চট্টগ্রামে ইস্পাহানী স্কুলগুলোর ক্রিকেট উৎসব

১    ০৮:০১ পিএম, ২০২৬-০৪-২৮    78

চট্টগ্রামে ইস্পাহানী স্কুলগুলোর ক্রিকেট উৎসব

চট্টগ্রামে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে প্রথম আন্তঃইস্পাহানী স্কুল ক্রিকেট টুর্নামেন্ট–২০২৬। তিন দিনব্যাপী এই আয়োজন গত ২৫ থেকে ২৭ এপ্রিল পর্যন্ত চলে, যেখানে ইস্পাহানী গ্রুপের ছয়টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রতিযোগিতা প্রাণবন্ত হয়ে ওঠে।

টুর্নামেন্টে অংশ নেয় ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ইস্পাহানি আদর্শ হাই স্কুল, মির্জা আহমেদ ইস্পাহানি হাই স্কুল, মির্জা আহমেদ ইস্পাহানি স্মৃতি বিদ্যালয়, ইস্পাহানি সিজেএম হাই স্কুল ও ইস্পাহানি দাখিল মাদ্রাসা।

সিনিয়র গ্রুপে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ইস্পাহানি আদর্শ হাই স্কুল। রানারআপ হয় মির্জা আহমেদ ইস্পাহানি স্মৃতি বিদ্যালয়। অন্যদিকে জুনিয়র গ্রুপে চ্যাম্পিয়ন হয় ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজ এবং একই বিদ্যালয় রানারআপ হয়।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মইনুল ইসলাম চৌধুরী, রেক্টর ও চিফ কো-অর্ডিনেটর, ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজ এবং সিস্টার্স স্কুলস, এম এম ইস্পাহানি লিমিটেড। তিনি তাঁর বক্তব্যে এই টুর্নামেন্টটি ইস্পাহানি শিল্পগোষ্ঠীর চেয়ারম্যান মির্জা সালমান ইস্পাহানিকে উৎসর্গ করেন। পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলায় উৎসাহিত করতে ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইস্পাহানি আদর্শ হাই স্কুলের প্রধান শিক্ষক নারগিস আক্তার। এ সময় সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষকরা উপস্থিত ছিলেন।

খেলা শেষে বিজয়ী ও রানারআপ দলের খেলোয়াড়দের মধ্যে ট্রফি ও মেডেল বিতরণ করা হয়।

রিটেলেড নিউজ

চট্টগ্রামে ইস্পাহানী স্কুলগুলোর ক্রিকেট উৎসব

চট্টগ্রামে ইস্পাহানী স্কুলগুলোর ক্রিকেট উৎসব

চট্টগ্রামে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে প্রথম আন্তঃইস্পাহানী স্কুল ক্রিকেট টুর্নামেন্ট–২০... বিস্তারিত

চট্টগ্রামে ইস্পাহানী স্কুলগুলোর ক্রিকেট উৎসব

চট্টগ্রামে ইস্পাহানী স্কুলগুলোর ক্রিকেট উৎসব

চট্টগ্রামে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে প্রথম আন্তঃইস্পাহানী স্কুল ক্রিকেট টুর্নামেন্ট–২০... বিস্তারিত

বেগম খালেদা জিয়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

চট্টগ্রাম নগরে আলহাজ্ব মোস্তফা হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন প্রতিষ্ঠিত বেগম খালেদা জিয়া অবৈতনিক প... বিস্তারিত

বেছে বেছে ম্যাচ না খেলার সিদ্ধান্ত পাকিস্তানের জন্য ভয়াবহ বিপর্যয় ডেকে আনতে পারে

বেছে বেছে ম্যাচ না খেলার সিদ্ধান্ত পাকিস্তানের জন্য ভয়াবহ বিপর্যয় ডেকে আনতে পারে

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করার ঘোষণা দিয়ে বিশ্ব ক্রিকেটে শোরগোল ফেলে ... বিস্তারিত

খেলাধুলায় তরুণদের পাশে আমজাদ হোসেন

খেলাধুলায় তরুণদের পাশে আমজাদ হোসেন

সুস্থ দেহে সুস্থ মন”—এই স্লোগানকে সামনে রেখে তরুণদের মাঝে খেলাধুলার উপকরণ বিতরণ করেছেন ইসলামী আ... বিস্তারিত

ফটিকছড়িতে জুলাই স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট-২৫

ফটিকছড়িতে জুলাই স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট-২৫

নিজস্ব প্রতিবেদক

ফটিকছড়ি চট্টগ্রাম :   হাজার হাজার দর্শকে ভরপুর পুরো গ্যালারী। পিনপতনের ঠাঁই ছিলনা কলেজ আঙ্গিনায়। ... বিস্তারিত

সর্বশেষ

বোয়ালখালীতে লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপের সহযোগিতায় ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

বোয়ালখালীতে লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপের সহযোগিতায় ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

সাদা কাগজ প্রতিবেদক

 আন্জুমানে মোত্তবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারীর উদ্যোগে এবং লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপ ও লিও ক... বিস্তারিত

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে  অগ্নি নির্বাপন মহড়া–২০২৬ অনুষ্ঠিত

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অগ্নি নির্বাপন মহড়া–২০২৬ অনুষ্ঠিত

সাদা কাগজ প্রতিবেদক

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে অগ্নি নির্বা... বিস্তারিত

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে হস্তশিল্প ও চিত্র প্রদর্শনী

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে হস্তশিল্প ও চিত্র প্রদর্শনী

সাদা কাগজ প্রতিবেদক

‘সৃজনে আনন্দ’—এই প্রত্যয়কে ধারণ করে হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত ... বিস্তারিত

চবি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সংবর্ধনা

চবি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সংবর্ধনা

হাসান মেহেদী

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার ব... বিস্তারিত