বাংলাদেশ আবৃত্তিশিল্প উন্নয়ন পরিষদ এর রবীন্দ্রজয়ন্তী ২০২৬ উদযাপন

১    ০৩:২২ পিএম, ২০২৬-০৫-১০    62

বাংলাদেশ আবৃত্তিশিল্প উন্নয়ন পরিষদ এর রবীন্দ্রজয়ন্তী ২০২৬ উদযাপন

বাংলাদেশ আবৃত্তিশিল্প উন্নয়ন পরিষদ গত ৯ মে, ২০২৬ তারিখে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের  ১৬৫তম জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজন করেছে ‘‘বাঁধন ছেঁড়া প্রাণ’’ শিরোনামে বিশেষ আবৃত্তি ও সঙ্গীতানুষ্ঠান। নগরীর বিশ্বসাহিত্য কেন্দ্রে বিকাল ৪টা থেকে অনুষ্ঠিত এ অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন বাংলাদেশের খ্যাতিমান কবি এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক জনাব রেজাউদ্দিন স্টালিন। প্রধান অতিথি ছিলেন বরেণ্য কবি ইমরোজ সোহেল। সভাপ্রধান হিসেবে ছিলেন সব্যসাচী আবৃত্তিশিল্পী ও বাংলাদেশ আবৃত্তিশিল্প উন্নয়ন পরিষদ এর নির্বাহী পরিচালক জাহান বশীর। বিশেষ অতিথি ছিলেন, কবি ও রাজনৈতিক বিশ্লেষক ফুয়াদ স্বনম, অধ্যাপক মাসুদা তোফা, অধ্যাপক রেনু আহমেদ, লায়ন আবু মোহাম্মদ শোয়েব, কবি রোকসানা রহমান ও জাগো ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ রহমত উল্যাহ। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য ও আবৃত্তি পরিবেশন করেন বাংলাদেশ আবৃত্তিশিল্প উন্নয়ন পরিষদ এর নির্বাহী সদস্য, কবি ও আবৃত্তিশিল্পী বিধান চন্দ্র রায় ও শামসুল বারী উৎপল।

উদ্বোধক কবি রেজাউদ্দিন স্টালিন বলেন, রবীন্দ্রনাথ আমাদের জীবনের গভীরতম জায়গায় অবস্থান করছেন যেখান থেকে মানবিকতার দীক্ষা নেয়া যায়। প্রধান অতিথি কবি ইমরোজ সোহেল বলেন, বাংলাদেশ আবৃত্তিশিল্প উন্নয়ন পরিষদ এর এ আয়োজন নাগরিক সমাজকে সচেতন করে তুলবে মানবতার সৌহার্দ্য ও সম্প্রীতিতে। বাংলাদেশ আবৃত্তিশিল্প উন্নয়ন পরিষদ এর নির্বাহী পরিচালক, আবৃত্তিশিল্পী জাহান বশীর বলেন, বাংলাদেশের জাতীয়তাবাদ ও মহান মুক্তিযুদ্ধের চেতনায় আজ থেকে ৩১ বছর আগে গঠন করা হয়েছিল এ পরিষদ। আবৃত্তির মাধ্যমে ইতিবাচক মানসিক অনুভূতির জাগরণ, দেশের রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তনসহ 

 সুবিধাবঞ্চিত আবৃত্তিশিল্পীদের বিভিন্ন সংকট উত্তরণে সমবায়িক নতুন ধারণায় সংগঠনটি এখন থেকে আরো নতুন উদ্যমে কাজ করে যাবে।

অনুষ্ঠানে বাংলাদেশের জনপ্রিয় আবৃত্তিশিল্পী টিটো মুন্সী, হাসান মাহাদী, রাই শিল্পী,মাহী ফারহানাসহ প্রায় পঞ্চাশের অধিক আবৃত্তিশিল্পী অংশগ্রহণ করেছিলেন। কবি ও বেতার উপস্থাপক জেবুন্নেছা মুনিয়ার নান্দনিক উপস্থাপনায় একক আবৃত্তি, দ্বৈত আবৃত্তি, সম্মেলক আবৃত্তি, সম্মেলক রবীন্দ্র সঙ্গীত, একক রবীন্দ্র সঙ্গীতে যারা অংশগ্রহণ করেছিলেন, তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন, সঙ্গীতে হাসিনা মৌ, লীনা রায়,নাজমিন নাজু এবং আবৃত্তিতে ফারিন তামান্না, এফ এম সজীব, একেএম শহীদুল্লাহ, শাহিনা আফরোজ, সুমনা চাকমা, শফিক খান, সাহিস্তা তাবাচ্ছুম, নাহিদ মুন্নী, দেবজ্যোতি রায়, লাবণ্য মল্লিক,আফরোজা কনা, তারিফা হায়দার, ফারহানা সিকদার, মরিয়ম রহমান, মোহাম্মদ নূরউদ্দিন, সায়মা খাতুন প্রমূখ। স্বরচিত কবিতাপাঠ করেন, কবি হিমেল ইসহাক, মানিক চৌধুরী, মেহেরুন নাহার মেঘলা, মুরাদ ক্বালভী, সালমা সুলতানা, ফিরোজা খানম প্রমূখ। রবীন্দ্র সঙ্গীত ও আবৃত্তি আলেখ্য পরিবেশন করেছিলেন, হাসিনা মৌ, জেবুন্নেছা মুনিয়া ও জাহান বশীর এবং সামসুল আলম ও রীনা সুলতানা খান। সমগ্র অনুষ্ঠানে আবহ সঙ্গীতে ছিলেন, বিশিষ্ট সঙ্গীত পরিচালক মীর হাসান স্বপন, এবং ভিডিওচিত্র পরিচালনায় ছিলেন ইনভাইট মিডিয়ার প্রধান নির্বাহী রাশেদুন্নবী রাজীব।  অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার ছিল ‘টিভি বাংলা’।

রিটেলেড নিউজ

বোয়ালখালীতে লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপের সহযোগিতায় ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

বোয়ালখালীতে লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপের সহযোগিতায় ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

সাদা কাগজ প্রতিবেদক

 আন্জুমানে মোত্তবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারীর উদ্যোগে এবং লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপ ও লিও ক... বিস্তারিত

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে  অগ্নি নির্বাপন মহড়া–২০২৬ অনুষ্ঠিত

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অগ্নি নির্বাপন মহড়া–২০২৬ অনুষ্ঠিত

সাদা কাগজ প্রতিবেদক

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে অগ্নি নির্বা... বিস্তারিত

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে হস্তশিল্প ও চিত্র প্রদর্শনী

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে হস্তশিল্প ও চিত্র প্রদর্শনী

সাদা কাগজ প্রতিবেদক

‘সৃজনে আনন্দ’—এই প্রত্যয়কে ধারণ করে হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত ... বিস্তারিত

চবি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সংবর্ধনা

চবি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সংবর্ধনা

হাসান মেহেদী

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার ব... বিস্তারিত

প্রয়াসের খাদ্য বিতরণ অনুষ্ঠানে লায়ন জি কে লালা এমজেএফ  দেশ সেবায় ১৮ বছর ধরে সেবা দিয়ে যাচ্ছে প্রয়াস

প্রয়াসের খাদ্য বিতরণ অনুষ্ঠানে লায়ন জি কে লালা এমজেএফ দেশ সেবায় ১৮ বছর ধরে সেবা দিয়ে যাচ্ছে প্রয়াস

অলিউল্লাহ খান

সামাজিক সংগঠন প্রয়াস এর উদ্যোগে ২১ আগষ্ট শুক্রবার বিকালে নগরের বেলভিউ হসপিটাল লি: প্রাঙ্গনে সমাজ... বিস্তারিত

সীতাকুণ্ডে ইত্তেহাদ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ ও চারা বিতরণ

সীতাকুণ্ডে ইত্তেহাদ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ ও চারা বিতরণ

খায়রুল ইসলাম, সীতাকুণ্ড

সীতাকুণ্ডে ইত্তেহাদ ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও চারা বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল ... বিস্তারিত

সর্বশেষ