সভাপতি কনক, সম্পাদক জাহাঙ্গীর, বাকবিশিস'র বিভাগীয় কমিটি গঠিত

১    ০৮:৩৪ এএম, ২০২৬-০৫-১৭    19

সভাপতি কনক, সম্পাদক জাহাঙ্গীর,  বাকবিশিস'র বিভাগীয় কমিটি গঠিত

বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (বাকবিশিস) এর চট্টগ্রাম বিভাগীয় কমিটি গঠিত হয়েছে। ১৬ মে শনিবার সংগঠনের তৃতীয় দ্বি-বার্ষিক সম্মেলনে গঠিত এই কমিটি আগামী দুই বছর দায়িত্ব পালন করবে। এতে সদস্যদের সর্বসম্মতিক্রমে   উপাধ্যক্ষ বশির উদ্দিন কনক সভাপতি ও  অধ্যক্ষ মোহাম্মদ জাহাঙ্গীর আলম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। কমিটির অন্যান্য পদে নির্বাচিত হয়েছেন  সহসভাপতি  অধ্যক্ষ কৃষ্ণ কুমার দত্ত, অধ্যক্ষ মোহাম্মদ জাকের হোসাইন, অধ্যক্ষ প্রদীপ কুমার দে,  অধ্যাপক বাসুদেব খাস্তগীর,  অধ্যাপক রঞ্জন দাশ, অধ্যাপক সামিরা বেগম, সহসাধারণ সম্পাদক হন উপাধ্যক্ষ মোহাম্মদ নাসির উদ্দিন,  অধ্যাপক ত্রিদিব রায়, অধ্যাপক মানিক চন্দ্র বড়ুয়া, অধ্যাপক মোহাম্মদ গিয়াস উদ্দিন, অধ্যাপক মৃণাল কান্তি বণিক,  অধ্যাপক নজরুল ইসলাম ভূঁইয়া, অর্থ সম্পাদক নির্বাচিত হয়েছেন  অধ্যাপক রাজিব দত্ত, সাংগঠনিক সম্পাদক  হয়েছেন অধ্যাপক ঋতি নন্দী, সহসাংগঠনিক সম্পাদক  অধ্যাপক দেবানন্দ বসু, দপ্তর সম্পাদক অধ্যাপক আনোয়ারুল করিম, প্রচার ও প্রকাশনা সম্পাদক  অধ্যাপক মোহাম্মদ হেলাল উদ্দিন,  সাংস্কৃতিক সম্পাদক অধ্যাপক রুপম নাথ, শিক্ষা ও গবেষণা সম্পাদক পদে  অধ্যাপক মোঃ মেহেদী হাসান, মহিলা বিষয়ক সম্পাদক অধ্যাপক হামিদা বেগম নির্বাচিত হয়েছেন, সদস্য হয়েছেন   অধ্যক্ষ মোহাম্মদ জাহাঙ্গীর,   অধ্যাপক তড়িৎ ভট্টাচার্য,   অধ্যাপক জহির উদ্দিন সিদ্দিকী,  অধ্যাপক আশিষ দেববর্মণ, অধ্যাপক কণিকা বৈষ্ণব,  অধ্যাপক শান্তপদ বড়ুয়া ও  অধ্যাপক নাসরাতুল হোসাইন।

সকাল সাড়ে ৯টায় জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে সম্মেলনের উদ্বোধন করা হয়। পরে বাকবিশিস সাংস্কৃতিক স্কোয়াডের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে প্রয়াত শিক্ষকদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক অধ্যক্ষ মোহাম্মদ নূরুল আফছারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকবিশিস কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক ড. নূর মোহাম্মদ তালুকদার। উদ্বোধন করেন কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা অধ্যাপক রণজিত কুমার দে। 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির সভাপতিমণ্ডলীর সদস্য অধ্যাপক উত্তম চৌধুরী, সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ জাহাঙ্গীর, ঢাকা মহানগর কমিটির সভাপতি অধ্যাপক মিজানুর রহমান মজুমদার, যুগ্ম সম্পাদক অধ্যক্ষ মো. আকমল হোসেন, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আবদুল ওয়াহেদ মিয়া, বিটিএ চট্টগ্রাম আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক শিমুল কান্তি মহাজন, অধ্যাপক তড়িৎ কুমার ভট্টাচার্য, উপাধ্যক্ষ বশির উদ্দিন কনক, অধ্যক্ষ আলম আক্তার ও অধ্যাপক অসীম চক্রবর্তীসহ অনেকে। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক রঞ্জন বণিক এবং মহানগর কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক অসীম চক্রবর্তী।

এসময় বক্তারা বলেন, বৈষম্যহীন, অসাম্প্রদায়িক, বিজ্ঞানমনস্ক ও সর্বজনীন শিক্ষা নিশ্চিত করতে বিশেষ আর্থিক বরাদ্দ প্রয়োজন। একই সঙ্গে আন্তর্জাতিক প্রতিযোগিতায় টিকে থাকতে শিক্ষকদের আধুনিক প্রশিক্ষণ, কর্মমুখী শিক্ষা এবং উপযুক্ত আর্থিক সুবিধা নিশ্চিত করার আহ্বান জানান তারা।

এছাড়া শিক্ষক সমাজের অধিকার রক্ষা, শিক্ষার গুণগত মান উন্নয়ন এবং বর্তমান শিক্ষাব্যবস্থার বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।

রিটেলেড নিউজ

বোয়ালখালীতে লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপের সহযোগিতায় ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

বোয়ালখালীতে লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপের সহযোগিতায় ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

সাদা কাগজ প্রতিবেদক

 আন্জুমানে মোত্তবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারীর উদ্যোগে এবং লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপ ও লিও ক... বিস্তারিত

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে  অগ্নি নির্বাপন মহড়া–২০২৬ অনুষ্ঠিত

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অগ্নি নির্বাপন মহড়া–২০২৬ অনুষ্ঠিত

সাদা কাগজ প্রতিবেদক

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে অগ্নি নির্বা... বিস্তারিত

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে হস্তশিল্প ও চিত্র প্রদর্শনী

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে হস্তশিল্প ও চিত্র প্রদর্শনী

সাদা কাগজ প্রতিবেদক

‘সৃজনে আনন্দ’—এই প্রত্যয়কে ধারণ করে হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত ... বিস্তারিত

চবি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সংবর্ধনা

চবি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সংবর্ধনা

হাসান মেহেদী

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার ব... বিস্তারিত

প্রয়াসের খাদ্য বিতরণ অনুষ্ঠানে লায়ন জি কে লালা এমজেএফ  দেশ সেবায় ১৮ বছর ধরে সেবা দিয়ে যাচ্ছে প্রয়াস

প্রয়াসের খাদ্য বিতরণ অনুষ্ঠানে লায়ন জি কে লালা এমজেএফ দেশ সেবায় ১৮ বছর ধরে সেবা দিয়ে যাচ্ছে প্রয়াস

অলিউল্লাহ খান

সামাজিক সংগঠন প্রয়াস এর উদ্যোগে ২১ আগষ্ট শুক্রবার বিকালে নগরের বেলভিউ হসপিটাল লি: প্রাঙ্গনে সমাজ... বিস্তারিত

সীতাকুণ্ডে ইত্তেহাদ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ ও চারা বিতরণ

সীতাকুণ্ডে ইত্তেহাদ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ ও চারা বিতরণ

খায়রুল ইসলাম, সীতাকুণ্ড

সীতাকুণ্ডে ইত্তেহাদ ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও চারা বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল ... বিস্তারিত

সর্বশেষ