​জাতীয় বাজেটে নির্বাচনি প্রতিশ্রুতি মোতাবেক শিক্ষায় জিডিপি’র ৫ শতাংশ প্রদানের দাবি ‘বাকবিশিস’-এর

১    ০৪:২৮ পিএম, ২০২৬-০৫-০৯    57

​জাতীয় বাজেটে নির্বাচনি প্রতিশ্রুতি মোতাবেক শিক্ষায় জিডিপি’র ৫ শতাংশ প্রদানের দাবি ‘বাকবিশিস’-এর

শিক্ষাক্ষেত্রে সকল ধরনের বৈষম্য দূর করে  সুষম উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে জাতীয় বাজেটে সরকারের নির্বাচনি প্রতিশ্রুতি মোতাবেক জি ডি পি’র ৫ শতাংশ শিক্ষায় বরাদ্দ প্রদানের জন্য বর্তমান সরকারের কাছে ​ দাবি জানিয়েছে বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (বাকবিশিস)। আজ শুক্রবার (০৮ মে, ২০২৬) বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদের সেমিনার কক্ষে আয়োজিত সংগঠনের কেন্দ্রীয় কমিটির এক সভায় এই দাবি জানানো হয়।

​সংগঠনের সভাপতি অধ্যাপক ড. নূর মোহাম্মদ তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তারা বলেন, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অবসরপ্রাপ্ত প্রায় ৬৭ হাজার শিক্ষক-কর্মচারীদের ন্যায্য পাওনা নিয়ে দীর্ঘদিন ধরে চলা দীর্ঘসুত্রিতা পরিহার করে প্রাপ‍্য পরিশোধের মাধ্যমে শিক্ষকদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা এখন সময়ের দাবি। এন টি আর সি এ এর মাধ্যমে প্রতিষ্ঠান প্রধান নিয়োগের যে উদ্যোগ নেওয়া হয়েছে, তা দ্রুত সম্পন্ন করার দাবি জানানো হয়েছে এবং কোন সুযোগ সন্ধানীর দাবির মুখে এ প্রক্রিয়া থেকে যেনো সরকার সরে না আসে সে দাবিও করা হয়েছে সভা থেকে। অন্তর্বর্তীকালীন সরকারের আমলে মব সৃষ্টির মাধ্যমে পদত্যাগে বাধ্য করা প্রতিষ্ঠান প্রধানসহ শিক্ষকদের সপদে বহাল করা এবং এই ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে সংগঠনের নেতৃবৃন্দ। দীর্ঘদিন ধরে কর্মরত অনার্স-মাস্টার্স শ্রেণিতে পাঠদানকারী শিক্ষকদের দ্রুত এমপিওভুক্ত করার দাবি করেন নেতৃবৃন্দ। বেসরকারি শিক্ষক-কর্মচারীদের পূর্ণাঙ্গ উৎসব ভাতা প্রদানের দাবি জানানো হয়।বৈষম্যহীন-অসাম্প্রদায়িক- বিজ্ঞানমনস্ক ও সর্বজনীন শিক্ষা নিশ্চিত করার  লক্ষ্যে সরকারকে বিশেষ আর্থিক বরাদ্দ প্রদান করতে হবে।প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে শিক্ষকদের উন্নত প্রশিক্ষণ, কর্মমুখী শিক্ষা এবং যথাযথ আর্থিক সুবিধা নিশ্চিত করার দাবি জানানো হয়।  সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয় যে, সংগঠনের ১১শ জাতীয় সম্মেলন আগামী ২০ মার্চ ২০২৭-এর মধ্যে অনুষ্ঠিত হবে। ​সভায় ইউজিসি'র ন‍্যায় শিক্ষার জন‍্য স্থায়ী শিক্ষা কমিশন গঠনের দাবি জানানো হয়।শিক্ষকদের পাওনা আটকে রেখে শিক্ষার গুণগত মান নিশ্চিত করা সম্ভব নয়। বেসরকারি শিক্ষা খাতের উন্নয়নে প্রয়োজনীয় নীতিমালা বাস্তবায়ন এখন অপরিহার্য। সভার শুরুতে শোক প্রস্তাব উত্থাপন করেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ  মোঃ আকমল হোসেন ও শোক প্রস্তাবের অনুকূলে দাঁড়িয়ে ১ মিনিট নীরবতা পালন করা হয়। সংগঠনের সামগ্রিক রিপোর্ট উপস্থাপন করেন সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ জাহাঙ্গীর। আরো বক্তব্য রাখেন অধ্যাপক ড. খোরশেদ আলম বাবুল, অধ্যাপক ড. চন্দ্রনাথ পোদ্দার, অধ্যাপক মিজানুর রহমান মজুমদার, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আব্দুল ওয়াহেদ মিয়া, অধ্যাপক তড়িৎ কুমার ভট্টাচার্য, অধ্যাপক আব্দুল গফুর, অধ্যাপক মোনাব্বর হোসেন , অধ‍্যাপক শাহিনা পারভিন, অধ্যাপক ওসমান গণি সুমন,অধ্যাপক নুরউদ্দিন, অধ্যাপক গোপাল চন্দ্র সাহা ও অধ্যাপক নজরুল ইসলাম প্রমুখ।

​পরিশেষে, বেসরকারি উচ্চশিক্ষার মানোন্নয়নে সরকারের কার্যকরী হস্তক্ষেপ কামনা করে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

রিটেলেড নিউজ

বোয়ালখালীতে লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপের সহযোগিতায় ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

বোয়ালখালীতে লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপের সহযোগিতায় ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

সাদা কাগজ প্রতিবেদক

 আন্জুমানে মোত্তবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারীর উদ্যোগে এবং লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপ ও লিও ক... বিস্তারিত

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে  অগ্নি নির্বাপন মহড়া–২০২৬ অনুষ্ঠিত

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অগ্নি নির্বাপন মহড়া–২০২৬ অনুষ্ঠিত

সাদা কাগজ প্রতিবেদক

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে অগ্নি নির্বা... বিস্তারিত

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে হস্তশিল্প ও চিত্র প্রদর্শনী

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে হস্তশিল্প ও চিত্র প্রদর্শনী

সাদা কাগজ প্রতিবেদক

‘সৃজনে আনন্দ’—এই প্রত্যয়কে ধারণ করে হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত ... বিস্তারিত

চবি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সংবর্ধনা

চবি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সংবর্ধনা

হাসান মেহেদী

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার ব... বিস্তারিত

প্রয়াসের খাদ্য বিতরণ অনুষ্ঠানে লায়ন জি কে লালা এমজেএফ  দেশ সেবায় ১৮ বছর ধরে সেবা দিয়ে যাচ্ছে প্রয়াস

প্রয়াসের খাদ্য বিতরণ অনুষ্ঠানে লায়ন জি কে লালা এমজেএফ দেশ সেবায় ১৮ বছর ধরে সেবা দিয়ে যাচ্ছে প্রয়াস

অলিউল্লাহ খান

সামাজিক সংগঠন প্রয়াস এর উদ্যোগে ২১ আগষ্ট শুক্রবার বিকালে নগরের বেলভিউ হসপিটাল লি: প্রাঙ্গনে সমাজ... বিস্তারিত

সীতাকুণ্ডে ইত্তেহাদ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ ও চারা বিতরণ

সীতাকুণ্ডে ইত্তেহাদ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ ও চারা বিতরণ

খায়রুল ইসলাম, সীতাকুণ্ড

সীতাকুণ্ডে ইত্তেহাদ ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও চারা বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল ... বিস্তারিত

সর্বশেষ