রঙে-রেখায় স্বপ্নের উড়ান হালিশহরে ন্যাশনাল গ্রামার স্কুলে শিশুদের ড্রইং প্রতিযোগিতা

১    ১২:১১ এএম, ২০২৬-০৫-০৪    109


রঙে-রেখায় স্বপ্নের উড়ান  হালিশহরে ন্যাশনাল গ্রামার স্কুলে শিশুদের ড্রইং প্রতিযোগিতা

৩ মে: রঙ-পেন্সিলের ছোঁয়ায় কাগজ জুড়ে ফুটে উঠল শিশুমনের কল্পনা, স্বপ্ন আর অনুভূতির নান্দনিক প্রকাশ। চট্টগ্রাম নগরীর হালিশহরে অবস্থিত ন্যাশনাল গ্রামার স্কুলে আজ রবিবার সকাল ১০টায় অনুষ্ঠিত হলো এক প্রাণবন্ত ড্রইং প্রতিযোগিতা। পেটরা প্রোডাক্টস কালার ও পেনসিল কোম্পানির সহযোগিতায় এবং স্কুল কর্তৃপক্ষের আয়োজনে এই প্রতিযোগিতায় অংশ নেয় বিভিন্ন শ্রেণির ক্ষুদে শিক্ষার্থীরা।

শিশুদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মুখর হয়ে ওঠে পুরো ক্যাম্পাস। কেউ এঁকেছে প্রকৃতির ছবি, কেউবা নিজের স্বপ্নের পৃথিবী—সব মিলিয়ে যেন রঙের এক উৎসব। প্রতিযোগিতাটি নার্সারি থেকে তৃতীয় শ্রেণি পর্যন্ত কয়েকটি ক্যাটাগরিতে অনুষ্ঠিত হয়।

ফলাফলে দেখা যায়, নার্সারি শ্রেণিতে প্রথম স্থান অর্জন করে উম্মে মারজিযা, দ্বিতীয় নুসাইবা ইসলাম নেজাহ এবং তৃতীয় ওয়াকি হাসান। কেজি শ্রেণিতে প্রথম হয় আয়ানা তাহসবন, দ্বিতীয় মানহা উনাইশা এবং তৃতীয় আল আবরাহান। প্রথম শ্রেণিতে প্রথম উম্মে হাবিবা আফসা, দ্বিতীয় সাফওয়ানা মানহা ও তৃতীয় মালিহা রেজবি স্থান অর্জন করে। দ্বিতীয় শ্রেণিতে প্রথম হয় মোহতাসিম আল মাহদী, দ্বিতীয় রাজিয়া সুলতানা মাহি এবং তৃতীয় আফরোজা আক্তার রিতা। তৃতীয় শ্রেণিতে প্রথম স্থান অধিকার করে তাইয়্যেবা ফাতেমা, দ্বিতীয় অহিন নাথ এবং তৃতীয় সুমাইয়া আক্তার।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পেটরা কোম্পানির প্রোডাক্ট প্রমোশন অফিসার মিনু আরা লাবণ্য। তিনি বলেন, “শিশুদের সৃজনশীলতা বিকাশে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। ছোটবেলা থেকেই তাদের কল্পনা ও ভাবনার জগৎকে প্রসারিত করতে হলে আঁকা-আঁকির মতো কার্যক্রমে উৎসাহ দিতে হবে। আমরা চাই, শিশুরা আনন্দের মধ্য দিয়ে শেখার সুযোগ পাক এবং নিজেদের প্রতিভা বিকশিত করুক।”

স্কুলের পরিচালক কেফায়েত উল্লাহ কায়সার বলেন, “শিক্ষা শুধু বইয়ের পাতায় সীমাবদ্ধ নয়; সৃজনশীল চর্চার মধ্য দিয়েই একজন শিক্ষার্থীর পূর্ণ বিকাশ সম্ভব। এই প্রতিযোগিতার মাধ্যমে আমরা শিশুদের মেধা ও সৃজনশীলতাকে উৎসাহিত করতে চাই। ভবিষ্যতে আরও বড় পরিসরে এমন আয়োজন করার পরিকল্পনা রয়েছে।”

অনুষ্ঠানে শিক্ষার্থীদের অভিভাবকদের সরব উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এ সময় উপস্থিত ছিলেন শিক্ষক আকাশ মাহমুদ, সুফিয়া খানম, এলিনা শারমিন নাহিদ, ফাহামিদা ইয়াছিন, ফারজানা আক্তার, নুসরাত জাহান, শিরিন আক্তার ও ইফ্ফাত আরা ইফা।

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। ক্ষুদে শিল্পীদের হাসি আর উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে পুরো আয়োজন, যেন রঙিন এক শৈশবের উৎসব।


রিটেলেড নিউজ

প্রয়াসের বোর্ড সভা: নূর আকতার জাহান উপদেষ্টা ও সুলতানা নুর জাহান রোজী আজীবন সদস্য নির্বাচিত

প্রয়াসের বোর্ড সভা: নূর আকতার জাহান উপদেষ্টা ও সুলতানা নুর জাহান রোজী আজীবন সদস্য নির্বাচিত

অলিউল্লাহ খান

চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর সম্মানিত পরিচালক এবং দেশসেরা অনুপ্রেরণাক... বিস্তারিত

সন্দ্বীপে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

সন্দ্বীপে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

সাদা কাগজ প্রতিবেদক

সন্দ্বীপে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ জুন) সকালে উপজেলা পরিষদের সম্মে... বিস্তারিত

তাহের-লিংকন কমিটির নতুন চমক

তাহের-লিংকন কমিটির নতুন চমক

কেফায়েত উল্লাহ কায়সার, সম্পাদক-সাদা কাগজ

প্রবাসী ও বৃহত্তর চট্টগ্রামে বসবাসরত সন্দ্বীপবাসীর অন্যতম ঐতিহ্যবাহী সংগঠন সন্দ্বীপ এসোসিয়েশন ... বিস্তারিত

মেধাবী শিক্ষার্থীদের দেশ গঠনে এগিয়ে আসতে হবে: মেয়র ডা. শাহাদাত

মেধাবী শিক্ষার্থীদের দেশ গঠনে এগিয়ে আসতে হবে: মেয়র ডা. শাহাদাত

সাদা কাগজ প্রতিবেদক

সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, দেশপ্রেম, সততা ও সচেতনতা ছাড়া কোনো জাতি উন্নতির শিখরে পৌঁছাতে প... বিস্তারিত

আইনি সেবায় সম্মাননা পেলেন অ্যাডভোকেট উত্তম কুমার দত্ত

আইনি সেবায় সম্মাননা পেলেন অ্যাডভোকেট উত্তম কুমার দত্ত

হাসান মেহেদী

অসহায় মানুষের আইনি সহায়তা এবং এসিড সন্ত্রাসের বিরুদ্ধে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ অ্যাডভোকেট... বিস্তারিত

ফটিকছড়িতে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা : এসএসডিও’র অনন্য আয়োজন

ফটিকছড়িতে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা : এসএসডিও’র অনন্য আয়োজন

হাসান মেহেদী

সু​শিক্ষাই জাতির মেরুদণ্ড—এই চিরন্তন সত্যকে ধারণ করে গুণগত ও নৈতিক শিক্ষার সমন্বয়ে আলোকিত প্রজন... বিস্তারিত

সর্বশেষ

বোয়ালখালীতে লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপের সহযোগিতায় ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

বোয়ালখালীতে লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপের সহযোগিতায় ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

সাদা কাগজ প্রতিবেদক

 আন্জুমানে মোত্তবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারীর উদ্যোগে এবং লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপ ও লিও ক... বিস্তারিত

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে  অগ্নি নির্বাপন মহড়া–২০২৬ অনুষ্ঠিত

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অগ্নি নির্বাপন মহড়া–২০২৬ অনুষ্ঠিত

সাদা কাগজ প্রতিবেদক

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে অগ্নি নির্বা... বিস্তারিত

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে হস্তশিল্প ও চিত্র প্রদর্শনী

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে হস্তশিল্প ও চিত্র প্রদর্শনী

সাদা কাগজ প্রতিবেদক

‘সৃজনে আনন্দ’—এই প্রত্যয়কে ধারণ করে হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত ... বিস্তারিত

চবি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সংবর্ধনা

চবি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সংবর্ধনা

হাসান মেহেদী

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার ব... বিস্তারিত