শামসুন্নাহার হলের প্রভোস্ট ছিলেন। এছাড়া সোহরাওয়ার্দী ও শাহ আমানত হলের আবাসিক শিক্ষক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
আন্জুমানে মোত্তবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারীর উদ্যোগে এবং লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপ ও লিও ক... বিস্তারিত
হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে অগ্নি নির্বা... বিস্তারিত
‘সৃজনে আনন্দ’—এই প্রত্যয়কে ধারণ করে হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত ... বিস্তারিত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার ব... বিস্তারিত
সামাজিক সংগঠন প্রয়াস এর উদ্যোগে ২১ আগষ্ট শুক্রবার বিকালে নগরের বেলভিউ হসপিটাল লি: প্রাঙ্গনে সমাজ... বিস্তারিত
সীতাকুণ্ডে ইত্তেহাদ ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও চারা বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল ... বিস্তারিত
আন্জুমানে মোত্তবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারীর উদ্যোগে এবং লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপ ও লিও ক... বিস্তারিত
হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে অগ্নি নির্বা... বিস্তারিত
‘সৃজনে আনন্দ’—এই প্রত্যয়কে ধারণ করে হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত ... বিস্তারিত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার ব... বিস্তারিত