মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬ ০৯:৩০ এএম
বিশিষ্ট শিক্ষাবিদ, শিক্ষক নেতা, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের পশু প্রজনন ও কৌলিবিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. শেখ জিনাত আলীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (বাকবিশিস)।
সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক ড. নুর মোহাম্মদ তালুকদার ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ জাহাঙ্গীর স্বাক্ষরিত প্রেস বিবৃতিতে
উল্লেখ করা হয়, প্রফেসর ড. শেখ জিনাত আলী ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা, অসাম্প্রদায়িক সমাজচিন্তক, দেশপ্রেমিক শিক্ষাবিদ ও আজীবন লড়াকু ব্যক্তিত্ব। তাঁর মৃত্যুতে দেশ একজন নিবেদিতপ্রাণ শিক্ষক ও দক্ষ সংগঠককে হারাল।
উল্লেখ্য, আজ শুক্রবার সকালে বার্ধক্যজনিত কারণে তিনি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। ১৯৪০ সালে টাঙ্গাইলের গোপালপুরে জন্ম নেওয়া এই কৃতি সন্তান ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন। শিক্ষা ও গবেষণার পাশাপাশি তিনি শিক্ষক আন্দোলনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। ১৯৮৪ সালে বাকবিশিস-এর কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাকালীন যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের কলেজ ও বিশ্ববিদ্যালয়ে সমিতিকে সংগঠিত করেন।
বিভিন্ন বিষয়ে তাঁর প্রকাশিত গ্রন্থের সংখ্যা ছয়টি। এছাড়াও দৈনিক পত্র-পত্রিকায় তিনি মানব উন্নয়নবিষয়ক অসংখ্য প্রবন্ধ লেখেন।
বাকবিশিস নেতারা এই খ্যাতিমান শিক্ষাবিদ ও সমাজচিন্তকের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।
আন্জুমানে মোত্তবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারীর উদ্যোগে এবং লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপ ও লিও ক... বিস্তারিত
হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে অগ্নি নির্বা... বিস্তারিত
‘সৃজনে আনন্দ’—এই প্রত্যয়কে ধারণ করে হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত ... বিস্তারিত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার ব... বিস্তারিত
সামাজিক সংগঠন প্রয়াস এর উদ্যোগে ২১ আগষ্ট শুক্রবার বিকালে নগরের বেলভিউ হসপিটাল লি: প্রাঙ্গনে সমাজ... বিস্তারিত
সীতাকুণ্ডে ইত্তেহাদ ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও চারা বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল ... বিস্তারিত