মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬ ০৯:১৭ এএম
হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজে শনিবার, ১৬ মে ২০২৬ তারিখে ‘লেখালেখি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা–২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।
পবিত্র কোরআন তেলাওয়াতের পর অধ্যক্ষের উদ্বোধনী বক্তব্য এবং ম্যাগাজিন কমিটির আহ্বায়কের বক্তব্যের মাধ্যমে দিনব্যাপী এই কর্মশালার সূচনা হয়। কর্মশালায় কলাম, সম্পাদনা, চিঠি ও ফিচার রচনার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন তিনজন অভিজ্ঞ কলামিস্ট ও লেখক।
কলাম লেখার খুঁটিনাটি নিয়ে ইসমাইল হোসেন ইমন
প্রথম সেশনে ‘কলাম লেখার আদ্যোপান্ত’ বিষয়ে কথা বলেন বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, চট্টগ্রামের সভাপতি ইসমাইল হোসেন ইমন।
তিনি বলেন, একটি কার্যকর কলামের প্রথম ধাপ যথাযথ বিষয় নির্ধারণ। এরপর মূল ভাবনার সঙ্গে মিল রেখে আকর্ষণীয় শিরোনাম বাছাই করতে হবে। ১০-১৫০ শব্দের সংক্ষিপ্ত ভূমিকায় পাঠককে বিষয়ের গভীরে টানতে হবে।
কলামের পরের অংশে সমস্যার কারণ, বিশ্লেষণ ও সম্ভাব্য সমাধান ১৫০-২০০ শব্দে উপস্থাপনের পরামর্শ দেন তিনি। সহজ-প্রাঞ্জল ভাষা, অনুচ্ছেদের সার্থক সংযোগ, নির্ভুল বান ও শক্তিশালী যুক্তির ওপর জোর দেন ইমন। পাশাপাশি নবীন লেখকদের নিয়মিত পত্রিকা-বই পড়ার অভ্যাস গড়ে তোলার আহ্বান জানান। কুম্ভীলকবৃত্তি ও তথ্যসূত্রহীন লেখা থেকে বিরত থাকার পরামর্শও দেন তিনি।
সম্পাদনায় শুদ্ধতার ওপর জোর দিলেন মোনেম শাহরিয়ার শাওন।
দ্বিতীয় সেশনে ‘সম্পাদনায় ভাবনার শুদ্ধ স্বর’ শীর্ষক আলোচনা করেন বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের সাধারণ সম্পাদক ও কলামিস্ট মোনেম শাহরিয়ার শাওন।
তিনি লেখার শুদ্ধতা, সঙ্গতি, ব্যাকরণগত নির্ভুলতা ও ভাষার প্রাঞ্জলতার ওপর গুরুত্ব দেন। তার মতে, গাম্ভীর্যপূর্ণ দুর্বোধ্য ভাষা নয়, বরং সহজ ও শক্তিশালী শব্দচয়নই লেখাকে পাঠকপ্রিয় করে তোলে।
বার পাঠ, সম্পাদনা, প্রযুক্তির সহায়তায় বান শুদ্ধকরণ এবং সঠিক রেফারেন্স ব্যবহারের প্রয়োজনীয়তাও তুলে ধরেন শাওন।
চিঠি ও ফিচার লেখার কৌশল শেখালেন কারিশমা ইরিন অ্যামি।
তৃতীয় সেশনে ‘চিঠি ও ফিচার লেখার কৌশল’ নিয়ে আলোচনা করেন কলামিস্ট ও সহ-সাংগঠনিক সম্পাদক কারিশমা ইরিন অ্যামি।
প্রশ্নোত্তরের মাধ্যমে শুরু হওয়া সেশনে তিনি সম্পাদকীয় চিঠি ও ফিচারের মৌলিক পার্থক্য, ফিচারের কাঠামো, বিষয় নির্বাচন ও ভাষাশৈলী নিয়ে কথা বলেন। উদাহরণ দিয়ে দেখান কীভাবে সময়োপযোগী ও পাঠকবান্ধব লেখা তৈরি করা যায়।
পত্রিকায় ইমেইলে লেখা পাঠানোর নিয়ম, লেখা প্রকাশ না হওয়ার কারণ এবং লেখাকে গ্রহণযোগ্য করার কৌশল নিয়েও পরামর্শ দেন তিনি।
কর্মশালার প্রতিটি সেশনই ছিল অংশগ্রহণমূলক ও জ্ঞানবর্ধক। আয়োজকরা বলছেন, নবীন লেখকদের জন্য এই আয়োজন সৃজনশীল ও দায়িত্বশীল লেখক হিসেবে গড়ে ওঠার পথে সহায়ক হবে।
আন্জুমানে মোত্তবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারীর উদ্যোগে এবং লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপ ও লিও ক... বিস্তারিত
হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে অগ্নি নির্বা... বিস্তারিত
‘সৃজনে আনন্দ’—এই প্রত্যয়কে ধারণ করে হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত ... বিস্তারিত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার ব... বিস্তারিত
সামাজিক সংগঠন প্রয়াস এর উদ্যোগে ২১ আগষ্ট শুক্রবার বিকালে নগরের বেলভিউ হসপিটাল লি: প্রাঙ্গনে সমাজ... বিস্তারিত
সীতাকুণ্ডে ইত্তেহাদ ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও চারা বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল ... বিস্তারিত
আন্জুমানে মোত্তবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারীর উদ্যোগে এবং লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপ ও লিও ক... বিস্তারিত
হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে অগ্নি নির্বা... বিস্তারিত
‘সৃজনে আনন্দ’—এই প্রত্যয়কে ধারণ করে হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত ... বিস্তারিত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার ব... বিস্তারিত