ন্যাশনাল গ্রামার স্কুলে বৈশাখী আয়োজনে প্রাণের উচ্ছ্বাস

১    ০৭:৫৫ পিএম, ২০২৬-০৪-১৪    195

ন্যাশনাল গ্রামার স্কুলে বৈশাখী আয়োজনে প্রাণের উচ্ছ্বাস

বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে হালিশহর  ন্যাশনাল গ্রামার স্কুলে আয়োজিত বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়েছে। দিনব্যাপী এ আয়োজনে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও স্থানীয় বাসিন্দাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে স্কুল প্রাঙ্গণ উৎসবমুখর হয়ে ওঠে।

বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, সবার সম্মিলিত প্রচেষ্টা ও আন্তরিক সহযোগিতায় অনুষ্ঠানটি প্রাণবন্ত ও অর্থবহ রূপ পেয়েছে। শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী, আমন্ত্রিত অতিথি এবং এলাকার সচেতন মানুষের সক্রিয় অংশগ্রহণ আয়োজনকে দিয়েছে ভিন্নমাত্রা।

মেলায় বিভিন্ন স্টলে ছিল নানা ধরনের পণ্য ও খাবারের সমাহার। স্টলদাতাদের সৃজনশীল উপস্থাপনা ও উদ্যোগে মেলা পেয়েছে বর্ণিলতা ও প্রাণচাঞ্চল্য। দর্শনার্থীদের ভিড় আয়োজনকে করে তোলে আরও আকর্ষণীয় ও উপভোগ্য।

বিদ্যালয়ের পরিচালক কেফায়েত উল্লাহ কায়সার বলেন, সবার ভালোবাসা, সহযোগিতা ও অংশগ্রহণের মাধ্যমে এই আয়োজন একটি স্মরণীয় উৎসবে পরিণত হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখতে সবার সহযোগিতা কামনা করেন তিনি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাহাড়তলী থানা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ইসরাত জাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবক আতিয়া আক্তার উষা।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিনিয়র শিক্ষিকা এলিনা শারমিন নাহিদ ও ফারজানা আক্তার। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সুফিযা খানম, আকাশ মাহমুদ ও ফাহামিদা ইয়াছিন। এছাড়া সহযোগিতা করেন শিরিন আক্তার ও নুসরাত জাহান।

আয়োজকেরা জানান, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশ, সাংস্কৃতিক চর্চা এবং সামাজিক সম্পৃক্ততা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

রিটেলেড নিউজ

প্রয়াসের বোর্ড সভা: নূর আকতার জাহান উপদেষ্টা ও সুলতানা নুর জাহান রোজী আজীবন সদস্য নির্বাচিত

প্রয়াসের বোর্ড সভা: নূর আকতার জাহান উপদেষ্টা ও সুলতানা নুর জাহান রোজী আজীবন সদস্য নির্বাচিত

অলিউল্লাহ খান

চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর সম্মানিত পরিচালক এবং দেশসেরা অনুপ্রেরণাক... বিস্তারিত

সন্দ্বীপে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

সন্দ্বীপে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

সাদা কাগজ প্রতিবেদক

সন্দ্বীপে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ জুন) সকালে উপজেলা পরিষদের সম্মে... বিস্তারিত

তাহের-লিংকন কমিটির নতুন চমক

তাহের-লিংকন কমিটির নতুন চমক

কেফায়েত উল্লাহ কায়সার, সম্পাদক-সাদা কাগজ

প্রবাসী ও বৃহত্তর চট্টগ্রামে বসবাসরত সন্দ্বীপবাসীর অন্যতম ঐতিহ্যবাহী সংগঠন সন্দ্বীপ এসোসিয়েশন ... বিস্তারিত

মেধাবী শিক্ষার্থীদের দেশ গঠনে এগিয়ে আসতে হবে: মেয়র ডা. শাহাদাত

মেধাবী শিক্ষার্থীদের দেশ গঠনে এগিয়ে আসতে হবে: মেয়র ডা. শাহাদাত

সাদা কাগজ প্রতিবেদক

সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, দেশপ্রেম, সততা ও সচেতনতা ছাড়া কোনো জাতি উন্নতির শিখরে পৌঁছাতে প... বিস্তারিত

রঙে-রেখায় স্বপ্নের উড়ান  হালিশহরে ন্যাশনাল গ্রামার স্কুলে শিশুদের ড্রইং প্রতিযোগিতা

রঙে-রেখায় স্বপ্নের উড়ান হালিশহরে ন্যাশনাল গ্রামার স্কুলে শিশুদের ড্রইং প্রতিযোগিতা

৩ মে: রঙ-পেন্সিলের ছোঁয়ায় কাগজ জুড়ে ফুটে উঠল শিশুমনের কল্পনা, স্বপ্ন আর অনুভূতির নান্দনিক প্রকাশ। ... বিস্তারিত

আইনি সেবায় সম্মাননা পেলেন অ্যাডভোকেট উত্তম কুমার দত্ত

আইনি সেবায় সম্মাননা পেলেন অ্যাডভোকেট উত্তম কুমার দত্ত

হাসান মেহেদী

অসহায় মানুষের আইনি সহায়তা এবং এসিড সন্ত্রাসের বিরুদ্ধে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ অ্যাডভোকেট... বিস্তারিত

সর্বশেষ

বোয়ালখালীতে লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপের সহযোগিতায় ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

বোয়ালখালীতে লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপের সহযোগিতায় ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

সাদা কাগজ প্রতিবেদক

 আন্জুমানে মোত্তবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারীর উদ্যোগে এবং লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপ ও লিও ক... বিস্তারিত

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে  অগ্নি নির্বাপন মহড়া–২০২৬ অনুষ্ঠিত

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অগ্নি নির্বাপন মহড়া–২০২৬ অনুষ্ঠিত

সাদা কাগজ প্রতিবেদক

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে অগ্নি নির্বা... বিস্তারিত

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে হস্তশিল্প ও চিত্র প্রদর্শনী

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে হস্তশিল্প ও চিত্র প্রদর্শনী

সাদা কাগজ প্রতিবেদক

‘সৃজনে আনন্দ’—এই প্রত্যয়কে ধারণ করে হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত ... বিস্তারিত

চবি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সংবর্ধনা

চবি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সংবর্ধনা

হাসান মেহেদী

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার ব... বিস্তারিত