মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬ ০৮:৪৯ এএম
নব্বইয়ের দশক ও ২০০০ সালের শুরুতে কাতারের রাজধানী দোহায় বড় হয়ে ওঠার সময় একটি দৃশ্য বারবার চোখে পড়ত। সেটি হলো, আমেরিকান সেনাদের উপস্থিতি। শহরের স্বাভাবিক জীবনযাত্রার মধ্যে তারা যেন একধরনের বিচ্ছিন্নতা তৈরি করত। কাতার সব সময়ই নানা দেশের মানুষের মিশ্রণে গড়ে ওঠা একটি সমাজ ছিল, যেখানে মানুষ আসত, যেত, আর ধীরে ধীরে পরিবেশের সঙ্গে মিশে যেত। কিন্তু আমেরিকান সেনারা কখনো সেভাবে মিশে যেতে পারেনি।
মার্কিন সেনাদের উপস্থিতি ছিল স্পষ্ট, আলাদা করে চোখে পড়ার মতো। শপিং মল, সুপারমার্কেট—সব জায়গায় তাদের দেখা যেত। কুঁচকে থাকা শার্টের হাতা গুটিয়ে রাখা, হাতে বড় ট্যাটু, মাথায় টুপি আর তার ওপর রাখা সানগ্লাস—এই চেহারা যেন তাদের একধরনের আলাদা পরিচয় বহন করত। শৈশবে এই দৃশ্যের অর্থ পুরোপুরি বোঝা যায়নি। ঠিক কখন প্রথম বুঝলাম আমেরিকার সামরিক ঘাঁটি কী বা তাদের ভূমিকা কী—তা মনে নেই। কিন্তু ছোটবেলা থেকেই মনে হতো, এদের উপস্থিতি যেন স্বাভাবিক কিছু নয়, বরং কিছুটা অভিনয়ের মতো। তারা জনসমাগমে এমনভাবে চলাফেরা করত, যেন সেই জায়গার ওপর তাদের একধরনের অধিকার আছে।
পরে বুঝতে পারি, এটি কোনো আকস্মিক বিষয় নয়। এটি ছিল একটি বৃহত্তর বিশ্বাসব্যবস্থার অংশ—যেখানে ধারণা ছিল, উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করা হয়েছে বাইরের শক্তির মাধ্যমে।
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযান ‘অপারেশন এপিক ফিউরি’ শুরু হওয়ার আগে পর্যন্ত উপসাগরীয় অঞ্চলের বিশেষত্ব বা ব্যতিক্রমধর্মী অবস্থানকে এমনভাবে দেখা হতো, যেন এই অঞ্চল যুদ্ধ, অস্থিরতা বা অভ্যন্তরীণ সংঘাত থেকে স্বাভাবিকভাবেই সুরক্ষিত। আশপাশের দেশগুলো যখন সংকটে জর্জরিত, তখন উপসাগরীয় দেশগুলো যেন তার বাইরে।
খায়রুল ইসলাম সীতাকুণ্ড :চট্টগ্রাম - সীতাকুণ্ড আসন থেকে নির্বাচিত লায়ন মোহাম্মদ আসলাম চৌধুরী এফসি... বিস্তারিত
চট্টগ্রাম জেলা পরিষদের নতুন প্রশাসক হিসেবে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ইঞ্... বিস্তারিত
আসন্ন চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়... বিস্তারিত
বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেল... বিস্তারিত
সাবেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও খলিলুর রহমানকে আইনের আওতায় এনে জিজ্ঞাসাবাদ ও তাঁদের বিচার ... বিস্তারিত
বাংলাদেশ সেনাবাহিনীতে পদোন্নতি পাওয়া দুই কর্মকর্তাকে র্যাংক ব্যাজ পরিয়ে দিয়েছেন প্রধানমন্ত্র... বিস্তারিত
আন্জুমানে মোত্তবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারীর উদ্যোগে এবং লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপ ও লিও ক... বিস্তারিত
হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে অগ্নি নির্বা... বিস্তারিত
‘সৃজনে আনন্দ’—এই প্রত্যয়কে ধারণ করে হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত ... বিস্তারিত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার ব... বিস্তারিত