রাজশাহীতে শিক্ষিকার ওপর হামলায় বাকবিশিস-এর তীব্র নিন্দা

১    ০৮:৪৩ পিএম, ২০২৬-০৪-২৪    207

রাজশাহীতে  শিক্ষিকার ওপর  হামলায় বাকবিশিস-এর তীব্র নিন্দা

​রাজশাহীর দুর্গাপুরের দাওকান্দি সরকারি কলেজে পরীক্ষা চলাকালীন ১৪৪ ধারা বহাল থাকা অবস্থায় কলেজের ভেতরে ঢুকে শিক্ষক আলেয়া খাতুন হীরাকে প্রকাশ্যে জুতাপেটা ও শারীরিকভাবে লাঞ্ছিত করার ন্যক্কারজনক ঘটনায় বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (বাকবিশিস) গভীর উদ্বেগ প্রকাশ করছে এবং তীব্র নিন্দা জানিয়েছে। সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক ড. নুর মোহাম্মদ তালুকদার ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ জাহাঙ্গীর স্বাক্ষরিত প্রেস বিবৃতিতে উল্লেখ করা হয়েছে,  ​গণমাধ্যমে প্রচারিত ভিডিও ফুটেজে দেখা যায়, একজন স্থানীয় নেতা এবং তার সহযোগীরা একজন নারী শিক্ষিকাকে অত্যন্ত অমানবিক ও পৈশাচিকভাবে মারধর করছেন। পুলিশের উপস্থিতিতে এমন ঘটনা রাষ্ট্রের আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও শিক্ষাঙ্গনের নিরাপত্তার চরম অবনতির বহিঃপ্রকাশ। একজন শিক্ষকের ওপর এভাবে প্রকাশ্য দিবালোকে শারীরিক হামলা কেবল ওই শিক্ষিকার ওপর নয়, বরং পুরো শিক্ষক সমাজের জন্য অবমাননাকর।

​বাকবিশিস মনে করে, শিক্ষাঙ্গন হলো জ্ঞানচর্চার পবিত্র স্থান। কোনো অবস্থাতেই রাজনৈতিক পরিচয় ব্যবহার করে কোনো ব্যক্তি বা গোষ্ঠী এভাবে আইন নিজের হাতে তুলে নিতে পারে না। আমরা অবিলম্বে দোষী ব্যক্তিদের চিহ্নিত করে তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

​পাশাপাশি, ভিডিও ফুটেজে সংশ্লিষ্ট শিক্ষিকার ভূমিকা নিয়েও যে আলোচনার সূত্রপাত হয়েছে, সে বিষয়ে আমরা  স্মরণ করিয়ে দিতে চাই যে, একজন শিক্ষক জাতি গড়ার কারিগর। পেশাগত দায়িত্ব পালনকালে এবং সংকটময় পরিস্থিতিতে একজন শিক্ষকের আচরণ হওয়া উচিত সর্বোচ্চ মার্জিত, ধৈর্যশীল এবং পেশাদারিত্বপূর্ণ। আমরা প্রত্যাশা করি, শিক্ষক সমাজ সবসময় তাদের চারিত্রিক দৃঢ়তা ও সংবেদনশীল আচরণের মাধ্যমে সমাজের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করবেন।

​তবে, কোনো শিক্ষকের আচরণ প্রশ্নবিদ্ধ হলেও আইন নিজের হাতে তুলে নেওয়ার অধিকার কারো নেই। আমরা প্রশাসনের কাছে আহ্বান জানাই, এই অনভিপ্রেত ঘটনার প্রকৃত কারণ উদঘাটন এবং অপরাধীদের বিচার নিশ্চিত করে শিক্ষাঙ্গনে সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করুন। বাকবিশিস নেতারা 

​শিক্ষক সমাজের মর্যাদা ও নিরাপত্তা রক্ষায় সরকারের সুদৃষ্টি কামনা করেছেন।

রিটেলেড নিউজ

প্রয়াসের বোর্ড সভা: নূর আকতার জাহান উপদেষ্টা ও সুলতানা নুর জাহান রোজী আজীবন সদস্য নির্বাচিত

প্রয়াসের বোর্ড সভা: নূর আকতার জাহান উপদেষ্টা ও সুলতানা নুর জাহান রোজী আজীবন সদস্য নির্বাচিত

অলিউল্লাহ খান

চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর সম্মানিত পরিচালক এবং দেশসেরা অনুপ্রেরণাক... বিস্তারিত

সন্দ্বীপে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

সন্দ্বীপে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

সাদা কাগজ প্রতিবেদক

সন্দ্বীপে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ জুন) সকালে উপজেলা পরিষদের সম্মে... বিস্তারিত

তাহের-লিংকন কমিটির নতুন চমক

তাহের-লিংকন কমিটির নতুন চমক

কেফায়েত উল্লাহ কায়সার, সম্পাদক-সাদা কাগজ

প্রবাসী ও বৃহত্তর চট্টগ্রামে বসবাসরত সন্দ্বীপবাসীর অন্যতম ঐতিহ্যবাহী সংগঠন সন্দ্বীপ এসোসিয়েশন ... বিস্তারিত

মেধাবী শিক্ষার্থীদের দেশ গঠনে এগিয়ে আসতে হবে: মেয়র ডা. শাহাদাত

মেধাবী শিক্ষার্থীদের দেশ গঠনে এগিয়ে আসতে হবে: মেয়র ডা. শাহাদাত

সাদা কাগজ প্রতিবেদক

সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, দেশপ্রেম, সততা ও সচেতনতা ছাড়া কোনো জাতি উন্নতির শিখরে পৌঁছাতে প... বিস্তারিত

রঙে-রেখায় স্বপ্নের উড়ান  হালিশহরে ন্যাশনাল গ্রামার স্কুলে শিশুদের ড্রইং প্রতিযোগিতা

রঙে-রেখায় স্বপ্নের উড়ান হালিশহরে ন্যাশনাল গ্রামার স্কুলে শিশুদের ড্রইং প্রতিযোগিতা

৩ মে: রঙ-পেন্সিলের ছোঁয়ায় কাগজ জুড়ে ফুটে উঠল শিশুমনের কল্পনা, স্বপ্ন আর অনুভূতির নান্দনিক প্রকাশ। ... বিস্তারিত

আইনি সেবায় সম্মাননা পেলেন অ্যাডভোকেট উত্তম কুমার দত্ত

আইনি সেবায় সম্মাননা পেলেন অ্যাডভোকেট উত্তম কুমার দত্ত

হাসান মেহেদী

অসহায় মানুষের আইনি সহায়তা এবং এসিড সন্ত্রাসের বিরুদ্ধে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ অ্যাডভোকেট... বিস্তারিত

সর্বশেষ

বোয়ালখালীতে লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপের সহযোগিতায় ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

বোয়ালখালীতে লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপের সহযোগিতায় ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

সাদা কাগজ প্রতিবেদক

 আন্জুমানে মোত্তবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারীর উদ্যোগে এবং লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপ ও লিও ক... বিস্তারিত

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে  অগ্নি নির্বাপন মহড়া–২০২৬ অনুষ্ঠিত

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অগ্নি নির্বাপন মহড়া–২০২৬ অনুষ্ঠিত

সাদা কাগজ প্রতিবেদক

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে অগ্নি নির্বা... বিস্তারিত

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে হস্তশিল্প ও চিত্র প্রদর্শনী

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে হস্তশিল্প ও চিত্র প্রদর্শনী

সাদা কাগজ প্রতিবেদক

‘সৃজনে আনন্দ’—এই প্রত্যয়কে ধারণ করে হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত ... বিস্তারিত

চবি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সংবর্ধনা

চবি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সংবর্ধনা

হাসান মেহেদী

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার ব... বিস্তারিত