দেড় মাস ধরে খালি বাকলিয়া এসিল্যান্ড পদ, চরম ভোগান্তিতে স্থানীয়রা

১    ০৮:০৫ পিএম, ২০২৬-০৪-২৯    50

দেড় মাস ধরে খালি বাকলিয়া এসিল্যান্ড পদ, চরম ভোগান্তিতে স্থানীয়রা

মুহাম্মদ ফয়সাল:

----------------------

চট্টগ্রাম নগরের গুরুত্বপূর্ণ ও জনবহুল এলাকা বাকলিয়ায় প্রায় দেড় মাস ধরে সহকারী কমিশনার (ভূমি) তথা এসিল্যান্ডের পদ শূন্য থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। ভূমি সংক্রান্ত বিভিন্ন জরুরি সেবা থেকে বঞ্চিত হচ্ছেন সেবাপ্রার্থীরা। এতে প্রশাসনিক কার্যক্রমে স্থবিরতা নেমে আসার পাশাপাশি জনমনে ক্ষোভ ও হতাশা বাড়ছে।

জানা গেছে, এসিল্যান্ডের পদ শূন্য থাকায় নামজারি, জমির খাজনা, মিউটেশন, ভূমি উন্নয়ন কর, ওয়ারিশান সনদ যাচাই, জমি সংক্রান্ত শুনানি ও বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশাসনিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। প্রতিদিন দূর-দূরান্ত থেকে আসা মানুষ অফিসে ঘুরেও কাঙ্ক্ষিত সেবা না পেয়ে হতাশ হয়ে ফিরে যাচ্ছেন।

ভুক্তভোগীদের অভিযোগ, অনেক গুরুত্বপূর্ণ ফাইল সপ্তাহের পর সপ্তাহ আটকে আছে। কেউ জমি ক্রয়-বিক্রয়ের কাগজপত্র সম্পন্ন করতে পারছেন না, আবার কেউ ব্যাংক লোন কিংবা অন্যান্য প্রয়োজনীয় কাজের জন্য ভূমি সংক্রান্ত কাগজ না পেয়ে বিপাকে পড়েছেন। সাধারণ মানুষকে বারবার অফিসে আসতে হওয়ায় অতিরিক্ত সময় ও অর্থ ব্যয় হচ্ছে।

স্থানীয় কয়েকজন সেবাপ্রার্থী জানান, “আমরা সাধারণ মানুষ নানা প্রয়োজনে এসিল্যান্ড অফিসে আসি। কিন্তু কর্মকর্তা না থাকায় দিনের পর দিন ঘুরতে হচ্ছে। কেউ আমাদের নির্দিষ্টভাবে কিছু বলতে পারছে না। এতে ভোগান্তি আরও বাড়ছে।”

এদিকে দীর্ঘদিন নামজারি কার্যক্রম স্থবির থাকায় সরকারও বিপুল পরিমাণ রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। কারণ নামজারি সম্পন্ন না হলে ভূমি উন্নয়ন কর ও অন্যান্য সরকারি ফি আদায়ের প্রক্রিয়াও ব্যাহত হয়। ফলে একদিকে যেমন সাধারণ মানুষ দুর্ভোগে পড়ছেন, অন্যদিকে সরকারের রাজস্ব খাতেও নেতিবাচক প্রভাব পড়ছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রশাসনিক দায়িত্বে স্থায়ী কর্মকর্তা না থাকায় অফিসের অভ্যন্তরীণ কাজেও ধীরগতি দেখা দিয়েছে। অনেক সময় পাশ্ববর্তী এলাকার কর্মকর্তাদের অতিরিক্ত দায়িত্ব দিয়ে সাময়িকভাবে কার্যক্রম পরিচালনার চেষ্টা করা হলেও তাতে কাঙ্ক্ষিত সেবা নিশ্চিত করা সম্ভব হচ্ছে না।

স্থানীয় সচেতন মহল মনে করছেন, বাকলিয়ার মতো গুরুত্বপূর্ণ এলাকায় দীর্ঘদিন এসিল্যান্ড পদ শূন্য থাকা অত্যন্ত দুঃখজনক। দ্রুত একজন দক্ষ ও দায়িত্বশীল কর্মকর্তাকে পদায়ন করা না হলে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বাড়বে এবং প্রশাসনিক সেবার প্রতি মানুষের আস্থাও কমে যাবে।

এ বিষয়ে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী। তারা বলছেন, ভূমি অফিসে সেবার মান স্বাভাবিক রাখতে, সরকারের রাজস্ব আদায় সচল রাখতে এবং জনভোগান্তি কমাতে অবিলম্বে এসিল্যান্ড পদে নতুন কর্মকর্তা নিয়োগ দেওয়া জরুরি হয়ে পড়েছে।

রিটেলেড নিউজ

বোয়ালখালীতে লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপের সহযোগিতায় ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

সাদা কাগজ প্রতিবেদক

 আন্জুমানে মোত্তবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারীর উদ্যোগে এবং লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপ ও লিও ক... বিস্তারিত

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে  অগ্নি নির্বাপন মহড়া–২০২৬ অনুষ্ঠিত

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে অগ্নি নির্বা... বিস্তারিত

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে হস্তশিল্প ও চিত্র প্রদর্শনী

‘সৃজনে আনন্দ’—এই প্রত্যয়কে ধারণ করে হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত ... বিস্তারিত

চবি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সংবর্ধনা

হাসান মেহেদী

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার ব... বিস্তারিত

প্রয়াসের খাদ্য বিতরণ অনুষ্ঠানে লায়ন জি কে লালা এমজেএফ  দেশ সেবায় ১৮ বছর ধরে সেবা দিয়ে যাচ্ছে প্রয়াস

অলিউল্লাহ খান

সামাজিক সংগঠন প্রয়াস এর উদ্যোগে ২১ আগষ্ট শুক্রবার বিকালে নগরের বেলভিউ হসপিটাল লি: প্রাঙ্গনে সমাজ... বিস্তারিত

সীতাকুণ্ডে ইত্তেহাদ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ ও চারা বিতরণ

খায়রুল ইসলাম, সীতাকুণ্ড

সীতাকুণ্ডে ইত্তেহাদ ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও চারা বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল ... বিস্তারিত

সর্বশেষ