মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬ ০৯:১৬ এএম
হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে “বিজ্ঞান মেলা–২০২৬”। আজ ১৮ মে আয়োজিত এ মেলায় নগরের ১৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের তৃতীয় থেকে দ্বাদশ শ্রেণির পাঁচ শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। তারা ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন—এই তিনটি গ্রুপে বিভক্ত হয়ে মোট ২৩০টি বিজ্ঞানভিত্তিক প্রকল্প উপস্থাপন করে।
অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সভাপতি ও কমান্ড্যান্ট, আর্টিলারি সেন্টার অ্যান্ড স্কুল ব্রিগেডিয়ার জেনারেল মো. আবুল কালাম শামসুদ্দিন রানা। এ সময় উপস্থিত ছিলেন অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল মো. গোলাম মোর্শেদ, উপাধ্যক্ষ মোহাম্মদ সাইফুল ইসলাম এবং সহকারী প্রধান শিক্ষক ডালিয়া বড়ুয়া।
মেলার সার্বিক দায়িত্ব পালন করেন পদার্থবিজ্ঞান বিভাগের প্রভাষক আব্দুল মান্নান চৌধুরী।
বিচারক হিসেবে অংশ নেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়–এর রসায়ন বিভাগের অধ্যাপক ড. এ এইচ রাশেদুল হাসান ও পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. অনিমেষ কুমার চক্রবর্তী। এছাড়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়–এর উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ ওমর ফারুকও বিচারকের দায়িত্ব পালন করেন।
সমাপনী বক্তব্যে বিচারকেরা পুরোনো মডেলের পুনরাবৃত্তির পরিবর্তে নতুন, সৃজনশীল ও উদ্ভাবনী বিজ্ঞানভিত্তিক প্রকল্প উপস্থাপনের ওপর গুরুত্বারোপ করেন। অধ্যক্ষ অংশগ্রহণকারী শিক্ষার্থীদের বিজ্ঞানচর্চা ও গবেষণামুখী মানসিকতা গড়ে তোলার আহ্বান জানান।
প্রকল্প প্রদর্শনীর পাশাপাশি দিনব্যাপী আয়োজনে কুইজ প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ, অতিথিদের সম্মাননা প্রদান এবং ফটোসেশন অনুষ্ঠিত হয়।
আন্জুমানে মোত্তবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারীর উদ্যোগে এবং লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপ ও লিও ক... বিস্তারিত
হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে অগ্নি নির্বা... বিস্তারিত
‘সৃজনে আনন্দ’—এই প্রত্যয়কে ধারণ করে হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত ... বিস্তারিত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার ব... বিস্তারিত
সামাজিক সংগঠন প্রয়াস এর উদ্যোগে ২১ আগষ্ট শুক্রবার বিকালে নগরের বেলভিউ হসপিটাল লি: প্রাঙ্গনে সমাজ... বিস্তারিত
সীতাকুণ্ডে ইত্তেহাদ ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও চারা বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল ... বিস্তারিত