মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬ ০৯:১৭ এএম
শিক্ষাব্যবস্থা জাতীয়করণে সরকারের এক পয়সা অতিরিক্ত খরচ হবে না বলে মন্তব্য করেছেন শিক্ষক নেতারা । শিক্ষাক্ষেত্রে বৈষম্য দূর করে সুষম ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে জাতীয় বাজেটে সরকারের নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী জিডিপির ৫ শতাংশ শিক্ষাখাতে বরাদ্দ দেওয়ার জোর দাবি জানানো হয়।
বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (বাকবিশিস)-এর চট্টগ্রাম অঞ্চলের সম্মেলনে তাঁরা এই মন্তব্য করেন। আজ ১৬ মে, ২০২৬ (শনিবার) সকাল সাড়ে নয়টায় চট্টগ্রাম জেলা পরিষদ মিলনায়তনে সংগঠনের চট্টগ্রাম জেলা শাখার ১২তম, চট্টগ্রাম মহানগর শাখার ৭ম এবং চট্টগ্রাম বিভাগীয় শাখার ৩য় ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সকাল সাড়ে ৯টায় জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। পরে বাকবিশিস সাংস্কৃতিক স্কোয়াডের পরিবেশনায় অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানের শুরুতে প্রয়াত শিক্ষকদের সম্মানে এক মিনিট নিরবতা পালন করা হয়।
সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক অধ্যক্ষ মোহাম্মদ নূরুল আফছারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকবিশিস কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক ড. নূর মোহাম্মদ তালুকদার। সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা অধ্যাপক রণজিত কুমার দে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাকবিশিস কেন্দ্রীয় কমিটির সভাপতিমন্ডলীর সদস্য অধ্যাপক উত্তম চৌধুরী, কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ জাহাঙ্গীর, ঢাকা মহানগর কমিটির সভাপতি অধ্যাপক মিজানুর রহমান মজুমদার, কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক অধ্যক্ষ মো. আকমল হোসেন, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আবদুল ওয়াহেদ মিয়া এবং বিটিএ চট্টগ্রাম আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক শিমুল কান্তি মহাজন, অধ্যাপক তড়িৎ কুমার ভট্টাচার্য, উপাধ্যক্ষ বশির উদ্দিন কনক, অধ্যক্ষ আলম আকতার ও অধ্যাপক অসীম চক্রবর্তী প্রমুখ শিক্ষক নেতৃবৃন্দ।
। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের জেলা কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক রঞ্জন বণিক ও মহানগর কমিটির সাধারণ সম্পাদক অসীম চক্রবর্তী।
সভায় বক্তারা, বৈষম্যহীন, অসাম্প্রদায়িক, বিজ্ঞানমনস্ক ও সর্বজনীন শিক্ষা নিশ্চিত করতে বিশেষ আর্থিক বরাদ্দের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে আন্তর্জাতিক প্রতিযোগিতায় টিকে থাকতে শিক্ষকদের আধুনিক প্রশিক্ষণ, কর্মমুখী শিক্ষা এবং উপযুক্ত আর্থিক সুবিধা নিশ্চিত করার আহ্বান জানানো হয়।
শিক্ষক সমাজের অধিকার রক্ষা, শিক্ষার গুণগত মান উন্নয়ন এবং বর্তমান শিক্ষাব্যবস্থার বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য আহ্বান জানানো হয়েছে।
বিকেল ২টা ৩০ মিনিটে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে অত্যন্ত সুশৃঙ্খল ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় সাংগঠনিক অধিবেশন অনুষ্ঠিত হয়। এই অধিবেশনে উপস্থিত শিক্ষক প্রতিনিধিদের সর্বসম্মতিক্রমে আগামী কার্যমেয়াদের জন্য নতুন নেতৃত্ব নির্বাচন করা হয় এবং সংগঠনের ভবিষ্যৎ গতিশীলতা রক্ষার্থে বিভিন্ন গুরুত্বপূর্ণ সাংগঠনিক সিদ্ধান্ত গৃহীত হয়। এতে চট্টগ্রাম বিভাগীয় কমিটিতে উপাধ্যক্ষ বশির উদ্দিন কনক সভাপতি, অধ্যক্ষ মো. জাহাঙ্গীর আলম সাধারণ সম্পাদক, অধ্যাপক ঋত্বি নন্দী সাংগঠনিক সম্পাদক
নির্বাচিত হন, জেলা কমিটিতে অধ্যক্ষ শিমুল বড়ুয়া সভাপতি, অধ্যাপক ভব রঞ্জন বণিক সাধারণ সম্পাদক ও অধ্যাপক সাইফুদ্দিন মোহাম্মদ মোর্শেদ সাংগঠনিক সম্পাদক এবং চট্টগ্রাম মহানগর কমিটিতে অধ্যক্ষ আলম আক্তার সভাপতি, অধ্যাপক অসীম চক্রবর্তী সাধারণ সম্পাদক ও অধ্যাপক লিপি বড়ুয়া সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।
সম্মেলনে চট্টগ্রাম জেলা, মহানগর ও বিভাগের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের বিপুল সংখ্যক শিক্ষক প্রতিনিধি ও সদস্য উপস্থিত থেকে দিনব্যাপী এই আয়োজনকে সফল করে তোলেন। নবনির্বাচিত নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে এবং উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপনের মধ্য দিয়ে সম্মেলনের সমাপ্তি ঘটে।
আন্জুমানে মোত্তবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারীর উদ্যোগে এবং লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপ ও লিও ক... বিস্তারিত
হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে অগ্নি নির্বা... বিস্তারিত
‘সৃজনে আনন্দ’—এই প্রত্যয়কে ধারণ করে হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত ... বিস্তারিত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার ব... বিস্তারিত
সামাজিক সংগঠন প্রয়াস এর উদ্যোগে ২১ আগষ্ট শুক্রবার বিকালে নগরের বেলভিউ হসপিটাল লি: প্রাঙ্গনে সমাজ... বিস্তারিত
সীতাকুণ্ডে ইত্তেহাদ ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও চারা বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল ... বিস্তারিত
আন্জুমানে মোত্তবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারীর উদ্যোগে এবং লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপ ও লিও ক... বিস্তারিত
হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে অগ্নি নির্বা... বিস্তারিত
‘সৃজনে আনন্দ’—এই প্রত্যয়কে ধারণ করে হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত ... বিস্তারিত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার ব... বিস্তারিত