মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬ ০৯:১৫ এএম
মুহাম্মদ ফয়সল
----------------------
চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা সমস্যা নিয়ে শুধু সিটি মেয়রকে দায়ী না করে সংশ্লিষ্ট সব সংস্থার জবাবদিহিতা নিশ্চিত করার দাবি জানিয়েছেন চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সাহিত্য ও প্রকাশনা সম্পাদক জনাব আজিজুল হক্ব মাসুম।
তিনি বলেন,
“নগরীতে জলাবদ্ধতা সৃষ্টি হলেই বারবার শুধু মেয়র সাহেবকে দায়ী করে কৈফিয়ত চাওয়া হয়। কিন্তু চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ), পানি উন্নয়ন বোর্ড, ওয়াসাসহ সংশ্লিষ্ট অন্যান্য সংস্থার ভূমিকা নিয়ে তেমন কোনো প্রশ্ন বা আলোচনা চোখে পড়ে না। এতে সাধারণ মানুষের মাঝে এক ধরনের বিভ্রান্তি তৈরি হচ্ছে।”
আজিজুল হক্ব মাসুম আরও বলেন,
“জলাবদ্ধতা নিরসনে যেসব প্রতিষ্ঠান সরাসরি দায়িত্ব পালন করছে, তাদের সবাইকে সমানভাবে জবাবদিহিতার আওতায় আনতে হবে। প্রকৃত সমস্যা ও দায় নির্ধারণে একপেশে দৃষ্টিভঙ্গি কখনোই সমাধান বয়ে আনতে পারে না।”
তিনি গণমাধ্যমের প্রতিও আহ্বান জানিয়ে বলেন,
“সাংবাদিকদের উচিত হুজুগে সংবাদ পরিবেশন না করে বস্তুনিষ্ঠ ও পূর্ণাঙ্গ তথ্য তুলে ধরা। কারণ একতরফা সংবাদ জনমনে ভুল ধারণা সৃষ্টি করে এবং প্রকৃত সমস্যার গভীরে পৌঁছাতে বাধা সৃষ্টি করে।”
তিনি মনে করেন, নগরবাসীর দীর্ঘদিনের দুর্ভোগ দূর করতে হলে সংশ্লিষ্ট সব সংস্থার সমন্বিত উদ্যোগ, কার্যকর পরিকল্পনা এবং সবার জবাবদিহিতা নিশ্চিত করা জরুরি।
চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) নবনিযুক্ত চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনকে শুভেচ্ছা ... বিস্তারিত
উপজেলাধীন জঙ্গল সলিমপুরে অস্হায়ী র্যাব ক্যাম্প কে লক্ষ্য স্হানীয় সন্ত্রাসী বাহিনী এলোপাতারী ... বিস্তারিত
চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, মানুষকে বলা হয়- ‘আশরাফুল মাখলুকাত’।... বিস্তারিত
বাংলাদেশে উৎসব এলেই নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়বে—এ যেন দীর্ঘদিনের এক অলিখিত বাস্তবতা। কিন্ত... বিস্তারিত
চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন সাম্প্রতিক গ্রাফিতি ইস্যু নিয়ে এক বক্তব্যে দাবি... বিস্তারিত
চট্টগ্রামের সন্দ্বীপে আগামী ১৯ মে থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী “ভূমিসেবা মেলা-২০২৬”। এ উপলক্ষে ... বিস্তারিত
আন্জুমানে মোত্তবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারীর উদ্যোগে এবং লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপ ও লিও ক... বিস্তারিত
হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে অগ্নি নির্বা... বিস্তারিত
‘সৃজনে আনন্দ’—এই প্রত্যয়কে ধারণ করে হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত ... বিস্তারিত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার ব... বিস্তারিত