মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬ ০৯:৩০ এএম
খায়রুল ইসলাম সীতাকুণ্ড :
চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসদর এলাকায় ব্যবসায়ীদের ওপর সন্ত্রাসী হামলা, ভাঙচুর ও চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন করেছে সীতাকুণ্ড পৌরসদর ব্যবসায়ী দোকান মালিক সমিতি।
শনিবার (১১ এপ্রিল) সীতাকুণ্ড প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ সাজ্জাদ হোসেন রফিক।
লিখিত বক্তব্যে তিনি জানান, গত ৬ এপ্রিল বিকাল আনুমানিক ৫টা ৩০ মিনিটে পৌরসদর এলাকায় অবস্থিত হোটেল সাইমুনে আসাদুজ্জামান আসাদ ও ইকরাম হোসেন রানার নেতৃত্বে একটি সংঘবদ্ধ সন্ত্রাসীচক্র অতর্কিত হামলা চালায়। এ সময় তারা হোটেলে ভাঙচুর, বিশৃঙ্খলা সৃষ্টি এবং দায়িত্বে থাকা ম্যানেজারকে মারধর করে। ঘটনায় হোটেলে অবস্থানরত নারী-পুরুষসহ সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়েন এবং এলাকার শান্তি-শৃঙ্খলা মারাত্মকভাবে বিঘ্নিত হয়।
সংবাদ সম্মেলনে বলা হয়, ঘটনার সময় সমিতির মাসিক সভা চলমান থাকলেও সভাপতি নাছির উদ্দিন ভূঁইয়া, সহ-দপ্তর সম্পাদক নুরুদ্দীন, ক্রীড়া সম্পাদক মোহন পালসহ নেতৃবৃন্দ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরবর্তীতে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় অভিযোগ যাচাই করা হলে কোনো অনৈতিক কর্মকাণ্ডের সুস্পষ্ট প্রমাণ পাওয়া যায়নি।
সমিতির অভিযোগ, একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে সমিতির নেতৃবৃন্দের সুনাম ক্ষুণ্ণ করার অপচেষ্টা চালাচ্ছে। একই সঙ্গে তারা ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে হঠাৎ প্রবেশ করে ভয়ভীতি প্রদর্শন, বিশৃঙ্খলা সৃষ্টি এবং পরবর্তীতে চাঁদা দাবি করছে।
লিখিত বক্তব্যে আরও উল্লেখ করা হয়, অভিযুক্ত আসাদুজ্জামানের বিরুদ্ধে পূর্বেও বিভিন্ন অভিযোগ স্থানীয়ভাবে উত্থাপিত হয়েছে এবং এসব বিষয়ে নিরপেক্ষ তদন্ত হলে প্রকৃত সত্য উদঘাটিত হবে বলে আশা প্রকাশ করেন ব্যবসায়ী নেতারা।
সমিতির সভাপতি নাছির উদ্দিন ভূঁইয়ার বিরুদ্ধে আনা অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে বলা হয়, তিনি দীর্ঘদিন ধরে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন এবং ব্যবসায়ী সমাজকে ঐক্যবদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
বর্তমান পরিস্থিতিতে এলাকায় চরম নিরাপত্তাহীনতা বিরাজ করছে উল্লেখ করে ব্যবসায়ীরা বলেন, এ ধরনের কর্মকাণ্ড অব্যাহত থাকলে সীতাকুণ্ডের ব্যবসা ও পর্যটন খাত মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে।
সংবাদ সম্মেলন থেকে প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়ে বলা হয়— অভিযুক্ত চক্রের বিরুদ্ধে দ্রুত ও নিরপেক্ষ তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নিতে হবে ব্যবসা প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করতে হবে নিরীহ ব্যবসায়ীদের হয়রানি বন্ধ করতে হবে সন্ত্রাস ও চাঁদাবাজির সঙ্গে জড়িতদের কঠোরভাবে দমন করতে হবে
অন্যথায় ব্যবসায়ী সমাজ সম্মিলিতভাবে আইনি পদক্ষেপ গ্রহণে বাধ্য হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়।
উপসংহারে বক্তারা বলেন, সীতাকুণ্ড একটি সম্ভাবনাময় পর্যটন ও ব্যবসা কেন্দ্র। এ অঞ্চলের শান্তি-শৃঙ্খলা ও ব্যবসা পরিবেশ রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাস, চাঁদাবাজি ও অপপ্রচারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড পৌরসদর ব্যবসায়ী দোকান মালিক সমিতির উপদেষ্টা সালেহ আহাম্মদ সলু, সভাপতি মোহাম্মদ নাসির উদ্দিন ভূঁইয়া, সহ-সভাপতি নূর মোহাম্মদ,সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন রফিক,সহ সাধারণ সম্পাদক মো: জাহাঙ্গীর , সাংগঠনিক সম্পাদক: মোহাম্মদ আলাউদ্দিন,সমাজ কল্যাণ সম্পাদক: মোহাম্মদ আবু তাহের চৌধুরী, দপ্তর সম্পাদক: শ্রীদাম চন্দ্র দে সহ দপ্তর সম্পাদক মোঃ নূর উদ্দিন, ত্রীড়া সম্পাদক মোহন চন্দ্র দে। এছাড়াও কার্যনির্বাহী সদস্য ১ নং ওয়ার্ডে মহিদুল আলম আবির।
আন্জুমানে মোত্তবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারীর উদ্যোগে এবং লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপ ও লিও ক... বিস্তারিত
হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে অগ্নি নির্বা... বিস্তারিত
‘সৃজনে আনন্দ’—এই প্রত্যয়কে ধারণ করে হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত ... বিস্তারিত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার ব... বিস্তারিত
সামাজিক সংগঠন প্রয়াস এর উদ্যোগে ২১ আগষ্ট শুক্রবার বিকালে নগরের বেলভিউ হসপিটাল লি: প্রাঙ্গনে সমাজ... বিস্তারিত
সীতাকুণ্ডে ইত্তেহাদ ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও চারা বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল ... বিস্তারিত
আন্জুমানে মোত্তবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারীর উদ্যোগে এবং লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপ ও লিও ক... বিস্তারিত
হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে অগ্নি নির্বা... বিস্তারিত
‘সৃজনে আনন্দ’—এই প্রত্যয়কে ধারণ করে হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত ... বিস্তারিত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার ব... বিস্তারিত