মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬ ০৯:১৬ এএম
সন্দ্বীপ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের জেলেপাড়ায় ঘটে যাওয়া এক ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও ভুক্তভোগীর আইনি সহায়তা নিশ্চিত করতে নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সংসদ সদস্য মোস্তফা কামাল পাশা।
বর্তমানে থাইল্যান্ডে চিকিৎসাধীন থাকা সত্ত্বেও ঘটনাটি তার নজরে আসার পরপরই তিনি পুলিশ প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেন। একই সঙ্গে ভুক্তভোগী নারীকে সহায়তা দিয়ে থানায় এনে মামলা দায়েরের উদ্যোগ নিতে স্থানীয় নেতাকর্মীদের নির্দেশ দেন।
এমপির নির্দেশে রহমতপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হাসানুজ্জামান মামুন চেয়ারম্যান ভুক্তভোগীর বাড়িতে যান এবং তাকে আইনি সহায়তা প্রদান করেন। পরে ওই নারী সন্দ্বীপ থানায় একটি মামলা দায়ের করেন। মামলাটি নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(৪)(খ) ধারায় গ্রহণ করা হয়েছে। মামলার নম্বর ৭, তারিখ ২৫ এপ্রিল ২০২৬ এবং জিআর নম্বর ৩৫/২৬।
মোস্তফা কামাল পাশা বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পর্যবেক্ষণ করছেন বলে জানিয়েছে তার মিডিয়া উইং। একই সঙ্গে অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও আইনের আওতায় আনতে দলীয় নেতাকর্মীদের সর্বাত্মক সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন তিনি।
এ বিষয়ে এমপির মিডিয়া ম্যানেজার আবুল হাসান ফয়সাল জানান, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে।
চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) নবনিযুক্ত চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনকে শুভেচ্ছা ... বিস্তারিত
উপজেলাধীন জঙ্গল সলিমপুরে অস্হায়ী র্যাব ক্যাম্প কে লক্ষ্য স্হানীয় সন্ত্রাসী বাহিনী এলোপাতারী ... বিস্তারিত
চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, মানুষকে বলা হয়- ‘আশরাফুল মাখলুকাত’।... বিস্তারিত
বাংলাদেশে উৎসব এলেই নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়বে—এ যেন দীর্ঘদিনের এক অলিখিত বাস্তবতা। কিন্ত... বিস্তারিত
চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন সাম্প্রতিক গ্রাফিতি ইস্যু নিয়ে এক বক্তব্যে দাবি... বিস্তারিত
চট্টগ্রামের সন্দ্বীপে আগামী ১৯ মে থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী “ভূমিসেবা মেলা-২০২৬”। এ উপলক্ষে ... বিস্তারিত
আন্জুমানে মোত্তবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারীর উদ্যোগে এবং লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপ ও লিও ক... বিস্তারিত
হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে অগ্নি নির্বা... বিস্তারিত
‘সৃজনে আনন্দ’—এই প্রত্যয়কে ধারণ করে হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত ... বিস্তারিত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার ব... বিস্তারিত