মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬ ০৮:৫০ এএম
অসহায় মানুষের আইনি সহায়তা এবং এসিড সন্ত্রাসের বিরুদ্ধে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ অ্যাডভোকেট উত্তম কুমার দত্তকে বিশেষ সম্মাননা প্রদান করেছে দৈনিক বীর চট্টগ্রাম মঞ্চ। পত্রিকাটির রজতজয়ন্তী উৎসবে তাকে এই মর্যাদাপূর্ণ সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
অসহায় মানুষের পাশে দাঁড়ানোর স্বীকৃতি সম্মাননা স্মারকে উল্লেখ করা হয়, নির্যাতিত অসহায় মানুষ আর এসিড সন্ত্রাসের বিরুদ্ধে আইনি সহায়তা দিয়ে যিনি সর্বমহলে প্রশংসিত হয়েছেন, সেই লড়াকু আইনজীবী এবং 'আইন ও অধিকার সংস্থা'-র সভাপতি উত্তম কুমার দত্তকে এই বিশেষ সম্মাননা প্রদান করা হলো।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একুশে পদকপ্রাপ্ত দৈনিক আজাদীর সম্পাদক এমএ মালেক। স্বাগত বক্তব্য রাখেন মঞ্চ'র সহকারী সম্পাদক সৈয়দ কামরুল হাবীব।
বক্তৃতা করেন সংসদ সদস্য মো. এরশাদ উল্লাহ, সম্পাদক সৈয়দ উমর ফারুক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক শহীদুল্লাহ লিপন, ড. শিপক কৃষ্ণ দেবনাথ, ডা. মালিহা সাবাহ্ প্রমুখ।
বক্তারা চট্টগ্রামের সাংবাদিকতা ও সামাজিক উন্নয়নে বীর চট্টগ্রাম মঞ্চের এই পথচলা আগামীতেও অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
অনুষ্ঠানে গুণীজন সংবর্ধনার পাশাপাশি ছিল অতিথিদের স্মৃতিচারণমূলক বক্তব্য, সারাদেশ থেকে আগত সাংবাদিক প্রতিনিধিদের বরণ এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর সম্মানিত পরিচালক এবং দেশসেরা অনুপ্রেরণাক... বিস্তারিত
সন্দ্বীপে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ জুন) সকালে উপজেলা পরিষদের সম্মে... বিস্তারিত
প্রবাসী ও বৃহত্তর চট্টগ্রামে বসবাসরত সন্দ্বীপবাসীর অন্যতম ঐতিহ্যবাহী সংগঠন সন্দ্বীপ এসোসিয়েশন ... বিস্তারিত
সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, দেশপ্রেম, সততা ও সচেতনতা ছাড়া কোনো জাতি উন্নতির শিখরে পৌঁছাতে প... বিস্তারিত
৩ মে: রঙ-পেন্সিলের ছোঁয়ায় কাগজ জুড়ে ফুটে উঠল শিশুমনের কল্পনা, স্বপ্ন আর অনুভূতির নান্দনিক প্রকাশ। ... বিস্তারিত
সুশিক্ষাই জাতির মেরুদণ্ড—এই চিরন্তন সত্যকে ধারণ করে গুণগত ও নৈতিক শিক্ষার সমন্বয়ে আলোকিত প্রজন... বিস্তারিত
আন্জুমানে মোত্তবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারীর উদ্যোগে এবং লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপ ও লিও ক... বিস্তারিত
হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে অগ্নি নির্বা... বিস্তারিত
‘সৃজনে আনন্দ’—এই প্রত্যয়কে ধারণ করে হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত ... বিস্তারিত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার ব... বিস্তারিত