মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬ ০৯:৩০ এএম
মাহমুদ ফয়সাল
---------------------
১৯৯১ সালের ২৯ এপ্রিল—বাংলাদেশের ইতিহাসে এক শোকাবহ ও বিভীষিকাময় দিন। ভয়াল সেই রাতের স্মৃতি আজও কাঁদায় উপকূলের মানুষকে। প্রলয়ংকারী ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে লণ্ডভণ্ড হয়ে গিয়েছিল দেশের উপকূলীয় জনপদ। নিহত হয়েছিল লক্ষাধিক মানুষ, নিঃস্ব হয়েছিল কোটি মানুষ।
সেদিন মধ্যরাতে ঘণ্টায় প্রায় ২০০ থেকে ২২৫ কিলোমিটার বেগে আঘাত হানে ভয়াবহ ঘূর্ণিঝড়। সঙ্গে ছিল ২৫ থেকে ৩০ ফুট উচ্চতার জলোচ্ছ্বাস। মুহূর্তেই তলিয়ে যায় কক্সবাজার, মহেশখালী, কুতুবদিয়া, চকরিয়া, চট্টগ্রামের আনোয়ারা, বাঁশখালীসহ উপকূলীয় বিস্তীর্ণ এলাকা। ভেসে যায় বাড়িঘর, ফসলের ক্ষেত, গবাদিপশু ও মানুষের জীবন।
সরকারি হিসাব অনুযায়ী প্রাণহানির সংখ্যা ছিল প্রায় ১ লাখ ৩৮ হাজার। তবে বেসরকারি হিসেবে মৃতের সংখ্যা প্রায় পৌনে দুই লাখ বলে ধারণা করা হয়। প্রায় ৬০ লাখ মানুষ বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং সম্পদের ক্ষতি হয় চার হাজার কোটি টাকারও বেশি।
বিশেষ করে ৪নং বাহারচড়াসহ উপকূলের বহু এলাকা পরিণত হয়েছিল মৃত্যুপুরীতে। স্বজন হারানো মানুষগুলো আজও সেই রাতের বিভীষিকা ভুলতে পারেনি। এখনো অনেকের চোখে ভাসে ভেসে যাওয়া লাশ, ধ্বংসস্তূপ আর আহাজারির দৃশ্য।
৩৫ বছর পেরিয়ে গেলেও ১৯৯১ সালের ২৯ এপ্রিল বাংলাদেশের মানুষের হৃদয়ে এক বেদনাবিধুর স্মৃতি হয়ে রয়েছে। নিহত সকল শহীদের জান্নাতুল ফেরদৌস নসিব কামনা করেছেন এলাকাবাসী ও স্বজনরা।
আন্জুমানে মোত্তবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারীর উদ্যোগে এবং লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপ ও লিও ক... বিস্তারিত
হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে অগ্নি নির্বা... বিস্তারিত
‘সৃজনে আনন্দ’—এই প্রত্যয়কে ধারণ করে হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত ... বিস্তারিত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার ব... বিস্তারিত
সামাজিক সংগঠন প্রয়াস এর উদ্যোগে ২১ আগষ্ট শুক্রবার বিকালে নগরের বেলভিউ হসপিটাল লি: প্রাঙ্গনে সমাজ... বিস্তারিত
সীতাকুণ্ডে ইত্তেহাদ ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও চারা বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল ... বিস্তারিত