বিশেষজ্ঞদের মতে, তেঁতুল উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা করে এবং হৃদরোগীদের জন্যও উপকারী হতে পারে।
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬ ০৮:৪৯ এএম
তেঁতুলের নাম শুনলেই অনেকের জিভে জল চলে আসে। টক স্বাদের এই ফলটি শুধু খাবারের স্বাদ বাড়ায় না, শরীরের জন্যও রয়েছে এর নানা উপকারিতা। দীর্ঘদিন ধরে অনেকের মধ্যে ধারণা রয়েছে, তেঁতুল খেলে রক্ত পানি হয়ে যায়। তবে পুষ্টিবিদদের মতে, এ ধারণার কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। বরং তেঁতুলে রয়েছে বিভিন্ন ভেষজ ও পুষ্টিগুণ, যা শরীরের জন্য উপকারী।
বিশেষজ্ঞদের মতে, তেঁতুল উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা করে এবং হৃদরোগীদের জন্যও উপকারী হতে পারে।
হজমের সমস্যা, পেটে গ্যাস কিংবা হাত-পা জ্বালাপোড়ার মতো সমস্যায় তেঁতুলের শরবত উপকারী বলে মনে করা হয়।
তেঁতুলে থাকা ভেষজ উপাদান শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়াতেও সহায়ক। তেঁতুল পাতার চা ম্যালেরিয়া জ্বর কমাতে ব্যবহার করা হয় বলেও বিভিন্ন গবেষণায় উল্লেখ রয়েছে।
শিশুদের কৃমিনাশক হিসেবেও এটি ব্যবহৃত হয়।
এ ছাড়া তেঁতুল ক্যানসারের বিরুদ্ধে লড়াইয়ে সহায়ক হতে পারে বলে ধারণা করা হয়। মুখের ঘা, ত্বকের প্রদাহ, পাইলস ও বাতের ব্যথা কমাতেও এর ব্যবহার রয়েছে।
পুষ্টিগুণের দিক থেকেও তেঁতুল বেশ সমৃদ্ধ। এতে রয়েছে প্রচুর ক্যালসিয়াম, আয়রন, ম্যাগনেসিয়াম, পটাসিয়াম ও ভিটামিন সি।
বিশেষজ্ঞদের মতে, পাকা তেঁতুলে অনেক ফলের তুলনায় বেশি খনিজ উপাদান থাকে।
প্রতি ১০০ গ্রাম পাকা তেঁতুলে প্রায় ২৩৯ ক্যালরি খাদ্যশক্তি পাওয়া যায়। এ ছাড়া এতে রয়েছে প্রোটিন, শর্করা, ফাইবার, ক্যালসিয়াম, আয়রন, ফসফরাস, ভিটামিন বি ও বিভিন্ন খনিজ উপাদান।
স্বাদ আর পুষ্টিগুণ, দুই মিলিয়ে তেঁতুল হতে পারে দৈনন্দিন খাদ্যতালিকার একটি উপকারী ফল। তবে অতিরিক্ত গ্রহণের আগে ব্যক্তিগত শারীরিক অবস্থার কথা বিবেচনায় রাখা প্রয়োজন বলে মনে করেন বিশেষজ্ঞরা।
কিডনি রোগী কল্যাণ সংস্থার ৬ষ্ট প্রতিষ্ঠা বার্ষিকীর বর্ণাঢ্য উদ্যাপন এবং সংস্থার স্মরণিকা “স্প... বিস্তারিত
কোলেস্টেরলের সমস্যায় যারা ভুগছেন তাদের হাজার বিধি-নিষেধ মেনে খাওয়া-দাওয়া করতে হয়। কোলেস্টেরলের স... বিস্তারিত
জাতীয় ইমার্জেন্সি হাম রুবেলা টীকাদান ক্যাম্পেইন সুষ্ঠুভাবে সফল করার লক্ষে সন্দ্বীপে প্রথম শ্রে... বিস্তারিত
সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি:ঈদের ছুটিতে যখন অনেক সরকারি দপ্তরে স্বাভাবিক কার্যক্রম সীমিত থাকে... বিস্তারিত
ফ্রি মেডিক্যাল ক্যাম্প অধ্যাপক মোহাম্মদ আমজাদ হোসাইন এর সার্বিক তত্ত্বাবধানেসন্দ্বীপ জেনারেল ... বিস্তারিত
চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী অধ্যাপক আমজাদ হোসাইন বলেছে... বিস্তারিত
আন্জুমানে মোত্তবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারীর উদ্যোগে এবং লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপ ও লিও ক... বিস্তারিত
হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে অগ্নি নির্বা... বিস্তারিত
‘সৃজনে আনন্দ’—এই প্রত্যয়কে ধারণ করে হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত ... বিস্তারিত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার ব... বিস্তারিত