মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬ ০৯:১৭ এএম
রাজধানীর ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক দয়াল চন্দ্র পালকে ক্ষমতার অপব্যবহার করে হাইকোর্টের একজন বিচারপতি কর্তৃক নিজ বাসায় ডেকে নিয়ে হেনস্তা ও লাঞ্ছিত করার ন্যাক্কারজনক ঘটনায় গভীর উদ্বেগ, ক্ষোভ ও তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ -বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (বাকবিশিস)।
সংগঠনের কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক ড. নুর মোহাম্মদ তালুকদার ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ জাহাঙ্গীর স্বাক্ষরিত প্রেস বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, বিচারপতি আলী রেজা তার ব্যক্তিগত ক্ষমতার দাপট দেখিয়ে একজন শিক্ষককে নিজ বাসভবনে তলব করে যে ধরনের আচরণ করেছেন, তা কেবল পেশাগত মর্যাদার অবমাননা নয় বরং মানবাধিকারের চরম লঙ্ঘন। একজন বিচারবিভাগীয় উচ্চপদস্থ কর্মকর্তার কাছ থেকে এ ধরনের অপেশাদার ও অমানবিক আচরণ বিচার বিভাগের ভাবমূর্তিকে সাধারণ মানুষের কাছে প্রশ্নবিদ্ধ করে।
নেতৃবৃন্দ আরও উল্লেখ করেন, শিক্ষক সমাজ জাতির আলোকবর্তিকা। কোনো শিক্ষকের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে, তবে তা প্রচলিত আইন বা প্রাতিষ্ঠানিক নিয়মে সমাধান হওয়া বাঞ্ছনীয়। কিন্তু বিচারিক ক্ষমতার অপব্যবহার করে শিক্ষককে ব্যক্তিগত আক্রোশের শিকার বানানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা মনে করি, এই ঘটনা সমগ্র শিক্ষক সমাজের জন্য চরম অপমানজনক।
বাকবিশিস অবিলম্বে এই ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে এবং অভিযুক্তের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে মাননীয় প্রধান বিচারপতি ও সরকারের সংশ্লিষ্ট দপ্তরের নিকট জোর দাবি জানাচ্ছে। একইসাথে, ভুক্তভোগী শিক্ষকের নিরাপত্তা ও কর্মক্ষেত্রে সম্মানজনক পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানানো হচ্ছে।
আন্জুমানে মোত্তবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারীর উদ্যোগে এবং লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপ ও লিও ক... বিস্তারিত
হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে অগ্নি নির্বা... বিস্তারিত
‘সৃজনে আনন্দ’—এই প্রত্যয়কে ধারণ করে হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত ... বিস্তারিত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার ব... বিস্তারিত
সামাজিক সংগঠন প্রয়াস এর উদ্যোগে ২১ আগষ্ট শুক্রবার বিকালে নগরের বেলভিউ হসপিটাল লি: প্রাঙ্গনে সমাজ... বিস্তারিত
সীতাকুণ্ডে ইত্তেহাদ ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও চারা বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল ... বিস্তারিত