মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬ ০৯:১৬ এএম
খায়রুল ইসলাম সীতাকুণ্ড :
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার মুরাদপুরে আরো এক যুবক কে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা, এনিয়ে একই ইউনিয়নে দুই মাসে চার যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মুরাদপুরে মরদেহ উদ্ধার হওয়ায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
সর্বশেষ মুরাদপুর ইউনিয়নের ভাটেরখীল সি-সড়কের পাশে লাশ উদ্ধারের ঘটনায় স্থানীয়দের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
স্থানীয় সূত্রে এলাকাবাসী জানায়, বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাত আনুমানিক ১টার দিকে পথচারীরা রাস্তার পাশে একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে এবং সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
নিহত ব্যক্তির পরিচয় জাহাঙ্গীর আলম শামীম (৩৮) বলে জানা গেছে। সে সীতাকুণ্ড পৌরসভার ৯ নংওয়ার্ড শিবপুর এলাকার বাসিন্দা মৃত আবুল মুনসুর ও মাতা নুরজাহান বেগমের ছেলে।
সীতাকুণ্ড মডেল থানার ওসি মাহিনুর আমাদের সময় কে জানায়, নিহত শামীম ভাটেরখীল এলাকায় শ্বশুর বাড়িতে বেড়াতে এসেছিলেন। কে বা কারা তাকে ডেকে নিয়ে গিয়েছিল। তারপর বাড়ীতে না যাওয়ায় শশুর বাড়ীর লোকজন রাস্তার খুজতে বের হয়। এরই মধ্যে শশুর বাড়ী থেকে কিছু দূরে তার মৃত দেহ রাস্তার পাশে পড়ে থাকতে দেখে পুলিশ কে খবর দেয়।পুলিশ দ্রুত ঘটনাস্হলে গিয়ে লাশার সুরতহাল করে চমেক হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়ছে। খুনের ঘটনায় তদন্তে
পুলিশের একটি টিম কাজ করছে।
অপরাধীরা দ্রুত ধরা পড়বে আশাবাদী।
স্থানীয় সূত্রে আরও জানা যায়, নিহত শামীম সম্প্রতি নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত এবং ওয়ার্ড আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন।
এ বিষয়ে সীতাকুণ্ড মডেল থানার ওসি (তদন্ত) মো. আলমগীর জানায়,প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, লেনদেনজনিত পূর্ব শত্রুতার জেরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে।
এলাকাবাসীর অভিযোগ, সাম্প্রতিক সময়ে সীতাকুণ্ডে হত্যাকাণ্ড, দুর্ঘটনা ও সহিংসতার ঘটনা বেড়ে যাওয়ায় জনমনে উদ্বেগ বাড়ছে। এর আগেও উপজেলার বিভিন্ন এলাকায় সহিংসতায় একাধিক হত্যার ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
এতো হত্যাকাণ্ড তাএ মুরাদপুর ইউনিয়নে লাশ উদ্ধার এনিয়ে এলাকাবাসীকে আতংকিত।
পুলিশ সন্দেহজনক দুইজন কে আটক করেছে,তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও পুলিশ জানায়।
চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) নবনিযুক্ত চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনকে শুভেচ্ছা ... বিস্তারিত
উপজেলাধীন জঙ্গল সলিমপুরে অস্হায়ী র্যাব ক্যাম্প কে লক্ষ্য স্হানীয় সন্ত্রাসী বাহিনী এলোপাতারী ... বিস্তারিত
চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, মানুষকে বলা হয়- ‘আশরাফুল মাখলুকাত’।... বিস্তারিত
বাংলাদেশে উৎসব এলেই নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়বে—এ যেন দীর্ঘদিনের এক অলিখিত বাস্তবতা। কিন্ত... বিস্তারিত
চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন সাম্প্রতিক গ্রাফিতি ইস্যু নিয়ে এক বক্তব্যে দাবি... বিস্তারিত
চট্টগ্রামের সন্দ্বীপে আগামী ১৯ মে থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী “ভূমিসেবা মেলা-২০২৬”। এ উপলক্ষে ... বিস্তারিত
আন্জুমানে মোত্তবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারীর উদ্যোগে এবং লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপ ও লিও ক... বিস্তারিত
হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে অগ্নি নির্বা... বিস্তারিত
‘সৃজনে আনন্দ’—এই প্রত্যয়কে ধারণ করে হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত ... বিস্তারিত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার ব... বিস্তারিত