সোমবার, ২ নভেম্বর ২০২৬ ০৬:৩৭ এএম
চট্টগ্রামে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে প্রথম আন্তঃইস্পাহানী স্কুল ক্রিকেট টুর্নামেন্ট–২০২৬। তিন দিনব্যাপী এই আয়োজন গত ২৫ থেকে ২৭ এপ্রিল পর্যন্ত চলে, যেখানে ইস্পাহানী গ্রুপের ছয়টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রতিযোগিতা প্রাণবন্ত হয়ে ওঠে।
টুর্নামেন্টে অংশ নেয় ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ইস্পাহানি আদর্শ হাই স্কুল, মির্জা আহমেদ ইস্পাহানি হাই স্কুল, মির্জা আহমেদ ইস্পাহানি স্মৃতি বিদ্যালয়, ইস্পাহানি সিজেএম হাই স্কুল ও ইস্পাহানি দাখিল মাদ্রাসা।
সিনিয়র গ্রুপে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ইস্পাহানি আদর্শ হাই স্কুল। রানারআপ হয় মির্জা আহমেদ ইস্পাহানি স্মৃতি বিদ্যালয়। অন্যদিকে জুনিয়র গ্রুপে চ্যাম্পিয়ন হয় ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজ এবং একই বিদ্যালয় রানারআপ হয়।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মইনুল ইসলাম চৌধুরী, রেক্টর ও চিফ কো-অর্ডিনেটর, ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজ এবং সিস্টার্স স্কুলস, এম এম ইস্পাহানি লিমিটেড। তিনি তাঁর বক্তব্যে এই টুর্নামেন্টটি ইস্পাহানি শিল্পগোষ্ঠীর চেয়ারম্যান মির্জা সালমান ইস্পাহানিকে উৎসর্গ করেন। পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলায় উৎসাহিত করতে ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইস্পাহানি আদর্শ হাই স্কুলের প্রধান শিক্ষক নারগিস আক্তার। এ সময় সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষকরা উপস্থিত ছিলেন।
খেলা শেষে বিজয়ী ও রানারআপ দলের খেলোয়াড়দের মধ্যে ট্রফি ও মেডেল বিতরণ করা হয়।
চট্টগ্রামে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে প্রথম আন্তঃইস্পাহানী স্কুল ক্রিকেট টুর্নামেন্ট–২০à§... বিস্তারিত
চট্টগ্রামে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে প্রথম আন্তঃইস্পাহানী স্কুল ক্রিকেট টুর্নামেন্ট–২০à§... বিস্তারিত
চট্টগ্রাম নগরে আলহাজ্ব মোস্তফা হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন প্রতিষ্ঠিত বেগম খালেদা জিয়া অবৈতনিক পà§... বিস্তারিত
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করার ঘোষণা দিয়ে বিশ্ব ক্রিকেটে শোরগোল ফেলে à¦... বিস্তারিত
সুস্থ দেহে সুস্থ মন”—এই স্লোগানকে সামনে রেখে তরুণদের মাঝে খেলাধুলার উপকরণ বিতরণ করেছেন ইসলামী আ... বিস্তারিত
ফটিকছড়ি চট্টগ্রাম : হাজার হাজার দর্শকে ভরপুর পুরো গ্যালারী। পিনপতনের ঠাঁই ছিলনা কলেজ আঙ্গিনায়। à¦... বিস্তারিত
-মোঃ তাজুল ইসলাম কামরুল " আমাদের যুগে আমরা যখন খেলেছি পুতুল খেলা, তোমরা এ যুগে সেই বয়সেই লেখাপড়... বিস্তারিত
সীতাকুণ্ড হোটেল মালিক সমিতির সভাপতির ও সীতাকুণ্ড প্রেসক্লাবের সহ সভাপতি বিরুদ্ধে ফেসবুকে অপ-প্à¦... বিস্তারিত
লায়ন্স ক্লাব অব চট্টগ্রাম লিবার্টির উদ্যোগে সীতাকুণ্ডে চক্ষু ও স্বাস্থ্যসেবামূলক কর্মসূচি অনুষ... বিস্তারিত
আসন্ন দূর্গাপুজা সুষ্ঠ ও শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন করার লক্ষ্যে চট্টগ্রাম অতিরিক্ত জেলা প্রশাসক... বিস্তারিত