মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬ ০৯:৩০ এএম
সাবেক আইনমন্ত্রী, বিশিষ্ট আইনজ্ঞ এবং বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি ব্যারিস্টার শফিক আহমেদ এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (বাকবিশিস)।
আজ এক শোক বার্তায় বাকবিশিস-এর কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক ড. নুর মোহাম্মদ তালুকদার ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ জাহাঙ্গীর বলেন, ব্যারিস্টার শফিক আহমেদ ছিলেন বাংলাদেশের আইন অঙ্গনের এক উজ্জ্বল নক্ষত্র। দেশের বিচার ব্যবস্থার আধুনিকায়ন এবং আইনের শাসন প্রতিষ্ঠায় তাঁর অবদান জাতি চিরকাল শ্রদ্ধার সাথে স্মরণ করবে।
নেতৃবৃন্দ আরও উল্লেখ করেন, একজন সজ্জন, ন্যায়নিষ্ঠ ও শিক্ষানুরাগী মানুষ হিসেবে তিনি শিক্ষক সমাজ ও বুদ্ধিজীবীদের কাছে অত্যন্ত সম্মানিত ছিলেন। তাঁর মৃত্যুতে দেশ একজন দেশপ্রেমিক অভিভাবককে হারালো।
বাকবিশিস তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানায়।
উল্লেখ্য, সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী শফিক আহমেদ ১৯৩৭ সালে কুমিল্লায় জন্মগ্রহণ করেন। ১৯৬৭ সালে তিনি লন্ডনের কিংস কলেজ থেকে এলএলএম ও লিংকনস ইন থেকে বার-অ্যাট-ল ডিগ্রি লাভ করেন। বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক ভাইস চেয়ারম্যান ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। তাঁর জীবনসঙ্গী অধ্যাপক মাহফুজা আহমেদ বিশ্ব শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।
মৃত্যুকালে শফিক আহমেদ দুই ছেলে ও এক মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
আন্জুমানে মোত্তবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারীর উদ্যোগে এবং লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপ ও লিও ক... বিস্তারিত
হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে অগ্নি নির্বা... বিস্তারিত
‘সৃজনে আনন্দ’—এই প্রত্যয়কে ধারণ করে হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত ... বিস্তারিত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার ব... বিস্তারিত
সামাজিক সংগঠন প্রয়াস এর উদ্যোগে ২১ আগষ্ট শুক্রবার বিকালে নগরের বেলভিউ হসপিটাল লি: প্রাঙ্গনে সমাজ... বিস্তারিত
সীতাকুণ্ডে ইত্তেহাদ ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও চারা বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল ... বিস্তারিত