সোমবার, ২ নভেম্বর ২০২৬ ০৭:২৭ এএম
সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি:
ঈদের ছুটিতে যখন অনেক সরকারি দপ্তরে স্বাভাবিক কার্যক্রম সীমিত থাকে এবং অধিকাংশ মানুষ ঈদের আনন্দে ব্যস্ত থাকেন, তখনও চট্টগ্রামের সন্দ্বীপে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রগুলোতে থেমে নেই সেবা কার্যক্রম। ঈদের ছুটিতেও চারটি ইউনিয়নের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ২৪ ঘণ্টা সেবা চালু রাখা হয়েছে।
উপজেলার মগধরা, মুছাপুর, বাউরিয়া ও আমানউল্যা ইউনিয়নের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রগুলোতে ঈদের ছুটির মধ্যেও নিয়মিত চিকিৎসা ও পরিবার পরিকল্পনা সেবা দেওয়া হচ্ছে।
এর মধ্যে বাউরিয়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে জমজ দুই সন্তানের স্বাভাবিক প্রসব সম্পন্ন হয়েছে। প্রসবটি করান ওই ইউনিয়নের পরিবার কল্যাণ পরিদর্শিকা নওমি আমরীন। এছাড়া অন্য কেন্দ্রগুলোতেও আরও তিনটি স্বাভাবিক প্রসব সম্পন্ন হয়েছে।
স্বাস্থ্যকেন্দ্রগুলোতে প্রসবসেবার পাশাপাশি ২৫ জন গর্ভবতী নারীকে গর্ভকালীন সেবা এবং পাঁচজনকে প্রসবপরবর্তী সেবা দেওয়া হয়েছে। এ ছাড়া বিভিন্ন দম্পতিকে অস্থায়ী জন্মনিয়ন্ত্রণ পদ্ধতিসহ পরিবার পরিকল্পনা সেবা প্রদান করা হয়েছে।
এ বিষয়ে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাজমুল হোসাইন বলেন, ঈদের ছুটিতে অনেক কার্যক্রম বন্ধ থাকলেও জনগণের স্বাস্থ্যসেবার বিষয়টি বিবেচনায় রেখে অধিদপ্তরের নির্দেশনায় সন্দ্বীপের চারটি ইউনিয়নের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ২৪ ঘণ্টা সেবা কার্যক্রম চালু রাখা হয়েছে।
কিডনি রোগী কল্যাণ সংস্থার ৬ষ্ট প্রতিষ্ঠা বার্ষিকীর বর্ণাঢ্য উদ্যাপন এবং সংস্থার স্মরণিকা “স্পà¦... বিস্তারিত
তেঁতুলের নাম শুনলেই অনেকের জিভে জল চলে আসে। টক স্বাদের এই ফলটি শুধু খাবারের স্বাদ বাড়ায় না, শরীরের à... বিস্তারিত
কোলেস্টেরলের সমস্যায় যারা ভুগছেন তাদের হাজার বিধি-নিষেধ মেনে খাওয়া-দাওয়া করতে হয়। কোলেস্টেরলের স... বিস্তারিত
জাতীয় ইমার্জেন্সি হাম রুবেলা টীকাদান ক্যাম্পেইন সুষ্ঠুভাবে সফল করার লক্ষে সন্দ্বীপে প্রথম শ্রেà¦... বিস্তারিত
ফ্রি মেডিক্যাল ক্যাম্প অধ্যাপক মোহাম্মদ আমজাদ হোসাইন এর সার্বিক তত্ত্বাবধানেসন্দ্বীপ জেনারেল à¦... বিস্তারিত
চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী অধ্যাপক আমজাদ হোসাইন বলেছে... বিস্তারিত
-মোঃ তাজুল ইসলাম কামরুল " আমাদের যুগে আমরা যখন খেলেছি পুতুল খেলা, তোমরা এ যুগে সেই বয়সেই লেখাপড়... বিস্তারিত
সীতাকুণ্ড হোটেল মালিক সমিতির সভাপতির ও সীতাকুণ্ড প্রেসক্লাবের সহ সভাপতি বিরুদ্ধে ফেসবুকে অপ-প্à¦... বিস্তারিত
লায়ন্স ক্লাব অব চট্টগ্রাম লিবার্টির উদ্যোগে সীতাকুণ্ডে চক্ষু ও স্বাস্থ্যসেবামূলক কর্মসূচি অনুষ... বিস্তারিত
আসন্ন দূর্গাপুজা সুষ্ঠ ও শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন করার লক্ষ্যে চট্টগ্রাম অতিরিক্ত জেলা প্রশাসক... বিস্তারিত