সোমবার, ২ নভেম্বর ২০২৬ ০৯:০৮ এএম
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার গোপালনগর মহিলা আলিম মাদ্রাসার শিক্ষক খাইরুল ইসলামকে অমানবিক ও ন্যক্কারজনকভাবে শারীরিক লাঞ্ছিত করার ঘটনায় বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (বাকবিশিস) গভীর উদ্বেগ প্রকাশ করছে এবং তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।
মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও অন্য সহকর্মী শিক্ষক জাহাঙ্গীর হোসেন ক্ষমতার দাপট দেখিয়ে বিদ্যালয়ের ভেতরেই একজন সহকর্মী শিক্ষককে শারীরিক ও মানসিকভাবে লাঞ্ছিত করেছেন। শিক্ষকের মর্যাদা ও পেশাগত নিরাপত্তা বিঘ্নিত করে এ ধরনের ন্যাক্কারজনক আচরণ কোনোভাবেই কাম্য নয়। একজন শিক্ষকের দ্বারা অন্য একজন শিক্ষককে শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনাটি সমগ্র শিক্ষক সমাজের জন্য অত্যন্ত অমর্যাদাকর ও লজ্জাজনক।
বাকবিশিস নেতৃবৃন্দ মনে করেন, অভিযুক্ত জাহাঙ্গীর হোসেনের এই ঔদ্ধত্যপূর্ণ আচরণ সুষ্ঠু শিক্ষার পরিবেশকে চরমভাবে ব্যাহত করছে। অবিলম্বে এই ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে অভিযুক্তের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ এবং মাদ্রাসার প্রশাসনিক শৃঙ্খলা ফিরিয়ে আনার জোর দাবি জানিয়েছে সংগঠনটি। অন্যথায়, শিক্ষক সমাজ বৃহত্তর কর্মসূচির ডাক দিতে বাধ্য হবে বলেও বিবৃতিতে জানানো হয়।
শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকের নিরাপত্তা ও সম্মান নিশ্চিত করতে প্রশাসনকে জিরো টলারেন্স নীতি গ্রহণ করতে হবে বিবৃতিতে উল্লেখ করেন শিক্ষক নেতারা। দোষীকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার জন্য স্থানীয় প্রশাসন ও শিক্ষা বিভাগের প্রতি জোর দাবি জনান তারা।
সীতাকুণ্ড হোটেল মালিক সমিতির সভাপতির ও সীতাকুণ্ড প্রেসক্লাবের সহ সভাপতি বিরুদ্ধে ফেসবুকে অপ-প্à¦... বিস্তারিত
লায়ন্স ক্লাব অব চট্টগ্রাম লিবার্টির উদ্যোগে সীতাকুণ্ডে চক্ষু ও স্বাস্থ্যসেবামূলক কর্মসূচি অনুষ... বিস্তারিত
আসন্ন দূর্গাপুজা সুষ্ঠ ও শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন করার লক্ষ্যে চট্টগ্রাম অতিরিক্ত জেলা প্রশাসক... বিস্তারিত
সীতাকুণ্ড দক্ষিণ বাজার জালাল ভূঁইয়া মার্কেটের ব্যবসায়ীরা গতকাল ৯ অক্টোবর বেলা ১২ টা সময় জালাল... বিস্তারিত
চট্টগ্রামের সন্দ্বীপে সাউথ সন্দ্বীপ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে রাসূল (সা.) এর সীরাত (জীবনী) শীর্ষক সাধà¦... বিস্তারিত
সীতাকুণ্ডে বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার উদ্যোগে জরুরি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এà¦... বিস্তারিত
-মোঃ তাজুল ইসলাম কামরুল " আমাদের যুগে আমরা যখন খেলেছি পুতুল খেলা, তোমরা এ যুগে সেই বয়সেই লেখাপড়... বিস্তারিত
সীতাকুণ্ড হোটেল মালিক সমিতির সভাপতির ও সীতাকুণ্ড প্রেসক্লাবের সহ সভাপতি বিরুদ্ধে ফেসবুকে অপ-প্à¦... বিস্তারিত
লায়ন্স ক্লাব অব চট্টগ্রাম লিবার্টির উদ্যোগে সীতাকুণ্ডে চক্ষু ও স্বাস্থ্যসেবামূলক কর্মসূচি অনুষ... বিস্তারিত
আসন্ন দূর্গাপুজা সুষ্ঠ ও শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন করার লক্ষ্যে চট্টগ্রাম অতিরিক্ত জেলা প্রশাসক... বিস্তারিত