সোমবার, ২ নভেম্বর ২০২৬ ০৯:০৮ এএম
মহান স্বাধীনতা দিবসের সন্ধ্যায় চট্টগ্রাম নগরীতে এক ভিন্নমাত্রার আয়োজনে মিলিত হন সন্দ্বীপের নবনির্বাচিত সংসদ সদস্য মোস্তফা কামাল পাশা ও তরুণ প্রকৌশলীদের প্রতিনিধিরা। সৌজন্য সাক্ষাৎ হলেও আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল একটি স্বপ্ন—সম্ভাবনাময় সন্দ্বীপকে টেকসই উন্নয়নের পথে এগিয়ে নেওয়া।
সন্দ্বীপ ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টস ফোরামের উদ্যোগে আয়োজিত এ সাক্ষাতে ফুলেল শুভেচ্ছা জানানোর পাশাপাশি তুলে ধরা হয় দ্বীপাঞ্চলের কারিগরি শিক্ষার বর্তমান বাস্তবতা ও সম্ভাবনা। তরুণদের পক্ষ থেকে জোর দেওয়া হয় কারিগরি শিক্ষার প্রসার, দক্ষ জনশক্তি গড়ে তোলা এবং স্থানীয় পর্যায়ে শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলার প্রয়োজনীয়তার ওপর।
এছাড়া সন্দ্বীপের যাতায়াত ব্যবস্থাকে আরও আধুনিক ও টেকসই করার বিষয়েও গুরুত্বারোপ করা হয়। আলোচনায় উঠে আসে—সঠিক পরিকল্পনা ও বিনিয়োগ নিশ্চিত করা গেলে সন্দ্বীপ হতে পারে দক্ষ মানবসম্পদ তৈরির এক উজ্জ্বল কেন্দ্র।
এমপি মোস্তফা কামাল পাশা তরুণদের এসব উদ্যোগকে সাধুবাদ জানিয়ে কারিগরি শিক্ষা ও স্থানীয় উন্নয়নসংক্রান্ত সকল ইতিবাচক উদ্যোগে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন ফোরামের উপদেষ্টা পরিষদের সদস্য লায়ন ইঞ্জিনিয়ার মো. মোমেন, সাবেক আহ্বায়ক ও সাধারণ পরিষদের বিওডি সদস্য মেহরাব হোসেন, সাংগঠনিক সম্পাদক মাইন উদ্দিন নিশাদ, ক্রীড়া সম্পাদক আব্দুল আজিজসহ অন্যান্য নেতৃবৃন্দ।
উল্লেখ্য, ২০১৩ সালে প্রতিষ্ঠার পর থেকে সন্দ্বীপ ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টস ফোরাম পলিটেকনিক শিক্ষার্থীদের মধ্যে সেতুবন্ধন তৈরি ও সন্দ্বীপে কারিগরি শিক্ষার প্রসারে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে।
সীতাকুণ্ড হোটেল মালিক সমিতির সভাপতির ও সীতাকুণ্ড প্রেসক্লাবের সহ সভাপতি বিরুদ্ধে ফেসবুকে অপ-প্à¦... বিস্তারিত
লায়ন্স ক্লাব অব চট্টগ্রাম লিবার্টির উদ্যোগে সীতাকুণ্ডে চক্ষু ও স্বাস্থ্যসেবামূলক কর্মসূচি অনুষ... বিস্তারিত
আসন্ন দূর্গাপুজা সুষ্ঠ ও শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন করার লক্ষ্যে চট্টগ্রাম অতিরিক্ত জেলা প্রশাসক... বিস্তারিত
সীতাকুণ্ড দক্ষিণ বাজার জালাল ভূঁইয়া মার্কেটের ব্যবসায়ীরা গতকাল ৯ অক্টোবর বেলা ১২ টা সময় জালাল... বিস্তারিত
চট্টগ্রামের সন্দ্বীপে সাউথ সন্দ্বীপ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে রাসূল (সা.) এর সীরাত (জীবনী) শীর্ষক সাধà¦... বিস্তারিত
সীতাকুণ্ডে বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার উদ্যোগে জরুরি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এà¦... বিস্তারিত
-মোঃ তাজুল ইসলাম কামরুল " আমাদের যুগে আমরা যখন খেলেছি পুতুল খেলা, তোমরা এ যুগে সেই বয়সেই লেখাপড়... বিস্তারিত
সীতাকুণ্ড হোটেল মালিক সমিতির সভাপতির ও সীতাকুণ্ড প্রেসক্লাবের সহ সভাপতি বিরুদ্ধে ফেসবুকে অপ-প্à¦... বিস্তারিত
লায়ন্স ক্লাব অব চট্টগ্রাম লিবার্টির উদ্যোগে সীতাকুণ্ডে চক্ষু ও স্বাস্থ্যসেবামূলক কর্মসূচি অনুষ... বিস্তারিত
আসন্ন দূর্গাপুজা সুষ্ঠ ও শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন করার লক্ষ্যে চট্টগ্রাম অতিরিক্ত জেলা প্রশাসক... বিস্তারিত